সোমবার, জুন ২১, ২০২১

কি নিঃশব্দে তুমি

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা

*************************************

পৃথিবীর বুকে কত গান যে গায় প্রাণ পাখি;

কত যে দিগন্ত জয় করে নিজের মতো আঁকি!

তবু সেই পাখি তোমাকেই  দিলো ফাঁকি

এই বসূধার কেউ চাইল না তোমায় রাখি।

 

নিথর দেহে তুমি ছুটিলে রক্তের কাঁধে কাঁধে

জড় পর্দাথের মতো সাদা কফিনে দেহ বেঁধে

কি নিঃশব্দে তুমি অনন্তের পথে পথে-

পৃথিবীর মায়াজাল কেউ নেই সাথে সাথে।

 

আজ ধরিত্রী নব সাজে তাকায় দূর-বহুদূর !

তুমি যেন পৃথিবীর কেউ নয় হে বীর বাহাদুর!

হে প্রাণ পাখি, হে মধূর সুর

আজ তুমি দূর দূর!!

 

সবাই তোমাকে ভুলে যায় এই নিখিলের কলোতান

নিঃশব্দে ছুটেছো  তুমি অন্ধকার গোরস্থান।

একদিন সবই ছিল- আজ কেউ নেই!!

তুমি একা, তুমি একা -অনন্তের পথে যাই।

 

কই হৈ চৈ! দম্ভ গর্জ্ন তোমায় নাহি চিনে!

সে আলো জ্বালি- সে প্রাণে ঢালি

জাগে যা অসীম উদ্যানে----

আল্লাই তোমার আশ্রয়দাতা চিরন্তন কল্যাণে।

--২১-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...