সোমবার, জুন ১৪, ২০২১

ত্যাজদীপ্ত সাংবাদিক

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

---------উৎসর্গ্ঃ সকল সাংবাদিকদের প্রতি

**************************************************

তোমার দপর্ণে ভেসে উঠে সমাজের শেষ পরিপূর্ণ্তা

আলো-আঁধারে লিখে যাও নির্ভয়ে আমাদের কথা।

তুলে ধরো বৈষম্যের ইতিকথা কলমে গেঁথে গেঁথে

বলিষ্ঠ কণ্ঠে অসীম সাহসে গর্জে উঠো পথে পথে.

 

এ বিশ্ব যে জেগে আছে তার সবটুকু সংবাদ

বীর দর্পে অন্ধকার প্রকোষ্টে পৌঁছে  দাও অবাদ।

দুষ্টদের বিনিদ্র রাখো কলমের বুলেটে বুলেটে

তিলক বসাও দূর্ণিনীতিবাজদের কপাটে কপাটে

 

শত ভয় উপেক্ষা করে মৃত্যুকে আলিঙ্গন করো তুমি

সম্মুখে তুলে ধরো অত্যাচারী জুলুম শাসকের বধ্যভূমি!!

একটি শুভ দৃষ্টিপাতের ডাক শুনি

সাংবাদিকদের স্বচ্ছ র্দপণে- এ ধরণী।

 

আকাশের সূর্য্ রশ্মি জ্বলে আছে তোমার চিত্ত মাঝে!

তবু কখনো কখনো কেউ কেউ কালো রঙে সাজে।

ওহে আঁধার প্রকোষ্ঠের  ত্যাজদীপ্ত সাংবাদিক!

সত্য উম্মুচনে জেগে উঠো সাংঘাতিক।

-----১৪-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...