সোমবার, জুন ২১, ২০২১

তুমি একা,একাই

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************************

এই অন্তরে যাদের ছবি এঁকেছো করাল দুপুরে

আজ তারাই ক্রমশ চলে যাচ্ছে দূরে-বহুদূরে !!

শু্ভ্র আকাশে কালো মেঘেরা দলেরা দল বেধে

অন্তরে তুমুল ঘূর্ণি ঝড় তুলে তোমাকে যায় কেঁদে !

পৃথিবীর দুঃখরা এগিয়ে আসছে কাছে

ওরা নাচ্ছে- উল্লাসে নাচ্ছে পিছে—

 

আসলে কেউ সুখী হচ্ছে না-

কেউ কাউকে পর করছে না

এ যেন নিজেকে হারানোর উল্লাস- এ জট খুলতে খুলতে

জীবনের পথ শেষ হয়ে যাবে

তবু খুঁজেই চলবে নক্ষত্র- আগুন!!

 

কেউ নগদ অর্ভ্যথনা জানাবে না

দিন শেষে

প্রোমোদ উৎফুল্ল উল্লাসে পৃথিবীর আত্ত্বারা ভুলে যাবে

তুমি একা ,একাই

পৃথিবীর বন্ধুরা আপন স্বার্থে ভাগাভাগি হয়েগেছে

তোমার দুঃখই তোমাকে ভালবাসবে

তোমার সুখে অন্যেরা ভাগ বসাবে

সেই সব বন্ধুদের পাশে

তুমি এক বিদ্রোহী কামানের মতো

দিন শেষে তুমি একা, কাই---

-------২১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...