Wednesday, October 9, 2024

বাক রুদ্ধের বজ্র তুফান

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৮-১০-২০২৪ ইং

************************

নব কৌশলে নব সৃজনের সমুদ্রমন্থনে,

স্বৈরতন্ত্রের রূপ বদলায় শাসকের মননে।

 

কেউ এখানে পরিশুদ্ধ নয় গণতন্ত্রের পথ ধরি,

নিজ স্বার্থের মহরায় সবে যেন সুরাপাত্র ভরি।

ক্ষতার উত্তাপ ছড়ায় বসন্তের পুস্পিত প্রলাপে,

অথচ এখানে রাগ ক্রোধ প্রতিশোধ গোলাপে।

 

শুধু শুনি নিন্দ্রাহীন শাসকের মুক্তিকামী গান,

মুক্তি এখানো অধরা বাক রুদ্ধের বজ্র তুফান।

কে যে জনতার চির শান্তির পূর্ণতায়!

এখনো পায়নি তার দেখা স্বাধীন বাংলায়।

 

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাক স্বাধীনতার সুর,

গণতন্ত্র মৌলিক অধিকার সে এখনো অনেক দূর।

---------------------------------------

আনাগোনা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৮-১০-২০২৪ ইং

************************

হে সাথী, চারিদিকে ছদ্মবেশীদের আনাগোনা,

রং বদলানোর প্রতিযোগাীয় নির্লজ্জ দিন গোনা।

 

ক্ষমতার দিকে সুবিধা ভোগীরা ঐক্যতানে মগ্ন,

দিকে দিকে নবীণ বরণ উদযাপনের লগ্ন।

আজকে বাক স্বাধীনতায় নিরুচ্চারিত প্রশ্ন,

ক্ষমতার অগ্নি মহল ঘিরে প্রবল রোমাঞ্চ।

 

রং পাল্টে ক্রমশ পুষ্ট হচ্ছে ভন্ডদের উম্মাদনা,

দুরন্ত হাওয়া ছড়ায়ে লুটিছে মাতৃকার চেতনা।

বিদ্যুৎবেগে ওরা আবার হচ্ছে সংঘবদ্ধ,

নবরূপে ধবংসের বীজ বপন করেছে সদ্য।

 

হে সাথী, এ জাতি শুনবে কি করে মুক্তির গান?

রং পাল্টানোর দুরন্ত হাওয়ায় ওরা যে ঐক্যতান।

--------------------------------------

Monday, October 7, 2024

অজ্ঞতার মহাসমাবেশ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৭-১০-২০২৪ ইং

************************

হায় রে রাগ ক্রোধ, হিংসা প্রতিহিংসার দেশ!

হুজুগে ভরা জন র‌্যালী- অজ্ঞতার মহাসমাবেশ!

 

অন্ধের মত পথ চলে চলে কি যে ভাবে প্রাণে,

কোন সাধু সন্যাসী নাহি বুঝে তাহা স্ব-জ্ঞানে।

কেউ যদি বলে ধর ধর মার মার ছুটে প্রখরে,

কি সত্য কি মিথ্যা যাচাই করে না তাহা চুতুরে।

 

প্রেমহীন তরীর যাত্রী রাত্রিদিন বিভাদ কোলাহলে

শকুনের নোখে খামচে ধরেছে গণতন্ত্র বঙ্গ তলে।

এখন শুধু স্বাধীন বনের হিংস্র পশু পক্ষী প্রাণী,

মানবের মানবতা মৃত্যু কোলে নিতেছে নিশ্বাস!

 

এখানে মুক্ত বাক পরাধীন! জীবন ভয়ে কম্পিত,

বিপ্লবী প্রতিবাদ অবরুদ্ধ ! স্বাধীনতা শংকিত !!

হায় রে রাগ ক্রোধ, হিংসা প্রতিহিংসার দেশ!

হুজুগে ভরা জন র‌্যালী -অজ্ঞতার মহাসমাবেশ!

