কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২২ ইং
*********************************
জানি হে সব বাধা ঠেলে হতে হবে
পার !
তবু ভাঙতে হবে দুঃখী বাঙালির
হাহাকার !
বাংলায় আজ উম্মত্ত দুর্দিন
চারিদিকে দুর্ণিনীতি অত্যাচার
অন্তহীন।
হে নির্ভিক ! চির সত্যের পূজারী-হে
ভাগ্যহত !
জানি হে তুমি বিপ্লবী করো না
মাতা নত।
ওরা জাতির মীর জাফর-
বেঈমান-মহাপাপ-
ওদের ধ্বংসে নেই তোমার কোন
অনুতাপ।
বহুকাল হতে রক্ত তোমার ভাঙ্গিছে
অন্যায়
আজ জনতার মিছিলে তোমাকে পাবো
এই হউক প্রত্যয়—
তুমি যে বঙ্গ বন্ধুর, তুমি যে
বঙ্গ তাজের ”তাজ”!
অত্যাচারীর ধ্বংস- বঞ্চিতের
মুক্তি-জাতির রাজ।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।