Friday, November 4, 2022

চেতনার সূর্যটা জাগাও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৪-১১-২২ ইং

*********************************

জন অধিকারে আজ ছন্ন ছাড়া বাঁশি !

কণ্ঠে নেই মানবতার গান,নেই কোন অলোক শশী !

চৌদিকে ভূতঁরে অন্ধকার !

পথ ঘাট, বাজার বন্দরে জুলুম অত্যাচার।

দুর্নীতিবাজ লুটেরাজ ছেড়েছে জাহাজ

ঘরে ঘরে বিদ্যুৎ বিদীর্ণ হয় আজ।
মঞ্চে মঞ্চে বাজে শুধু মুক্তির ধ্বনি

কি যে বাচাল ! কি যে ছদ্মবেশী প্রাণী !

বোকা শুধু জনতা ! ত্যাগী শুধু জনতা

আর ওরা শুধু কুট কৈশলের প্রণেতা।

হে জাতি, যদি বাজে বিদ্রোহের তীব্র শাঁখ

এ মিছিলে কি আসবে না লাখে লাখ !

প্রতিবাদের মিছিলে কম্পিত হবে কি আকাশ !

তবে কেন ভীরু ! চিরকালে অন্ধাকারে বাস

এখন দেশ দ্রোহীদের মাতামাতি !

জুলম অত্যাচারে অতিষ্ঠ জাতি।

জেনে রেখো, এ মুক্তি নয় অসম্ভব

চেতনারসূ র্যটা জাগাও ,স্তব্ধ হবে সব কলরব।

-------------------------------------------

জাতি উঠেছে ক্ষেপে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৪-১১-২২ ইং

*********************************

বধির হয়েগেছে কান রাজ শিল্রীদের কলরবে !

জাতি উঠেছে ক্ষেপে, হয়তো কিছু শুরু হবে।

রাজ পথে জনতা,হয়তো ফুটবে ফুল কাননে

জনতা খবর রাখে কারা ওইসব করে গৃহকোণে।

 

দমন নিপীড়ন অত্যাচার আর নহে আশা

অধিকার চাই,ন্যায্য হিস্যা চাই নব ঊষা ।

দিকে দিকে বঞ্চিত জনতা শুধু যায় শোনা

এবার শুরু হবে বিদ্রোহ আর নয় অভ্যর্থনা।

 

মসনদে এইসব কারা জনতা করে ঘৃণা

মুক্তির ঘোষণা চাই, গণতন্ত্র চাই আর কিছু জানি না।

ওইসব মঞ্চের ঘৃণিত সুর এ প্রাণে নাহি দুলে

ধিক !ধিক -তোরা এইসব কি শোনালে !

 

বধির হয়েগেছে কান রাজ শিল্রীদের কলরবে !

জাতি উঠেছে ক্ষেপে, হয়তো কিছু শুরু হবে।

দিকে দিকে বঞ্চিত জনতা শুধু যায় শোনা

এবার শুরু হবে বিদ্রোহ আর নয় অভ্যর্থনা

-----------------------------------------------

জনতার ঘোষনা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ১১-০৪-২২ ইং

*********************************

উত্তেজিত জনতার ঘোষনা চারিদিকে-

এবার বিদ্রোহ হবে, তুমুল বিদ্রোহ লোকে

বিদ্যুৎ গ্যাস পানি দ্রব্য মূল্যের উবর্ধ্ গতি

মানি না -মানব না -এ স্বাধীন জাতি—

 

চারিদিকে জনতা ফিকে, বড় ফিকে

আর লুটেরাজদের অট্ট হাসি ওই দিকে-

আয়- ব্যায়ের হিসাব মেলে না আজ কাল

জীবন জীবিকায় বৈষম্যের দাবানল-

 

পকেট শুন্য ! স্পস্ট নয় মুক্তির আলো

স্বাধীনতা পদধূলিত !অধিকার কে থামালো !

ঘোর অন্ধকারে সিন্ডিকেটের ঐক্যতান

বাজারে আগুন-তবু নিশ্চুপ সিংহাসন।

 

উত্তেজিত জনতার ঘোষনা চারিদিকে-

এবার বিদ্রোহ হবে, তুমুল বিদ্রোহ লোকে

------------------------------------------

Thursday, November 3, 2022

ঘুমন্ত তরঙ্গ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৩-১১-২০২২ ইং

*******************

তুমি আমার গোপন প্রেম, গোপন পরিভ্রমণ !

