কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৭-১১-২২ ইং।
*********************************
প্রেমের ফাঁদ প্রস্তুত আজ, প্রেম
পলাতক !
ডিজিটাল প্রেম এখন গেরিলা গুপ্তঘাতক।
প্রেমের তরঙ্গ ধবংস এক ছলনার ফুলে,
ভালবাসার অন্তর পুড়ে আজ তীব্র অনলে।
হৃদয়ের শিরহণ আজ স্তব্দ এ মর্তলোক!
এখানে সত্যিকার প্রেম শুদ্ধতা পলাতক
এখানে প্রণয় সংঘবদ্ধ , যে নবজাতক
সে এখন বিশ্বাস ঘাতক!
ক্রমশ প্রেমে বিষাক্ত রক্তের –কুসুম
এখন প্রাণে প্রাণে দ্বন্ধ ,ভীত বিনিদ্র ঘুম।
এখানে অশ্লীলতা ছড়ায় উরু বাহুতে
অযুত স্বপ্ন চূর্ণ্ করার দৃঢ় শপথ তাতে।
প্রেমের ফাঁদ প্রস্তুত আজ, প্রেম পলাতক !
ডিজিটাল প্রেম এখন গেরিলা গুপ্তঘাতক।
যদিও স্বর্গিয় তবুও এখানে রক্তাক্ত
জুলুম
এখানে নেই কোন সভ্যতা মুক্তির
ধুম।
--------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।