কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২৮-১১-২০২২ ইং
*******************
নিরব কেন ? হৃদয়ের ফুল যে ফুটেছে ধরায়,
আঁখি মেলিয়া তুমি কি দেখবে না নব
ঊষায়?
জুঁই চ্যামিলী হাসনে হেনা চেয়েছে
আঁখি তুলি-
ভালবাসার দুয়ার গেছে খুলি
তোমার ফুল ফুটেছে কি?ফুটেছে কি
পুলকের মুকুল?
যে সৌরভ সুবাসের গন্ধে গন্ধে আমি
এত আকুল !
এখনো খুলনি আঁখি ! এখনো নিরব গন্ধরাজ
তাইতো ব্যাকুল আমি, তাইতো খুঁজি
নব পুস্পসাজ
কোথায় সেই শুভ্র কাশ ফুলের আগমনী
গান ?
সে কি ডাকিছে আমারে ? শুনি
নাই,পাইনি সন্ধান
তবু ছুটেছি তার খুঁজে যদি গায়
সেই গীতি
ওই তরঙ্গ তব প্রাণে শুনি- হে
হৃদয়ের মিনতি।
তোমারই গায় গান সুমধুরস্বরে
তুমি আমি এক হব একই প্রাণের
মন্দিরে।
নিরব কেন ? হৃদয়ের ফুল যে ফুটেছে ধরায়,
আঁখি মেলিয়া তুমি কি দেখবে না নব
ঊষায়?
---------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।