কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৭-০৮-২০২২ ইং।
*************************************
আর কত দূর নিয়ে যাবে মুক্তি
যুদ্ধের চেতনাকে
হে উত্তসূরী ?
বলো কোন তীরে ভিড়াবে
স্বাধীনতার তরী ?
শুধু বজ্র কণ্ঠে বলো
অঙ্গুলি তুলি
অথচ আদর্শ্ গেছো ভুলি—
বিদ্রোহী দোসরে আবার
জাগিছে তপন !
যদি না ধর হাল ভাঙ্গিবে
বাঙালির স্বপন।
আজ যাদের দেখি ওরা নহে গো
আপন
হে চেতনার রক্ত জাগো হে
বাংলার গগণ।
আদর্শিক নেতা কোথায়
সত্যের অন্বেষণে ?
চৌদিকে ছদ্মবেশীদের মহরা
তুমুল গর্জনে।
-------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।