-----------------------------------------

 


 

শুন্যই রয়ে যাবে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৭-১০-২০২৪ ইং

************************

আপনারে তুচ্ছ মূল্যে বিক্রি করনা কভূ মননে,

ওরে তুমিও যে অধমের চেয়ে উত্তম এ ভুবনে।

 

তুমি যারে মাথার উপর রাখো হাসি ও ক্রন্দনে,

তোমার শুন্যতায় আসিবে না সে কঠোর বন্ধনে।

এই পৃথবীর সংসারে তুমি একা আঁধার -রাত্রিতে

সে শুধু ক্ষত চিহ্ন দিয়ে যাবে তোমার এ সন্ধিতে।

 

ওরে আজ যার জন্য এত বজ্র কণ্ঠ, এত হলাহল,

তার হতে ফিরে আসবে তুমি বুকভাসা অশ্রুজল।

তুমি শুন্য! শুন্যই রয়ে যাবে তার স্বার্থ্ শেষে,

তবে কেন এত উগ্রবাদ আপনারে সর্বনাশে!

 

আপনারে সাজাও হে উত্তমের তরে এ সংসারে,

জিন্দবাদ ! নিন্দবাদ! নহে গো মুক্তি পৃথিবীর তরে।

ওরে তুমি হও সোনালী ঊষা আসন্ন আঁধার কেটে,

তোমার চেয়ে আলো কে আছে! কেন বুঝনা মোটে?

------------------------------------------------

সহসা মুক্তি দেখি না

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৭-১০-২০২৪ ইং

************************

জনতার ব্যদনা গানে কেহ নাহি দেয় সুর,

ক্ষমতার আনন্দ নৃত্যে হয় গো দানব-অসুর।

ওরে কণ্ঠ ছেড়ে গাইছে গান মুসতাক-মীরজাফর,

সরল জনতা ভাবে তারে সুধাময় প্রীতি-সুমধুর!

 

রাশি রাশি ব্যদনা ছন্দগাথা দুঃখের ক্রন্দনে,

স্বাধীনতা অধিকার নেই আর উঁচুশির গর্দানে।

জনতার চোখে মুখে বুকে বিপুল বিষাদবিধুর,

তবু সরল জনতা পূজিছে তারে এই বঙ্গ তর।

 

এর চেয়ে মূর্খতা কি আছে বল এ ভূ-লোকে?

গুজব হুজুগ আবেগে ছুটিছো নিভিয়ে আলোকে।

ভিত্তি মুছে দিতে চাও নব দোলায় নব ছন্দ তালে,

এ যে ব্যদনা বিধূর! এ যে অসনি বার্তা তরঙ্গ তলে।

 

জনতা তুমি অজ্ঞই রয়ে গেলে মাতৃকার বুক-পানে,

তাই বুক চিরে দোসর স্বৈরাচার রক্ত চুষে সিংহাসনে।

সহসা মুক্তি দেখি না এই স্বাধীন ধূলিমাটি তর !

স্বর্গ্ ছেড়ে নরক নিয়েছি লুফে মুক্তিরে খুঁজিবার।

---------------------------------------------

Sunday, October 6, 2024

জটিলতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৩-১০-২০২৪ ইং

************************

কে মসনদে বসল, কে বসতে পারলনা,

এসব বুঝিনা,ন্যায্য হিস্যা চাই এর বেশী না।

 

দু’মুঠো ভাত চাই, মৌলিক অধিকার চাই,

একটু গণতন্ত্র চাই- স্বাধীন মায়ের যত্ন চাই।

চরিদিকে বিষণ্ণ রাত, দিন কাটে অন্ধ অনিদ্রায়,

একটু প্রসন্ন দিন আনো লাল-সবুজের বসূধায়।

 

একটু নিরাপত্তা চাই, অন্ধতায় শুব্র আলো হানো,

দেশপ্রেম মৃতপ্রায়! এত চোর ডাকাত কেন ?

এখনো পুরানো শকুনের পরিচর্যায় জীবন কাটে,

এখনো স্বীকৃতিদানে অনিহা, প্রবল দ্বন্দ্ব পথ ঘাটে।

 

এখানে ডান- বাম –মধ্য- পন্থীর কি মূল্য ভাই,

নুন আন্তে পান্তা ফুরায়- শুন্যতা ছাড়া কিছু নাই ।

আমরা সাধারন জনতা, এতো জটিলতা বুঝিনা,

স্বাধীনতা চাই, দু’মুঠো অন্ন চাই এর বেশী চাইনা।

------------------------------------------

দাদাদের খাবার


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৩-১০-২০২৪ ইং

************************

ওরে ইলিশ! ইলিশ বটে দাদাদের খাবার,

চাওয়া পাওয়া ভোগতৃষ্ণা যেন নেই জাতির।

 

ইলিশ! ইলিশ!পদ্মার ইলিশ সে যেন সোনার হরিণ,

ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে জালে বলতে যে বারণ,

বাজার হতে বাজার ইলিশ শুন্য এর কি কারন?

