কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৯-০৮-২০২২ ইং
*********************************
হে লক্ষ শহীদের চেতনা, এবার এসো ফিরে
বঙ্গ বন্ধুর রক্তে আঁকা এই গ্রাম
নগরের ভিড়ে।
এখানে দোসরের চ্যালারা হানে দেয়
বারেবার
দেশ প্রেমের বেশে এখানে বিদ্রোহী
কারবার।
লাল সবুজের আকাশে আজ জমেছে
অন্ধকার !
নেতা আছে, নেতৃত্ব নেই নির্লোভ
দুর্বার ।
একটা সূর্য্ চাই- এই আকাশ,
দিগন্ত মাঠ উর্বর মাটি !
একটু আলো চাই খাঁটি
প্রকাশ্যে হরিলুটেরা গড়েছে এখানে
ঘাঁটি।
কোথাও নেই কো বঙ্গ বন্ধু-
বঙ্গ তাজ
তবু আছে তাদের রক্তে আঁকা
পতাকা আজ।
আছে লক্ষ শহীদের চেতনা
শুধু নেই দেশ প্রেম- নির্লোভ
চিত্তের বাসনা।
হে লক্ষ শহীদের চেতনা, এবার এসো ফিরে
বঙ্গ বন্ধুর রক্তে আঁকা এই গ্রাম
নগরের ভিড়ে।
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।