----মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************************
এই বঞ্চিত মাতৃকায় বিজয়ের লাগি!
তুমি জ্বলে উঠেছিলে রাত্রির বুকে
বিনিদ্র জাগি।
পরাধীন শোসিত বঞ্চিত প্রাণের
বিকল শাসন ভেঙে
মুক্ত জাতির স্বপ্ন দেখেছিলে
বাঙ্গালীর হৃদয় রেঙে
দূর্গে দূর্গে সমর কৌশল রচেছিলে
তুমুল বেগে
ধরেছিলে হাল মাঝিহীন তরীর অরুণের অনুরাগী!
চারিদিক ঘিরে বিদ্রোহের মহরা-
যুদ্ধের দামামা শুনতে পাই
আকাশের সূর্য্টা ও তখন নেই !
মায়ের বুকে এক অন্ধকার অমানিশা -মৃতের
অস্থি খুলি!
এই যখন অবস্থা- তুমিই এসেছিলে
মুক্তির পতাকা তুলি
সংগঠিত করেছিলে যোদ্ধাদের সমরে
সমরে-
রক্তের উত্তাল তরঙ্গে ছুটেছিলে বিশ্ব দরবারে ।
ভয় করোনি দোসর রাজাকারের বিষাক্ত
ফণা
বুদ্ধি দীপ্তে গর্জে উঠেছিলে সমর
দূর্গে ঝঞ্ঝনা!ঝঞ্ঝনা!
নির্ভয়ে বঙ্গ তাজের জ্যোতিকে
ছড়িয়ে দিয়েছিলে-
কারাগারে বন্ধী মহান স্থপতির
নৌপালে-
এনেছিলে লক্ষ শহীদের রক্তে আঁকা
লাল সবুজ পতাকা
ইজ্জত হারা মায়ের কোলে।
আকাশ বিবর্ণ্ হয়ে গেছে তবু জেগে
আছে তোমার জ্যোতি!
হে বঙ্গ তাজ! এ বাঙ্গালী দিয়েছে
তোমায় অমর স্বীকৃতি।
তুমি এক মুক্তির ইতিহাস—
স্বাধীনতা যুদ্ধের শ্বাস-
প্রশ্বাস ।
-----১১-০৬-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।