হৃদয়ের গল্প, স্বপ্নের কবিতা

তোমাতেই পেয়েছি কেবলই সুখাস্বাদ।

যে যাই বলুক তোমাতেই পেয়েছি মুক্তিবাদ।

এমন পরিপূর্ণ্ তুমি

তাকালেই মনে হয়—

হারিয়ে গেছি কোন এক গভীর জলে

যেখানে খুঁজে পাই হীরে মুক্তা সোনা

অনুভব করি এক স্বর্গীয় সুখ।

যদি তুমি হতে !

আমি হতাম সুখ তরীর মাঝি!

অথৈ সাগরে, আমি উঠাবো দুরন্ত ঝড়!

সেই কথা বলব কানে কানে রাত্রি বিছানো অন্ধকার।

আই লাভ ইউ যদিও ক্ষুধিত মরণ নিরন্তর,

ঘুমন্ত তরঙ্গ জেগেছে আবার- এ প্রান্তর।

-----------------------------------

 

 

তাহলে শুন

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৩-১১-২০২২ ইং

*******************

এমন করে হাসি দাও, ভিতরটা ছুঁয়ে যায়

শরীরটা কেঁপে উঠে কি এক বাসনায়-

জানি না, কি তা ! তবে খুব মিস করি

কিছু একটা—

এমন করে কেন তাকাও ? বলে ফেল

তুমি আমার শুধুই আমার রাত্রি -দিন

আর পারছি না- সত্যিই পারছি না

এত সুন্দরী কেন ? কি এক লাবণ্য তোমার !

শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে

আমি আবিস্কার করেছি আমার ইচ্ছাকে

সেই কথা বলব , প্রাণ খুলে বলব-

শুনবে ?

তাহলে শুন, তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি।

------------------------------------

নেতৃত্বের শূন্যতায়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৩-১১-২০২২ ইং

*******************

নেতা পেয়েছি অযূত হাজার, তবু নেতৃত্ব একা !

নেতৃত্বের শূন্যতায় স্বদেশের মুক্তি ঢাকা ।

কোন নির্লোভ নেতার পাই না দেখা ।


কর্মীরা রক্ত দেয় তুমুল মিছিলে মাঠে ময়দানে

ওরা নিজ স্বার্থ্ করে পুষ্ট ক্ষমতার সিংহাসনে

আজ আর নেই দেশপ্রেম প্রাণধারণে।

 

কর্মী জীবন দেয় নেতা পল্টি দেয় পালাবদলে

স্বার্থপর নেতা পেয়েছি লাল-সবুজের তলে

লোভী নেতৃত্ব ছলে বলে কৌশলে—

 

এখন শুধু সিংহাসন দখলের যুদ্ধ বাংলা জুড়ে

মুক্তির ডাক শুনি না আর অন্তরে অন্তরে

নেতা পেয়েছি অযূত হাজার ব্যানারে পোষ্টারে।

 

আর্দশিক নেতৃত্ব চাই এ বাংলার শিখরে
অসৎ নেতৃত্ব তুলেছে তুফান স্বাধীন প্রান্তরে।

নেতা পেয়েছি অযূত হাজার, তবু নেতৃত্ব একা !

নেতৃত্বের শূন্যতায় স্বদেশের মুক্তি ঢাকা ।

----------------------------------

হঠাৎ দেখি দাবানল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৩-১১-২০২২ ইং

*******************

খুব কাছেই ফুল দু’টি তুলেছে জোয়ার

বনে বনে লেগেছে হাওয়া মধু সম্ভার।

এতো অপরূপা ! এতো মধু !

ঠিক যেন ফুল শয্যার নব বধু।

আমি দেখি , আমি অনুভব করি কে যেন !

খুব কাছেই—

চুপি চুপি বলছে তুমি এসো, তুমি এসো

কি মধুময় প্রতীক্ষায় এ সাগর- এ নদী!

