Saturday, August 20, 2022

রক্ত ঝরা জনতার দল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************    

পথে পথে ছদ্মবেশীদের শোভা যাত্রা চলে !

নেতৃত্বে দেখিনা মৃত্যুঞ্জয়ী বীরদের রক্ত প্রবাহ

 এই স্বাধীন বাংলার পতাকা তলে—

যাদের রক্তে আছে মুক্তি যুদ্ধের চেতনা

আজ  ভুলেগেছে ওরা বাঙালি মুক্তির প্রেষণা।

 

ষড়যন্ত্রের বীজ বুঁনে অন্দর মহলে

 না না ছলে বলে কৌশলে—

ডানে বিদ্রোহী- বামে চোর- ডাকাত- দস্যু

লুটে পুটে যাচ্ছে স্বাধীন বাংলার রবি শস্য।

 

পথে পথে উপবাসী রক্ত ঝরা জনতার দল !

নিস্ফল প্রার্থনা জানি,তবু দেশ প্রেম অন্তিম সম্বল।

রাজ পথে চেতনাহীন উগ্র মিছিল দিবালোকে

বিষ্ময় নিক্ষেপ করে অশ্রু ঝরা চোখে-মুখে!

------------------------------------------

রক্ত স্মাত বাংলার বুকে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************      

রক্ত স্মাত বাংলার বুকে আজ নামে- বেনামে

ওরা গড়েছে সম্পদের পাহাড় নগরে-গ্রামে।

চির বৈষম্যের জীবন্ত মিছিল-

জনতা নিরন্ন প্রায়-চোর ঘাতকের সূত্রে মিল।

 

একটু মুক্তির অন্বেষনে প্রতি মনে দুর্বার আগ্রহ

মুক্তি যুদ্ধের রক্ত ফিরে আসুক জনতার সমারোহ।

চারিদিকে বিষাক্ত বায়ু-

মৃত্যুর পদযাত্রী জনতার আয়ু।

 

রক্ত স্মাত বাংলার বুকে মুক্তি যেন ক্রমে ক্রমে ধ্বংস !

ছদ্মবেশীদের অগ্রাসে গর্জেছে ঘাতকের বংশ।

নিঃশব্দে ঘোষণা আজ দারুণ দুর্দিন

বিদ্রোহীদের বাহু বলে শাসন-প্রশাসন।।

------------------------------------------

জ্বলন্ত অগ্নিপিন্ড

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************      

হে সূর্য্ ! তোমাকেই দিতে হবে এ অন্ধাকারে আলো ।

আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে চন্দ্র সূর্যে জ্বলো।

বাংলার আকাশে আজ মেঘ জমেছে কালো-

নব উদ্দামে আলো দাও হে- লাল সবুজের লগো।

 

বিশ্ব জেনে গেছে তুমি এক জ্বলন্ত অগ্নিপিন্ড !

জ্বলে পুড়ে ছাঁই করে দাও ওইসব ঘাতকের কান্ড।

তোমার হতে উত্তাপ পেয়ে পেয়ে

আমরাও হতে চাই জ্বলন্ত অগ্নিপিন্ড নগর- গাঁয়ে।

 

জনতার উত্তাপে পুড়ে দিবো ওইসব দুর্ণিনীতিবাজ !

আমরা কিন্তু অকৃপণ উত্তাপের প্রার্থী আজ-

এই মুহূর্তে জবাব নিতে হবে তার

সোনার বাংলাকে লুটে পুটে যারা করেছে অন্ধকার।

--------------------------------------------------------


 

হে নবীণের বসন্ত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************      

হে নবীণের জাগরণ, হে নবীণের বসন্ত !

উদ্দাম রক্ত প্রবাহে জাগো আদি-অন্ত- প্রাণবন্ত !

উত্তাল জনস্রোত বাংলার পথ ঘাটে সুদীর্ঘ্ প্রতীক্ষায়

যেমন প্রতীক্ষায় প্রিয় প্রেয়সীর অপলক চোখ

বিপুল শিহরণ ছড়ায়----

 

এক মুক্ত স্বাধীন রোমাঞ্চকর মুহূর্তের জন্য

হে তারুণ্য ,তুমি জানো এ স্পর্শ্ নহে কো অন্য্ !

