কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১২-১১-২২ ইং।
*********************************
দেখ, ছেলে মেয়ের বন্ধুত্ত্বটা
দেখ,
মোম আর আগুনের কুন্ড এক সাখে রাখ
তারপর বল কি ঘটে গেল!
আগুন যেমন গ্রাস করে মোমকে
ছেলে মেয়ের বন্ধুত্বও হরণ করে
সম্ভ্রমকে
এখানে কোন মিত্রতা নেই,
এখানে কোন আপোষ নেই
এখানে আগুন মোমের গলিত রস-
এখানে নিষিদ্ধ পরশ আর পরশ !
বন্ধুত্ত্বের এ সন্ধি
নিষিদ্ধ প্রণয়ের অভিনব ফন্দি
কখনোবা জীবন্ত লাশের সমাধি
কখনোবা আত্মহত্যা নিরবদি-
সুতরাং হতে পারে না,
ছেলে মেয়ের বন্ধুত্ত্ব হতে পারে
না
চারিদিকে নিষিদ্ধ ছেলে মেয়ের কোলাহল
বন্ধুত্ত্বের নামে খুন হত্যা ধর্ষণের
দাবানল।
এইসব বন্ধুত্ত্ব বাড়িয়ে তুলেছে
সামাজিক অবক্ষয় ! মানুষেরা ভুলেছে
পশুত্ত্বের স্বাদ নিয়েছে—
মনুষ্যত্ব খুয়েছে. নরকের আগুন
ছুঁয়েছে—
---------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।