মঙ্গলবার, জুন ১৫, ২০২১

জাতির তরে ঘৃণ্য তুমি

 

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

....উৎসর্গ্! সকল মাদসকাসক্তদের প্রতি।

*************************************

মাদক নেশা চিনলে তুমি- প্রাণে দিলে ঠাঁই!

জীবন তুমি পর করিলে-মরণ কিনলে ভাই।

সঙ্গ দোষে আবাস ছেড়ে রাত্রি পথে যাই্

ইয়াবা গাঁজা হরেক নেশায় তুমি আর নাই!

কঙ্গাল শরীর মাতাল দেহ

নাইবা চাহে কেহ!

 

আলোর মাঝে আঁধার তুমি নিজ ভুলে ভাই!

আজ তুমি পথে ঘাটে চোর ডাকাত তাই

জাতির তরে ঘৃণ্য তুমি মায়ের অভিশাপ

অগ্নি চুল্লির লাখড়ি তুমি নাইরে কোন মাপ।

পাপ আর পাপ!

ভুলবে তোমার বাব।

 

মাদকে তরে থাকো যদি  হবে ‍তুমি পর!

ধর্মে বলে পাপ-জাতি করে মানা

আজকের পর

ভেবে দেখো ভাই -তুমি কোন স্তর?

 

মাদক নেশা চিনলে তুমি- প্রাণে দিলে ঠাঁই!

জীবন তুমি পর করিলে-মরণ কিনলে ভাই।

 

জাতির তরে ঘৃণ্য তুমি মায়ের অভিশাপ!!!

 

----১৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...