কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৩-১১-২০২২ ইং
*******************
একটু উঁকি মেরে দিব্যি
গেলে চলে
এসো দেখি, এসো দেখি
কি শুভ্রতার ঝলকে সাজলে-আপাদ
মস্তক !
ঠিক যেন সাদা গোলাপ দু’টি
ফুটে আছে
এত উঁচু বৃক্ষ !
কি করে ছুঁব বলো ? খুব
ইচ্ছে হচ্ছে
ফুল দু’টো ছিড়ে ফেলি,
সুবাস নেই
মনে হয় এক্ষনি বৃক্ষটিকে
চিরে ফেলি
ঠিক শিয়রের কাছে নিয়ে আসি
ইস ! যদি এমন হতো
কি বল লক্ষিটি ?
নাকি অশ্রুজল সজীব রবে
চোখের ক্ষতেই
এসো, খুব কাছে এসো
ছিড়ে দেই, ফুলের
পাঁপড়িগুলো ছিঁড়ে দেই
একটু উঁকি মেরে দিব্যি
গেলে চলে
এসো দেখি, এসো দেখি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।