কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২০-০৮-২০২২ ইং
*********************************
হে নবীণের জাগরণ, হে নবীণের
বসন্ত !
উদ্দাম রক্ত প্রবাহে জাগো
আদি-অন্ত- প্রাণবন্ত !
উত্তাল জনস্রোত বাংলার পথ ঘাটে
সুদীর্ঘ্ প্রতীক্ষায়
যেমন প্রতীক্ষায় প্রিয় প্রেয়সীর
অপলক চোখ
বিপুল শিহরণ ছড়ায়----
এক মুক্ত স্বাধীন রোমাঞ্চকর মুহূর্তের
জন্য
হে তারুণ্য ,তুমি জানো এ স্পর্শ্
নহে কো অন্য্ !
এ এক চেতনার প্রেম!জাতি মুক্তির
শপথ-
ন্যায্য অধিকারের কত অভাব এ
জনপথ।
কত কষ্টে জাতি এনেছিল মুক্ত
স্বাধীন নিশান
আজ সেখানে বৈষম্যের চোরাবালি ঘূর্ণি
তুফান !
সততার এক টুকরো রোদ্দুর চাই
হে নবীণের জাগরণ, হে নবীণের
বসন্ত !
জেগে উঠো বাংলার গগণে নির্ভয়
প্রাণবন্ত।
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।