তরঙ্গে তরঙ্গে ডাকছে, খুব কাছে ডাকছে

কি স্বপ্নের সারথী হয়েছি জানি না

শুধু এতটুকু জানি সাগরে স্মান করতে এসেছি

ফুলের পাঁপড়িতে হাত বুলাতে এসেছি

কি এক মধুর অনুভূতি পিছে পিছে

তবে কি ভালবাসার চেষ্টা হল মিছে ?

হঠাৎ দেখি দাবানল !

ব্যর্থ্ হল হৃদয়ের কম্পন, চোখের অশ্রুজল

তুমি বুঝলে না তাই শেষে নির্মূল বনানী

প্রণয়ের স্বপ্ন ভেঙ্গে গেলে এক বিনিদ্র রজনী।

--------------------------------

Wednesday, November 2, 2022

অবুঝ এক প্রাণের ঝড়ে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০২-১১-২০২২ ইং

*******************

তুমি পুস্প !আমি ফুটি বৃন্তের অভ্যন্তরে

তুমি সৌরভ! আমি গন্ধ নেই যুগ - যুগান্তরে

তুমি মধূ ! আমি তৃষ্ণার্ত্ ভ্রমর ক্লান্ত দিনের পরে

অবুঝ এক প্রাণের ঝড়ে !

 

তোমার পুস্পিত বাগানে প্রতিদিন দেই সাড়া

বহু বিদ্রোহ আসে মনে তবু পাই না ছাড়া।

তুমি পুস্প ! কেন জানি উঠি মেতে-

আমার ফুলদানিতে প্রাণের  উচ্ছাস পেতে।

 

কত ভুলতে চেয়েছি আকাশের গভীর নীলে

শুধু শুন্যতা অনুভব করেছি বিষাদ নিখিলে।

তবু তুমি প্রেমের তরঙ্গ হৃদয় মিছিলে-

ভালোবাসি, অনেক ভালোবাসি উথরোলে।

 

তুমি পুস্প !আমি ফুটি বৃন্তের অভ্যন্তরে

অবুঝ এক প্রাণের ঝড়ে !

কত ভুলতে চেয়েছি আকাশের গভীর নীলে

শুধু শুন্যতা অনুভব করেছি বিষাদ নিখিলে।

-----------------------------------


কি বল ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০২-১১-২০২২ ইং

*******************

তুমি এনেছে তীব্র নেশা এ অন্তর !

জোয়ার তুলেছো রক্ত প্রবাহে উষ্ণ নিবিড়।

এ বুকের স্পন্দন ক্রমশই হচ্ছে অস্থির

ভালবাসার ঢেউ তুলেছো বিপুল- বিস্তর।

 

নাকের ঝলক এ প্রাণে দোলা দেয় নবরূপে

অপলক দৃষ্টি কি ভীরু ব্যাদনার অন্ধকূপে!

তবু ছুটে যাই এক পলক দেখব বলে-

বদ্ধ দুয়ারের পাশে দাঁড়াই চোখ খুলে।

 

কি অপরূপা তুমি ! কি যে ফাল্গুন স্মানে;

বসন্তের স্পর্শ্ দিয়ে যাও পুলক শিহরণে।

এতো ভালবাসি তোমায় ?

জানি না, হয়তো কিছু একটা----

 

আর বল না তুমি এমনি, এমনি মনে হয়-

আসলেই তুমি হৃদয়ের নব সূর্য্দয় !

অনেক ভালবাসি তোমাকে-

জানি পাবো না তবু তুমি—তবু তুমি—

কি বল ?

----------------------------------------

কভূ ভুলার নয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০২-১১-২০২২ ইং

****************

এ তোমাকে কভু ভুলার নয়, কভূ ভুলার নয় !

তবু অভিনয় করি ভুলে গেছি প্রত্যেক সূর্য্দয়।

কি এক দৃশ্যে তুমি জাগো উতাল করে প্রাণ

ব্যাকুল হয়ে উঠি এ পৃথিবীর বুকে—

 

অনেক বাধা তবু যেতে চাই তবু পেতে চাই

তুমি কি তার কিছু বুঝ হৃদয়ের গভীরে যাই ?

