শনিবার, নভেম্বর ১৯, ২০২২

মোহের হৃৎযন্ত্র

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৯-১১-২২ ইং।

*********************************

মানুষ গড়ে চলেছে অন্যায়ের বাঁধ,

বিশ্ব বুকে নেই এই বাতিলের প্রতিবাদ।

কি বাম কি ডান গ্রামে ও নগরে

ওরা একই  মন্ত্রে যুদ্ধ করে,

ফেইস বুক ইউটুব ডিজিটাল প্রচারে

যা ইচ্ছে তাই বলে ভাইরাল অভিসারে।

মুক্তির সীমান্ত আজ সংকীর্ণ্ প্রান্তরে

আই ওয়াশ, আই ওয়াশ ক্রমশ বৃদ্ধি

এখানে নেই কোন আপনার আত্মা শুদ্ধি

আছে শুধু জাহেরী, আছে শুধু শো ডাউন

বিপর্যস্ত ন্যায়তন্ত্র, সত্যতন্ত্র,

আসে শুধু পরাজয়ের সংবাদ।

সযত্নে মুখোশধারীদের গর্জ্ন তর্জ্ন-আস্ফলন,

শরীরে মোহের হৃৎযন্ত্র

ভাইরালের প্রতিযোগীতা আনছে মরণ।

বিপ্লব হউক শুরু, শুদ্ধি প্রাণের উত্থানে

এখন চারিদিকে মিথ্যেরা অগ্ন্যুৎপাত হানে।

মানুষ গড়ে চলেছে অন্যায়ের বাঁধ,

বিশ্ব বুকে নেই এই বাতিলের প্রতিবাদ।

--------------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...