ওরে ইলিশ নাকি দাদাদের খাবার এ কথা শুনুন।

 

কি করে কিনবো ইলিশ আগুন আর আগুন!

ওরে যে যায় লঙ্কায় -সে হয় রাবণ!

স্নেহ- প্রেম সুখতৃষ্ণা সে যেন দাদাদের তর,

যতই কাঁদুক মাতৃকার সন্তান ভাবে কি অতঃপর।

 

ওরে ইলিশ! ইলিশ বটে মিটেনা তৃষ্ণা- আশা,

জন্ম তাহার পদ্মার জলে তবু যেন স্বপ্ন দুরাশা।

-----------------------------------------

যে প্রেম একবার হয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৩-১০-২০২৪ ইং

************************

সেইদিন হৃদয়ের আয়নায় দেখেছিলাম তোকে,

মুহুর্তের জন্য এসেছিলে অনুভূতির ভূ-লোকে।

 

আবছা আবছা ভেসে উঠে এখনো সেই মুখ,

ঝিলিক দেওয়া শরীর হাসিমাখা মুখ- একুট সুখ।

এ সুখ নিয়েই বেঁচে আছি অনেকটা মৃত্যুর মত,

শুধু ক্ষণে ক্ষণে তোর ছবিটা ভেসে উঠে সতত।

 

কভূ লিখতে চাইনি তবু তুই এসেছিলি ঝড় হয়ে,

হৃদয় কবিতার চরনে চরনে শিহরিত কাব্য লয়ে।

এখন তুই এক প্রেমের মহাকাব্য- যেমনি রৌদ্র হয়,

তেমনি প্রখর! তেমনি প্রথম প্রেমের সোনালী সূর্যদোয়।

 

এত শ্রাবণের ধারা এত অপরূপা রূপ আর কার হয়!

যে প্রেম একবার হয়,সে আর কারোর একার নয়।

কিন্ত জানি না, তুই কি বুঝেছিলি সেই ভাষা ?

তবু আমি প্রেম হয়ে বুঁনেছিলাম অযূত আশা।

-----------------------------------------

 

Saturday, October 5, 2024

আদেশ

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৪-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

তোরা কি দেখেছিস জনবিস্ফোরণ, ওরে প্রশাসন,

সাবধান! সবাধান! ওরে উদাসীন,ওরে সুধীজন।

 

ওরে এখনো থামেনি জনতার কলরোল,

এখনো কোটি বক্ষ হতে বহে রক্তের কল্লোল।

এখনো জাগ্রত বিপ্লবের বহ্নিশিখা অন্তর বেগ,

কভূ থামবে না এ ঝড় তুফান ঝটিকা মেঘ।

 

জনতার দৃঢ় শপথ ভূতল-গগণ

দোসর স্বৈরাচার নিপাত কর ওরে বিপ্লবীজন।

কাদের অগ্রসানে এ বুক চিরে চিরে

বঙ্গের দীর্ঘশ্বাস বের হয় তপ্ত সমুদ্র তীরে?

 

আর করিস না ভয়!তরী নিয়ে দিতে হবে পাড়ি

আয় আয় বীর সেনানী ডাকিছে কান্ডারী।

আবার যদি আসে যুদ্ধের আদেশ,

জাতি দুর্বার ছুটে যাবে- কভূ হবে নাকো শেষ।

 

অতীতের ইতিহাস তোর শক্তি, করিস না বেচাকেনা,

সাবধান! চৌদিকে তোর সেই পুরানো শকুন হায়েনা।

---------------------------------------------------

 

 


সেই ভয়ঙ্কর দৃশ্যটা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৪-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

.সেই ভয়ঙ্কর দৃশ্যটা আজো দেখতে পাই,

এখনো ভয় পাই চোখের দিকে তাকালেই!