জানি হে তুমিও ভালবাস তরঙ্গ স্রোতের ধ্বনি

যে সুরে দু’জনা ভেসে যাই মত্ত চঞ্চল ধমনী।

 

হে অনুপমা !এ তোমাকে ভুলার নয়,কভূ ভুলার নয়।

তবু অভিনয় করি ভুলে গেছি প্রত্যেক সূর্য্দয়।

হৃদয়ের গভীরে নিত্য শুনি মুহুর্মুহু ডাক

প্রেমের তরঙ্গ খেলায় রাগ- অনুরাগ----

 

আই লাভ ইউ ! আই লাভ ইউ উজার করে প্রাণ।

তুমি কি শুনেছো এ ডাক- এ নিবদেন ?

এ তোমাকে কভু ভুলার নয়, কভূ ভুলার নয় !

তবু অভিনয় করি ভুলে গেছি প্রত্যেক সূর্য্দয়।

-------------------------------------------


Tuesday, November 1, 2022

মুক্তির গলিত সূর্য্

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০১-১১-২০২২ ইং

****************

 

দেশকে আজ অভ্যন্তরীন শত্রুরা  আক্রমণ করে,

বিদ্রোহী স্রোতেরা টান দেয় স্বাধীনতার শিকড়ে।

নিয়ত আঘাত হানে দোসরের দুঃশাসন-অপশাসন

দেশ প্রেমের স্পর্শ্ নেই এ বুকের গভীর স্পন্দন।

 

যে করেই হউক ক্ষমতা চাই ঘাত- প্রতিঘাতে-

স্বৈরতন্ত্রের ধ্বনি বাজে গণতন্ত্রের সম্মুখ সাক্ষাতে।

তবু স্বপ্ন ফিরে অন্তর গহিনে নিভৃত

নেতা কই ! নেতৃত্ত্ব কই ! ওরা নেই জীবিত।

 

পঞ্চাশ বছর পরেও মুক্তির গলিত সূর্য্ ঝরে আজ-

কোথাও নেই কোন বিদ্রোহের আওয়াজ !

কোথায় এ সবুজ আর লাল ?

পরাধীনতার গভীর বৃন্ত থেকে কবে হবে সকাল ?


লক্ষ শহীদের রক্ত স্রোতে পাওয়া আমার এ দেশ

তবে কেন পরাজিত ? কে দিবে মুক্তির নির্দেশ ?
দেশকে আজ অভ্যন্তরীন শত্রুরা  আক্রমণ করে,

বিদ্রোহী স্রোতেরা টান দেয় স্বাধীনতার শিকড়ে।

মুক্তির ক্ষুধা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০১-১১-২০২২ ইং

****************

এ স্বাধীন দেশে জনতা শুধু নামে

ক্ষমতার লিপ্সে চারিদিকে নগর ও গ্রামে

র্দুনীতি -জুলুমের জীবন্ত মিছিল

ক্ষমতা লিপ্সুদের প্রাণে শতভাগ মিল।

 

জনতার নামে মঞ্চে মঞ্চে ছদ্মবেশীদের সমারোহ !

বেঈমানী বেঁধেছে বাসা তাই বুঝেনা জনতার বিদ্রোহ।

অফিস আদালতে বিষাক্ত বায়ু বিপুল দীর্ঘশ্বাসে

পদধূলিত বঙ্গের স্বাধীনতা ছলনার আশ্বাসে।

 

দরিদ্র হত দরিদ্র মধ্যবিত্ত ক্রমে ক্রমে ধবংস !

নিঃশব্দে কাঁদে ব্যাথাতুর প্রাণে বঞ্চিতের বংশ।

পথ ঘাটে ক্ষমতা লিপ্সুদের বর্ণিল শোভাযাত্রা চলে

এ স্বাধীন দেশে জনতা শুধু আতঙ্কিত অন্দরমহলে!

 

কি এক আজিব তামাশা ! জনতা শুধু নামে দিবালোকে।

ক্ষমতার লিপ্সে চারিদিকে নগর ও গ্রামে এ- ভূলোকে।

জনতার অধিকার ক্লান্ত, মুক্তির ক্ষুধা অন্তিম সম্বল

মঞ্চে মঞ্চে শুধু ছদ্মবেশী দেশ প্রেমিকের উগ্র দল।

---------------------------------------------