বুধবার, নভেম্বর ২৩, ২০২২

সে শুন্যতা তুমি শুধু তুমি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২৩-১১-২০২২ ইং

*******************

আর যাই হউক,

ইচ্ছে করে কেউ কাউকে ভাবাসতে পারে না,

এটা হয়ে যায়, এটা এসে যায়,

অজান্তেই এসে যায় শুধু যন্ত্রণাটা রয়ে যায়

তাহলে দোষটা কার ?

তেমন আমিও চাইনি, তোমাকে ভালবাসি,

তবু ভালবেসে ফেলেছি-

কিন্ত কখনো ভাবেনি তুমি এত সুহাসিনী!

এত রূপবতী এত গ্লামার-

শুধু অনুভব করেছি কেউ একজন আমাকে নাড়াচ্ছে

খুব গভীরে নাড়াচ্ছে-

এ শুন্যতাই ব্যাকুল করেছে নিয়ত

আজ জানতে পেরেছি সে শুন্যতা তুমি শুধু তুমি !!

অশ্রু ঝরে প্রচন্ড কষ্ট রাশি থেকে

তবু জেগে উঠে প্রাণ শুন্যতার নীলে

প্রতিটি স্পন্দনের দীর্ঘশ্বাসে—

তবু যদি একটু ভালবাস,

আমি হবো প্রেমের ফুল দিবাযামি।

-----------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...