এ এক চেতনার প্রেম!জাতি মুক্তির শপথ-

ন্যায্য অধিকারের কত অভাব এ জনপথ।

 

কত কষ্টে জাতি এনেছিল মুক্ত স্বাধীন নিশান

আজ সেখানে বৈষম্যের চোরাবালি ঘূর্ণি তুফান !

সততার এক টুকরো রোদ্দুর চাই

হে নবীণের জাগরণ, হে নবীণের বসন্ত !

জেগে উঠো বাংলার গগণে নির্ভয় প্রাণবন্ত।

------------------------------------------

Friday, August 19, 2022

সত্যের যোদ্ধা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২২ ইং

*********************************      

ওরা তোমায় বিদ্রুপ করে ! ভয় করে সত্যকে-

আর বাঙালি হাতছানি দিয়ে কাছে ডাকে

মুক্তির সূর্য্ তোমার বুকে

ঘুরে ফেরে দুর্বিপাকে---

 

যোগ্য নেতৃত্বের খোঁজে বাঙালি যখন উদাস !

পুব গগণে সোনালী আলোয় তোমার উদ্ভাস।

শোনো হে বঞ্চিত জনতা, শোনো হে দুনিয়াদার !

এসে গেছে বিপ্লবী যোদ্ধা

সম্মুখে দুর্ণিনীতিবাজদের মৃত্যু-কালো পাহাড়।

 

আকাশে জমিনে কোথাও পাবে না পার:

চিতার অনলে জ্বলে পুড়ে হবে ছারখার।

জনতার প্রশ্নে উত্তর কি তার ?

এবার সত্যের যোদ্ধা এসেছে গেছে দুর্ণিবার !

---------------------------------------------

স্বাধীনতার শস্য

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২২ ইং

*********************************      

রক্তের চাষাবাদে পাওয়া স্বাধীনতার শস্য

লুট করে গুপ্তকক্ষতে ক্ষমতাধর দস্যু।

মহাপাপের  দূর্গ্  আজ কর্তাদের চেয়ারে

সৎ যোগ্য নিষ্ঠাবান  হিজরতের বহরে।

 

আইন প্রণেতা ,ধারক- বাহক- রক্ষক নিস্ফল- নিস্ফল !

অযুত ক্ষমতায় যেন  এ অন্যায় হয়েছে প্রবল।

ওহে শুনো, ওহে শুনো

আর কতো প্রহর  গোন !

 

গর্দান ধরো- শুন্য মাঠে ওরা পরিপাটি-

চুরি করে ছুরি মারে মুদ্রা গোনে কোটি কোটি !

রক্তের চাষাবাদে পাওয়া স্বাধীনতার শস্য

লুট করে গুপ্তকক্ষতে ক্ষমতাধর দস্যু।

--------------------------------------

একাবার তাকাও

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২২ ইং

*********************************      

বুলেটের আঘাতে ছিন্নভিন্ন বঙ্গ বন্ধুর পাল !

এখানে লুকিয়ে থাকা বিশ্বাস ঘাতকের দল

বুকে চিরে চিরে রক্ত খেয়েছে নির্দ্য় প্রবল !

এখানে মানবতাহীন  মীর জাফরের দল-বল।

 

হে দুরন্ত উত্তরসূরী ! ওদের দূর্গে আগুন জ্বালো !

রক্তের তরঙ্গে গর্জে উঠো লাল-সবুজের আলো।

যে স্থপতির রক্ত প্রবাহ কান্নার ঢেউ তুলে বুকে

যে বঙ্গ তাজ আজো  জ্বলে- এ  ভু-লোকে !

আর শুধু মনে মনে ধুঁকে হারানোর শোকে ।

 

একাবার তাকাও ওই লক্ষ শহীদের রক্ত প্রবাহে-

যে প্রবাহে  এসেছিল লাল সবুজ পতাকা

সে আজ ভাল নেই স্থপতি হারানোর বিরহে !!

এ এক বিষ্ময় বিশ্বের !

বেঈমান জাতি নিজেরা এনেছে সর্বনাশ !

