কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ০৩-১১-২০২২ ইং
*******************
নেতা
পেয়েছি অযূত হাজার, তবু নেতৃত্ব একা !
নেতৃত্বের
শূন্যতায় স্বদেশের মুক্তি ঢাকা ।
কোন নির্লোভ
নেতার পাই না দেখা ।
কর্মীরা রক্ত দেয় তুমুল মিছিলে মাঠে ময়দানে
ওরা নিজ স্বার্থ্
করে পুষ্ট ক্ষমতার সিংহাসনে
আজ আর নেই
দেশপ্রেম প্রাণধারণে।
কর্মী জীবন দেয় নেতা পল্টি দেয় পালাবদলে
স্বার্থপর নেতা পেয়েছি লাল-সবুজের তলে
লোভী নেতৃত্ব ছলে বলে কৌশলে—
এখন শুধু সিংহাসন দখলের যুদ্ধ বাংলা জুড়ে
মুক্তির ডাক শুনি না আর অন্তরে অন্তরে
নেতা পেয়েছি অযূত হাজার ব্যানারে পোষ্টারে।
আর্দশিক নেতৃত্ব চাই এ বাংলার শিখরে
অসৎ নেতৃত্ব তুলেছে তুফান স্বাধীন প্রান্তরে।
নেতা
পেয়েছি অযূত হাজার, তবু নেতৃত্ব একা !
নেতৃত্বের
শূন্যতায় স্বদেশের মুক্তি ঢাকা ।
----------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।