---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হৃদয়কে পারিনি ছুঁতে, পৃথিবীর হৃদয়কে-
বুক চিড়ে চিড়ে খোঁজেছি শুধু খোঁজেছি
ভালবাসা
ভালবাসতে পারিনি ভালবাসার ধরাধম
অজানা পথে নিভৃতে, ছুটেছি শুধু ছুটেছি
পৃথিবীর হৃদয়কে আমি ছুঁতে
পারিনি---
যেভাবে ভালবাসলে পরে ভালবাসবে নিখিলের
প্রাণ
তার কতটুকু পেরেছি আমি ক্ষণিকের বসূধায়!
আজ বড় প্রশ্ন কিনারাহীন বিরহের
মরু চর
দিগন্তহীন পথে পথে আমি এক
ক্লান্ত পথিক
ভালবাসার ভিখারী--
হৃদয়ের তীব্রতম গভীর উল্লাসে-
ছবি এঁকেছিলাম প্রেমের তুলিতে
গভীর থেকে গভীরে
বিষ্ময়ে দেখেছি তার করুনতম তরঙ্গ!
কেমন যেন নিঃসঙ্গতার পরে
নিঃসঙ্গতা
কেউ কবিতার ভাষা বুঝেনি কিংবা
বুঝতে চাইনি
তবু ভালোবেসেছি কবির কবিতাকে-
হৃদপিন্ডগুলোর স্পন্দন
থেমে গেছে-
উদাস হয়ে ছুটেছে প্রেম মরিচিকার
পিছু পিছু
হৃদয়কে পারিনি ছুঁতে, পৃথিবীর
হৃদয়কে-
বুক চিড়ে চিড়ে খোঁজেছি -শুধু খোঁজেছি
ভালবাসা
ভালবাসতে পারিনি---
-----২৯-০৫-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।