------মোঃ আমিনুল এহছান মোল্লা।
**************************************
বুঝে উঠতে পারছি না কোন মৃত্যুর
শোকে?
সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশে
সত্যের আকাল বুকে!
একি সেই ঈমানদার প্রাণের মৃত্যু?
নাকি শুধুই পোষাকের নৃত্য?
দেখলে তো মনে হয় পাক্কা মুমিন
মুসলমান !!
তবু কেন এতো ভেজাল দুর্ণিনীতি
প্রবাহমান?
সত্যের চাঁদরে এতো মোনাফিকের
কলোরব
এমন কোন খাত নেই !এমন কোন পরিধি নেই
যেখানে ওরা নেই সরব !
গর্বে বুক উঁচিয়ে বলে
আমাদের মুক্তির ঠিকানা ”আল-কোরআন”।
তবে কোন মৃত্যের শোকে ?
এতো চুরি, এতো ডাকাতি- এতো
রাহাজানি
এতো ভেজাল -এতো কুকর্ম্ জানাজানি!!
রৌদ্রেও মনে হয় রাত্রির ঘনঘটা
তবে কি মুমিনের আলো লুকোচুরি
খেলছে?
ঈমানদার তো সত্যে সচেতন—
বুঝে উঠতে পারছি না কোন মৃত্যুর
শোকে?
মুসলিম দেশে সত্যেরা আজ বিরহের
দুঃখে!
দুর্ণিনীতি আর ভেজালেরা মিলেমিশে
মুমিনের ঐতিহ্যকে পুড়ছে অগ্নি
ত্রাসে।
----২২-০৬-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।