স্থপতির রক্ত হায়েনার মতো করেছে গ্রাস ।

---------------------------------------------

লক্ষ শহীদের চেতনা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২২ ইং

*********************************      

হে লক্ষ শহীদের চেতনা,  এবার এসো ফিরে

বঙ্গ বন্ধুর রক্তে আঁকা এই গ্রাম নগরের ভিড়ে।

এখানে দোসরের চ্যালারা হানে দেয় বারেবার

দেশ প্রেমের বেশে এখানে বিদ্রোহী কারবার।

 

লাল সবুজের আকাশে আজ জমেছে অন্ধকার !

নেতা আছে, নেতৃত্ব নেই নির্লোভ দুর্বার ।

একটা সূর্য্ চাই- এই আকাশ, দিগন্ত মাঠ উর্বর মাটি !

একটু আলো  চাই খাঁটি

প্রকাশ্যে হরিলুটেরা গড়েছে এখানে ঘাঁটি।

 

কোথাও নেই কো বঙ্গ বন্ধু- বঙ্গ তাজ

তবু আছে তাদের রক্তে আঁকা পতাকা আজ।

আছে লক্ষ শহীদের চেতনা

শুধু নেই দেশ প্রেম- নির্লোভ চিত্তের বাসনা।

 

হে লক্ষ শহীদের চেতনা,  এবার এসো ফিরে

বঙ্গ বন্ধুর রক্তে আঁকা এই গ্রাম নগরের ভিড়ে।

 

-------------------------------------------

যোগ্য উত্তরসূরী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২২ ইং

*********************************      

বাঙালি আজ নেতৃত্ব শূন্য! স্বাধীনতা তার ক্রমাগত ক্ষীণ

চারিদিকে লুটেরা- দোসর বিদ্রোহীদের ঘূর্ণি তুফান !

মানবতা নেই , গণতন্ত্র নেই !

প্রসাশনে আমলাতন্ত্র যা ইচ্ছে তাই।

 

রাষ্ট্র যন্ত্রে সৎ যোগ্য নির্ভিক ন্যায়পরায়ন

খোঁজে পাওয়ার ভার ! নিঃশব্দে আত্মগোপন

এখনো অনেক পথ বাকী হে জনতার গর্জ্ন !

তুমি এসো হে, যোদ্ধা সৎ যোগ্য নীতিবান ।

 

বঙ্গ বন্ধু- বঙ্গ তাজ বিপ্লবে ভেঙ্গেছে অন্যায়ের বাঁধ ।

তুমি তার যোগ্য উত্তরসূরী করো হে প্রতিবাদ- প্রতিঘাত।

পিছু হঠবার সময় শেষ- জনতার প্রাণে উদ্দাম অশেষ

মুক্তির দৃশ্য চোখে মুখে- আন্দোলিত সবুজ শ্যামল ঘাস।

------------------------------------------------

 

হে দুঃসাহিক নির্ভিক যোদ্ধা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২২ ইং

*********************************      

এক বিপ্লবী সূর্যের সন্ধানে বিপ্লবের আকাশে

তোমাকে খোঁজে বাঙালি জাতি বিপুল হরষে!

বঙ্গ বন্ধুর সূর্য্দীপ্তি রক্তের তরঙ্গে ভেসে

যে জাাতি স্বাধীনতা এনেছিল যুদ্ধে এসে।

 

সে জাতি এখন সিন্ডিকেট দুর্ণিনীতির অগ্রাসে

স্বৈরাচারের ভয়াল করাল গ্রাসে-

সৎ যোগ্য ন্যায়পরায়ন কান্ডারী নাই এ বুকে

হে দুঃসাহিক নির্ভিক যোদ্ধা –

লক্ষ শহীদের রক্তে পাওয়া এ পতাকা দুঃখে !

 

ওরা ছদ্মবেশী-ওদের দেশ প্রেম নিয়ে সন্দেহ !

ওরা লুটেরাজ! ওরা দোসরের সহচর !

ওরা অনৈক্যের চোরাবালি- বিদ্রোহ--

আজ বাঙালির বুকে শত্রুর উদ্ধত পদাঘাত,

প্রকাশ্যে র্ভৎসনা- অপমানে কাটে দিন- বিমর্ষ রাত ।

 

হে দুঃসাহিক নিভিক যোদ্ধা –

লক্ষ শহীদের রক্তে পাওয়া এ পতাকা দুঃখে !

