শনিবার, আগস্ট ২০, ২০২২

এ লজ্জা কার ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২০-০৮-২০২২ ইং

*********************************    

এখনো পরাজিত শক্তি টান দেয় মূল শিকড়ে,

স্বপ্নের এদেশে আজ স্বদেশি শত্রু আক্রমণ করে।

নিয়ত আঘাত হানে বিদ্রোহীদের মন্ত্র তন্ত্র শাসন

লাল সবুজে নেই মুক্তি- নেই মূল ধারার সিংহাসন।

 

এখনো মুক্তির পতাকা উড়ে দেশদ্রোহী ঘাতকের হাতে !

এ লজ্জা কার ?

দেশ প্রেমের দৃপ্তপ্রাণ নেই আর বঙ্গতে !

ওরা রক্ত ঢালে বুলেটের সাক্ষাতে—

 

তবু প্রতিজ্ঞা ভুলে এ  জাতি নিশ্চুপ -নিভৃত !

বড় অদ্ভুদ ! এখনো অঠারো কোটি প্রাণ জীবিত!

বুলেটের পর বুলেটে বীরদের প্রাণ ঝরে প্রান্তর

অবাক বিষ্ময় ! কেউ তুলে না আওয়াজ ক্ষীণতর ।

-------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...