কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৮-২০২২ ইং
*********************************
আমরা বিপ্লবী, আমরা বিজয় কেতন !
আমাদের আছে দুর্বার কান্ডারী সূর্যের
মতন ।
তোমরা আমাদের দূর্গে আসে কেন ?
বিক্ষোভের অনলে পুড়ে ছাঁই হবে যেত তেন।
আমরা বহ্নি শিখা নিঃশেষ করে দিবো
পুড়িয়ে
মুক্তি যুদ্ধের চেতনায় গর্জে উঠি
লাফিয়ে
লক্ষ শহীদের লাল সবুজ আমাদের
প্রাণ
নত শির হই না কভূ বিপ্লবের
উদ্যান ।
আমরা বঙ্গ বন্ধুর- বঙ্গ তাজ
উত্তাপের এক অগ্নি কুন্ড দিবা-সাঁঝ !
দিন আর রাত্রি -
রাত্রি আর দিন;
আমাদের কন্ঠের জ্বলে উঠে বঙ্গ বন্ধুর গান
মুক্তি যোদ্ধার দুঃসাহিক বুলেট
কামান।
জয় বাংলা- মুক্তি যুদ্ধের উত্তাল
শ্লোগান-
আমরা বিপ্লবী, আমরা বিজয় কেতন !
আমাদের আছে দুর্বার কান্ডারী সূর্যের
মতন ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।