-----------------------------------------

আশ্চর্য যোদ্ধা তুমি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২২ ইং

*********************************      

ওরা দেশ প্রেমিক নয় তবু সোচ্চার উচ্চারণ !

দোসরের সহচর বিদ্রোহী প্রাণ

তবু গর্জন তবু গর্জন লাল-সবুজের প্রাঙ্গণ।

ওদের ষড়যন্ত্রে কাঁপে বাঙালির হৃৎযন্ত্র

চৌদিকে মোস্তাকের চ্যালা ফেলা মন্ত্র !

 

তুমি এসেছো বিপ্লব হয়েছে শুরু জনতার উত্থানে

দূর্গে দূর্গে বিস্ফোরণ প্রতিবাদের অগ্ন্যুৎপাত হানে।

ওই যায় শোনা বিজয়ের ধ্বনি

এবার মুছবেই শত বিরহের পদধ্বনি।

 

বাঙালির প্রতিটি ঘরে ঘরে সেই কথা যায় শোনা

জনতার উৎসবে তোমাকে দিবে বিপ্লবী সম্বর্ধনা।

বিপ্লব সমৃদ্ধ হয় বিজয়ের উর্ব্র প্রান্তরে

আশ্চর্য যোদ্ধা তুমি বঞ্চিত বাঙালির সময়ে!!

---------------------------------------

তোমার রক্তিম উদয়ে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-০৮-২০২২ ইং

*********************************      

তোমার রক্তিম উদয়ে পৃথিবী ভেঙ্গেছে অবসাদ !

প্রখর রৌদ্র ছায়ে বাঙালি শিখেছে প্রথম প্রতিবাদ।

কিসের বিদ্রোহী ! কিসের দোসর-কিসের দুণিনীতিবাজ !

মুক্তির সীমান্তে দাঁড়িয়ে সংগ্রামী বাঙালি আজ।

 

লক্ষ জনতা গর্জে উঠেছে গ্রামে ও নগরে

তোমার উদয়ে বিপ্লবী বাঙালি যুদ্ধ সমরে।

এক বীর যোদ্ধার রক্ত প্রবাহ তোমার গভীরে

স্বপ্নের বিজয় আসবেই লাল-সবুজ প্রান্তরে।

 

এক নির্দেশিত অঙ্গলির আপেক্ষায় রাত্রি-দিন

শুধু হুকুম দাও- আজো প্রস্তুত অযুত যোদ্ধা প্রাণ।

ক্রমশ বিক্ষোভে ফেটে পড়ছে বুকের আর্তনাদ;

কখন বিশ্বকে শুনাবে শত্রু জয়ের সংবাদ।

 

তোমার রক্তিম উদয়ে পৃথিবী ভেঙ্গেছে অবসাদ !

প্রখর রৌদ্র ছায়ে বাঙালি শিখেছে প্রথম প্রতিবাদ।

--------------------------------------------

এসেগেছে নব সূর্য্

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৮-০৮-২০২২ ইং

*********************************      

ওই যে বেজে উঠল সময়ে ঘড়ি !

এসো হে আজ হাতে হাত ধরি।

অপশক্তি দুর্ণিনীতি সব বন্ধ করি

এসেছে নব সূর্য্ জাগ হে বঞ্চিত

অবহেলিত-লাঞ্চিত –শোষিত।

 

আমরা সবাই যে যার প্রহরী !

ভয় নেই বাজবে এবার মুক্তির বাঁশরী।

এসেগেছে নব সূর্য্ - উঠুক বিদ্রোহ

স্বৈরাচার- দুর্ণিনীতিবাজদের রক্ত প্রবাহ।

 

তুল তুফান মাটি ও পাহাড়ে

এসেগেছে নব সূর্য্ জনতার বহরে।

জ্বালাও আগুন ওদের অস্থি –মজ্জা-হাড়ে

ভরে দাও মায়ের আঁচল মুক্তা-মণিহারে।

ওদের কষাঘাত গুড়ায়ে দাও –

বিজয় নিশান উড়ায়ে দাও- শহর গঞ্জ গাঁও।

----------------------------------------------