কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২০-০৮-২০২২ ইং
*********************************
হে স্থপতি!তুমি ইতিহাস গিয়েছো
লিখে
লিখে লিখে শুধু ক্ষান্ত হওনি
মুক্তির পতাকা এনেছো রক্ত ঝরা
বুকে ।
তবু ইতিহাসের মূল্য দেবে না ওরা, এতটুকু কোন
ওরা বিদ্রোহী, ওরা ঘাতক -ওরা
কৃপণ।
কত লাঞ্চনা, কত বঞ্চনা ছিল তপ্ত
বুকেতে
বিনিদ্র চোখে অবিশ্রান্ত অজস্র
রাতে
মঞ্চে মঞ্চে গর্জেছো বজ্র গলায়-
স্বাধীনতা প্রশ্নে আপোষ করনি বারুদ
গোলায়-
ওদের চেতনা নেই - বোধ নেই- নেই
কৃতজ্ঞতা
ওরা চলে দোসরের মন্ত্রে-লিখবে কি
মুজিবের কথা।
হে মুজিব! হে স্থপতি
!তুমি মৃত্যুঞ্জয়ী প্রাণ
ঘাতকের ষড়যন্ত্রে তুমি
একটুকু হবে না ক্ষীণ।
-----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।