-----মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************************************
ফিরে এসো হে ফিরে এসো হে
তোমার আপন গাঁও
অভিমান ভেঙ্গে ফিরে এসো
হে বঙ্গ তাজের নাও।
একটু ফিরে তাকাও
জাতির সাধু উধাও!!
তোমার নায়ে চাই যে চড়ি
উত্তাল নদী পারে
নাবিক তুমি নির্ভিক জানি
কালো ঘূর্ণি ঝড়ে!
বঙ্গ যাত্রী খুঁজছে তোমায়
অথৈ সাগর জলে
পথ হারায়ে মাঝি-মাল্লা
তোমার অন্তরালে।
বলো আমায় কথা দাও থাকবে
না আর লুকে-
জাতির পিতার সন্তান তুমি
বাংলা মায়ের বুকে
একটু এসে দেখে যাও আমরা
কেমন দুঃখে
দুষ্ট ছেলে দুর্ণিনীতিবাজ
আছে বেজায় সুখে।
বঙ্গ তাজের দীপ্ত শিখা-
তুমি সোহেল তাজ!
মেঘলা আকাশ গর্জে উঠো
ভাইরে তুমি আজ
দুষ্ট বলয় ভাঙ্গবো মোরা
হও যদি রাজ!
সঙ্গী হবো রাজপথে হঠবে দুর্ণিনীতিবাজ।
সৎতুমি! নির্ভিক তুমি
লাল-সবুজের ভূমি।
তোমার সুরে চাই যে গাই বঙ্গতাজের
গান
ফিরে এসো- ফিরে এসো-
ভেঙ্গে অভিমান।
-----১৩-০৬-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।