-------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************************
কবির হৃদয় খুলেছে আজ , ভেঙেছে
খিল
প্রকৃতি তাই নিমগ্ন ভাই কবিতার
মিছিল।
ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে রাঙা
রক্ত গায়—
দুঃখ যুগে সাম্যের গান চিত্তের কবিতায়
।
এ পৃথিবী জেগেছে ভাই কবির হৃদয়
বিল
দুঃখ কিসের!আয়রে ভাই সন্ধির
মিছিল।
হউক ওরা ক্ষব্ধ ভাই মারুক ছুঁড়ে
ঢিল
প্রাণের কবি চিত্ত রঞ্জন জাগবে বিশ্ব
নিখিল।
বৈশাখ থেকে চৈত্র মাসে ফুটুক কবির ফুল
সেই সুবাসে আমরা যাবো প্রেমের
নদী কূল।
তুমি আমার প্রিয় কবি চিত্ত রঞ্জন সাহা
সব কবিতা পড়েছি আমি -কি সুন্দর
আহা!!
----০৫-০৬-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।