----মোঃ আমিনুল এহছান মোল্লা।
***********************************
আল-কোরআনের স্পর্শে তুমি ঝিলমিল!
সত্যের ডাক হৃদয় আকাশে চির অনাবিল
ঈমানের ঐশ্বর্যবেশে নত শির হও তাঁর দরবারে
প্রাচীর ভেঙ্গে মুক্তির সুর
শুনাও কর্ণ্ কুহরে
অশুরের সম্মুখে দাঁড়িয়ে
শুভর বার্তা পৌঁছে দাও অণিবার
বহ্নিশিখা জ্বালি
তুমি সেই আলোর দিশারী-আঁধারের
অগ্নি কুন্ডলী
জাহেলী জড়ায়ে গেছে যখন
তখন পথিককে দেও তুমি মুক্তির
সন্ধান ।
দু”হাত তুলে ফরিয়াদ করো বিধাতার
করতল
নিঃশর্ত্ ক্ষমা চাও গোলামের রাহে
তাঁর ছায়াতল
অন্ধ তাই আলো পায় অবরুদ্ধ ধরণীর
মায়াজাল
গোলামেরা খুঁজে নেয় শান্তির পথ এই ধরাতল।
হকের অতন্ত্র প্রহরী তুমি
পৃথিবীর তপ্ত সৈকত!
নির্ভয়ে শান্তির নিশানা উড়ে দাও বাতিলের
রাজপথ
তুমি সেই আলেম এ দ্বীন- আমান
উল্লাহ সরকার
সত্যের আলোয় জ্বালিয়ে দাও
তাগুদের কারাগার।
গর্জে উঠুক সত্যের প্রলয় এই
নিখিলের অন্ধলোক!
দাওয়াতুল হকের স্পর্শে জেগে উঠুক
ভ্রান্তলোক।
-----১০-১০-২০২১ ইং,রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।