---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
****************************************
অনেক দেখিয়েছো ক্ষমতা, এবার
থামাও অত্যাচার,
নইলে জনতার কাঠগড়ায় শুরু হবে তুমুল
বিচার।
তুমি ভাব,তুমি শুধু পারো কেড়ে
নিতে অধিকার
না না কখনো না,এ প্রতিরোধে তুমি
হবে চুরমার
তোমার সহায় আছে ক্ষমতার চেয়ার
জনতার আছে প্রতিবাদের উত্তাল
জোয়ার।
আমাদের এই বিপ্লবী বুক রক্ত গাঢ়
লাল
দুমড়ে মুচড়ে যাবে অত্যাচারী
শাসকের মহাকাল
শোধরে যাও, শোধরে নাও
নইলে গদি ছেড়ে দাও ।
উল্কা পিন্ডের মতো গতিশীল আমাদের
উদ্দাম
প্রতিবাদের সফেন গর্জে উঠেছে জনপদ-গ্রাম।
জনতা বুজে গেছে দুঃখের দরিয়া কি
অসীম!
তাইতো ফুসকে উঠেছে হিমালয়ের
শান্ত হিম
এখানে স্বৈরতন্ত্র স্তব্দ,
গণতন্ত্রের শ্লোগান চৌদিক
জন ইচ্ছের মহাপ্লাবন,বাক
স্বাধীনতা মূর্তপ্রতীক।
এক যুদ্ধ শেষ,উম্মুখ সৈণিকের দুর্বার
ঢালা
ওহে পথ পাবে না, শুরু হবে
দিনবদলের পালা।
-----০৭-০৬-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।