কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৭-০৮-২০২২ ইং।
*************************************
জ্বলিতেছে বাংলার গর্ব্
ছলনার অনল !
নিভিয়া পড়িছে সত্যের
প্রদীপ দল বল।
জনতার বুক যেন আজ
ছলছল-আঁখি
পতাকা আছে মুক্তি নেই
অধিকার এখনো বাকী।
আগেকার আর্দশিক দিকপাল
নেই বঙ্গ তল
ওদের শোকে এখনো বাঙালি
অশ্রুজল !
হে সূর্য্ , তুমি জাগো হে
অস্তগিরির চরণতল।
সোনালী সু প্রভাত দাও- এ
অন্ধকার ছায়াতল ।
****************************************

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।