------মোঃ আমিনুল এহছান মোল্লা।
*************************************
হে বন্ধু! খুব রোমাঞ্চকর
বন্ধুত্তের অটুট প্রাণ!
তবু এ বাঁধন ছিড়ে যাবে সময়ের
ঘূণিপাকে
মুহুর্মুহু বিস্ফোরণে থেমে যাবে সব কলোতান !
তরঙ্গে তরঙ্গে ভেসে যাবে জীনের
নৌযান ।
কবিতার চরনও অস্পষ্ট হয়ে যাবে
ভূ-লোকে
প্রেমের গল্প উপন্যাসেও বিদ্রোহ শুরু হবে
রোমাঞ্চের দৃশ্য সব থেমে যাবে,
ভুলে যাবে ।
হে বন্ধু! কি রেখে গেলে
হীরেসোনামণি !
জীবন আঁধারে আলো দিবে এ বুকখানি!
মৃত্যুর পরেও জাগবে তোমার মুখখানি!
হে বন্ধু! এ প্রেমে কাঁপবে না
আকাশপাতাল
এমন করে ঘূর্ণি তুল যেন
কেঁপে উঠে ইহ- পরকাল।
তোমার আকাশে চাই দেখি পূর্ণিমার
চাঁদ
মরণের পরেও যেন পাই জীবন্তের
স্বাদ।
হে বন্ধু! খুব রোমাঞ্চকর
বন্ধুত্তের অটুট প্রাণ!
তবু এ বাঁধন ছিড়ে যাবে ধরণীর পর-
আপন ।
কি এমন রেখে গেলে -হে বন্ধু !
চিরদিন অটুট রবে তোমার
রক্তবিন্দু!
-২৫-০৬-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।