 

নীল আকাশের গায়ে উড়েছে অপশক্তির ঘুড়ি

ভয়ঙ্কর কালো রঙে একটা জংলী নদীর সূরসূরি।

সেই ভয়ঙ্কর দৃশ্যটা আজো ভেসে উঠে এখানে,

রাঙা চোখে তাকাই-এখনো চেপে ধরে মাঝখানে।

 

দিবা- রাতি ওই পূর্ণিমার দিকে তাকাই--

একটু শুব্রতার খুঁজে অন্ধকার পথে পথে-কোথাও নাই।

বুকের ভিতর মৃত্যুর চাপ! অসহ্য যন্ত্রনা

কেউ আসেনি মুক্তির বার্তা লয়ে, কেউ জাগায়নি চেতনা।

 

সেই ভয়ঙ্কর ছদ্মবেশী বেশ এখনো বুকের জ্বালা-

সে কখনো প্রেমিকা নয় মুক্ত স্বাধীন পথ চলা।

তবু আমি শুধু তাকিয়ে আছি বদলোনো আঙ্গিনায়,

.সেই ভয়ঙ্কর দৃশ্যটা মুছে যাক সোনালী আলোয়।

------------------------------------------------

স্বপ্নের মৃত্যু হলো


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৪-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

চারিদিকে নিয়ত একটা একটা অঘটন ঘটছে,

লক্ষ শহীদের রক্তে পাওয়া  স্বপ্নের মৃত্যু হচ্ছে।

 

কেউ ভাতে দেয় ঘি, কেউ দুধে দেয় বিষ,

তবু জনতা আনমনে তবু ডেকে আনে সর্বনাশ!

একটা ধাক্কা অসুরের! একটা শব্দ, সবশেষ,

একটা স্বপ্নের মৃত্যু গ্রাম ও শহরে অবশেষ।

 

অতীত স্মৃতি এবার তুলা হয়ে আকাশে উড়বে,

বীরের রক্তবিন্দু মুছে যাবে,বিদ্রোহীরা হাসবে।

স্বাধীন মায়ের চোখের জলে কার কি এসে যায়!

একটা ধাক্কায় সবশেষ! এখন চারিধারে হায় হায়!

 

সেই দীপ্ত প্রদীপ শিখা এখন হারিয়ে গেল,

ভয়ঙ্কর  অন্ধকার নেমে এল,স্বপ্নের মৃত্যু হলো!

----------------------------------------------

বেয়াদবি


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৪-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

জগন্য এক অধ্যায় দেখেছি শিক্ষা গুরুর সাথে!

ক্ষত বিক্ষত  হৃদয় - এ দূষিত জলের স্রোতে।

 

এতো কষ্ট ! এতো ব্যাথাতুর অশ্রু ঝরে,

এমন দৃশ্য দেখব তা ভাবিনি এ বঙ্গ তরে!

কি এক ভয়ানক চর্চা ছাত্র-ছাত্রীদের জীবন প্রাতে!

কে রচিল এ কবিতা?কে জড়ালো তারে এ সংঘাতে?

 

ছাত্র-শিক্ষকের বন্ধনে সন্ধ্যের যে আরতি হয়,

যে পাঞ্জেরী হয়! সেখানে কেন এত শঙ্কা- ভয়?

চারিদিকে ঘনকুঁয়াশার দিয়েছে হানা শিক্ষার স্তরে,

অপমান অপদস্ত রেখা গ্রাসিয়াছে  প্রদীপের তরে।

 

শিক্ষকের মর্যাদা এখন নিরবে নিভৃতে কাঁদে—

ঋতু বদলের দাবানলে ছাত্র-ছাত্রীরা উঠেছে কাঁধে।

এমন বেয়াদবি দেখি নাই আমার এ বয়সে.

ওরে এরা নাকি সংস্কারক মাথা নেড়ে কয় সে!

---------------------------------------------

আসন্ন দৃষ্টি

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৪-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

 

প্রেমকে কভূ স্বরণ করতে হয় না হৃদয়ের,

ব্যাকুল অনুভূতিটাই বলে দেয় তুমি জীবনের।

 

তুমি মৃত্যুঞ্জয়ী-তুমি চির স্মরণীয়!

কালো মেঘেরা যতই করুক গোপন -এ পরিচয়।

তুমিই প্রভাত ঊষা, তুমিই প্রথম উদয়,

আসুক যতই বজ্র ঝড় তুফান তুমুল প্রলয়!

 

ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র কিংবা কথার বৃষ্টি,

কোন কিছুতেই মুছবে না তুমি আসন্ন দৃষ্টি।

তুমি কালজয়ী,তুমি মহান, তুমিই বজ্র স্বর,

কোটি হৃদয়ের প্রেম তুমি রক্ত ভেজা ন্শ্বর।

 

একটি স্বাধীন পতাকার যে দেশটা,

সেখানে তুমি চির স্মরণীয়- স্বপ্নদ্রষ্টা।

----------------------------------------------