----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************************
একটু ভেবে দেখুন!
আপনার চারিপাশে এরা কারা?
এভাবে আর কিছুদিন চলতে থাকলে
ছিঃছিঃ করবে লোকে
দুঃসময়ে আপনি একটু ভেবে দেখুন
একটু ভেবে দেখুন!!
আপনাকে বিক্রি করে দিচ্ছে কারা
গর্বের ঐতিহ্য দিয়েছে হাত ওরা
চতুর্দিকে দেশপ্রেমিকের
দারুন আকাল
লুটে পুটে যাচ্ছে বেসুর –বেতাল
মনে হচ্ছে বিদ্রোহের কঠিন
মর্মান্তিক নষ্ট খেলা
আত্নঘাতী গোলের চেষ্টায়
মেতেছে স্থানীয় পর্যায় থেকে
উচ্চ মহলে—
রাজ্যের কোষাগার সব খোয়াবে
সময় দ্রুত চলে যাচ্ছে
একটু ভেবে দেখুন!
আপনার চারিপাশে এরা কারা?
একটা অসনি সংকেত সন্নিকটে,
বিনিদ্র থাকুন
হাত জোড় করি, একটু ভেবে দেখুন।
----০৮-০৬-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।