অজানা পথে ছুটেছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২১-১১-২০২২ ইং
*****************
এ ক্লান্ত মিছিলের শেষ কোথায় ? ক্লান্ত দিনের পরে
তোমার ঠিকানা পাব কি ? এক প্রাণের ঝড়ে
প্রতিদিন প্রতি মুহুর্তে ক্ষত বিক্ষত-
বহুদিন ধরে ঘুমন্ত স্বপ্নের ফুলগুলো
সে আর ফুটে না, সে আর হাসেনা
আগের মত কথা বলে না, ঠিক যেন বাক শুন্য !
কি এমন বিদ্রোহ ! আজও হল না জানা
সত্যি হতবাক !
এক অজানা পথে ছুটেছি প্রেমের যুদ্ধে যেতে
বিজয়ের উচ্ছাস দূরে- বহুদূরে
তবু ভালবাসি তবু ভালবাসি
শুধু এতোটুকু জানি !
কত যে খুঁজেছি তোমাকে আকাশের গভীর নীলে
শুধু শুন্যতা এনেছে বিষাদ ভালবাসার নিখিলে।
এক অজানা পথে ছুটেছি যুগ-যুগান্তরে
এ ক্লান্ত মিছিলের শেষ কোথায় ? ? ক্লান্ত দিনের পরে--
--------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।