কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১২-০৮-২০২২ ইং
*********************************
বঙ্গের আকাশে আজ নব ঊষার স্বর্ণদ্বার
,
কালো মেঘ সরে গেছে ভয় নেই আর !
আজ তুমি উজ্জ্বল জনতার আকাশে
বাঙালি উঠেছে জেগে আনন্দ হরষে !!
তোমার আলোয় ডাকবে কালো- ওরা
বুঝেনা তো কেউ
দুঃশাসনের ফটক ভেঙ্গে-রাজ পথে
ফেনায়ে উঠে ঢেউ।
জনতা জেনেগেছে তুমি এক নির্ভিক
কান্ডারী !
চির সত্যের পূজারী-
নব গর্জনে নৌকা নিয়ে দিতে হবে
সমুদ্র পাড়ি।
তুমি দুরন্ত ! তুমি দুর্বার-
বঙ্গ তাজের উ্ত্তরসূরী।
অত্যাচারী দুর্ণিনীতিবাজ কাঁদবে
তোমার পিছে
ভয় নেই- ভয় নেই- প্রিয় নেতা- ওরা
সব মিছে-
তীব্র তুফান ঝড়ের গর্জন মাঝে
বিজয়ের সুর বাজে, তোমারই সুর
বাজে।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।