কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ১১-০৪-২২ ইং।
*********************************
উত্তেজিত জনতার ঘোষনা চারিদিকে-
এবার বিদ্রোহ হবে, তুমুল বিদ্রোহ লোকে
বিদ্যুৎ গ্যাস পানি দ্রব্য মূল্যের উবর্ধ্ গতি
মানি না -মানব না -এ স্বাধীন জাতি—
চারিদিকে জনতা ফিকে, বড় ফিকে
আর লুটেরাজদের অট্ট হাসি ওই দিকে-
আয়- ব্যায়ের হিসাব মেলে না আজ কাল
জীবন জীবিকায় বৈষম্যের দাবানল-
পকেট
শুন্য ! স্পস্ট নয় মুক্তির আলো
স্বাধীনতা
পদধূলিত !অধিকার কে থামালো !
ঘোর
অন্ধকারে সিন্ডিকেটের ঐক্যতান
বাজারে
আগুন-তবু নিশ্চুপ সিংহাসন।
উত্তেজিত জনতার ঘোষনা চারিদিকে-
এবার বিদ্রোহ হবে, তুমুল বিদ্রোহ লোকে ।
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।