Tuesday, May 6, 2025

ঘুমে রাজবধূ

 

ঘুমে রাজবধূ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৬-০৫-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

আমি ভালোবাসিয়াছি নবীণ সূর্য্,ক্লান্ত রাত্রির শেষে,

রবি এখনো ঘুমের ঘোরে ঢলে ঘন কালো মেঘে হেসে!

অনেক ব্যর্থ্ দিনের পরে

মুক্তির শুভ্রতা চেয়েছিলাম জ্যোস্নাফুলে তাও যেন ঘূর্ণি ঝড়ে!

 

নবীণ সূর্য্ও -সেই পুরানো ধারায় অগ্নির ফুলকি ছড়ায়,

অসূরেরা সুর তুলে বজ্র হুঙ্কারে লাল-সবুজের বসূধায় !

বুকে বুকে প্রেমের পিপাসা তবু যেন কেউ নেই- হে দীপিকা,

অসূরের ঘোমটায় ঢেকে গেছে রক্তে পাওয়া স্বাধীন পতাকা।

 

ওরা যেন মাঠে ঘাটে সংঘবদ্ধ চেতনার দীপ্ত-সঙ্কটে,

বিদ্রোহী- দোসর- ঘাতকের ভিড় লক্ষ শহীদের তল্লাটে !

নবীণ সূর্য্ও গোধূলীর দিকে ছুটেছে আসন্ন রাত্রি ডাকে,

জ্যোৎস্নাও চোর চোখে- অলস নয়নে ব্যদনার ছবি আঁকে!

 

হাতে হাতে স্বাধীন পতাকা! অন্তর বাঁধিয়া রাখি,

এ যেন এক নিষ্ঠুর ছলনার ছল ছল আঁখি !

দেশদ্রোহীদের সুরা-তহুরা করিতেছে জাতি প্রকাশ্যে পান,

নৃত্যের তালে তালে নবীণ সূর্য্ও গাহিতেছে ঘাতকের গান।

 

এখনো দেশ চেতনার সঙ্কটে নবীণ যৌবনের উত্তাল মধু,

শাসকের নির্দয় আঁখির দর্প বিদ্রূপ ভুলিয়া -ঘুমে রাজবধূ।

-------------------------------------------------

 

Monday, May 5, 2025

আমি শুনছি অসনি সংকেত

 

আমি শুনছি অসনি সংকেত

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৫-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

ওরে-ভাবিনি তব দেখছি দূর স্বপ্নের পানে-

ঝলমল দিবসের আলো ডুবিছে গোধূলির টানে।

 

এ ঝড় যদি না থামে তু্ই হারবি বধির আঁধারে,

তুই হবি ঠাঁই হারা দূর্গমগিরি মরু কান্তার পাথারে।

আমি শুনছি অসনি সংকেত! করি তোরে নিবেদন,

সব খবরে ছুটিস না, ওরে বীর-ওরে নাজোয়ান।

 

স্বাধীন বুকে রক্ত দিয়ে দেশরত্ন হেঁকে গেছে চলে,

তব কেন তোর চেতনা এখানো উঠেনি তীব্র জ্বলে?

আমি দেখছি তোর পরাজয়ে কেউ যেন নগ্ন উল্লাসে,

 যদি চিনতে না পারিস,আসন্ন দিনে তুই -সর্বনাশে!

 

ধণুকের তীর তীব্র আঘাত হানবে স্বাধীনতার মন্দিরে,

আমি দেখছি নীল নকশার জাল-ছদ্মবেশী- ঘাতক- মীরজাফরে।

এখানো কেন দেশপ্রেমিক চিনতে পারলে না তুমি !

আসন্ন পরাজয় বড় ব্যদনার হবে- যদি হেরে যাও বঙ্গ ভূমি!!

 

আমি শুনছি অসনি সংকেত ! তুমি কি শুনছো কিছু?

কেউ যেন এখনো পিপাসার ক্ষোভে নিয়েছে পদ্মার পিছু।

--------------------------------------------------

চাও হে আঁখিদুটি মেলি

 

চাও হে আঁখিদুটি মেলি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৫-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

উজ্জ্বল দর্পণে তব দেখি তিমিরের ছায়া,

ঘূর্ণি ঝড় যাইতেছে দোলে নিদালি আলেয়া!

 

স্বাধীন গৃহ বাতায়নে নিভেগেছে বিবেকের শিখা,

বিদ্রোহীরা গগণ ঘেরি মারিতেছে মুক্ত বলাকা।

চুপে চুপে আঁকিতেছে নীল নকশা ভিন পথ ধরি,

শুভ্র গণণের স্তরে স্তরে কালো মেঘেদের সূরসূরি।

 

না জানি ডুবে যায় স্বাধীন তরী আঁধার -সাগরে !

মনে হচ্ছে ঢুলু ঢুলু সীমানা প্রাচীর নয়নের’পরে।

কে যেন ডেকেছে শুভ্র আকাশে আউলা ঝাউলা চুল,

নিশি নেমে এসেছে গাঢ়- তপ্ত বালুকার কূল।

 

আঁকা বাঁকা গিরিপথে চলিয়াছে বঙ্গ তরী হায় !

সম্মুখে তিমির রাত্রি কিংবা অগ্নি শ্মশানের অধ্যায়।

দুষ্ট আঁধার আসি ঘেরিছে স্বাধীনতার তীরে তীরে,

জাগো, জাগো হে বীর, অসূরের স্ফুলিঙ্গ ঘিরে।

 

আর থেকো না নিদ্রার দেউলমূলে চোখ দুটি মুদে,

ওরা ডেকেছে ডাকাত অযূত স্বপ্নের বুদবুদে—

হে অনল, উম্মুখ, চঞ্চল চাও হে আঁখিদুটি মেলি,

ওরে, তোমার চারিদিকে ঘেরিয়াছে রাত্রির কুহেলি।

----------------------------------------

 

 

কিছুদিন আগেও

 

কিছুদিন আগেও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৫-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

এইতো কিছুদিন আগেও ভাবতে পারিনি আমি,

সেই মুর্খ্ লাজুক ছেলেটি আজ হয়ে গেছে হীরে-মণি!

কি এমন চেরাগের আলো জ্বলে উঠিল বঙ্গ ভূমি!

কোন রহস্যের ভিড়ে ছেলেটি হয়েছে এতো দামী?

 

যেখানে পিপাসা লয়ে পদ্মা মেঘনা যমুনার তীরে,

বঞ্চিত মাঝি- মাল্লারা মুক্তি খোঁজে তপ্ত বালুচরে

সেখানে ছেলেটি কি করে এত দম্ভ অহংকার করে?

কি করে এতো ধন দৌলত পেল পৃথিবীর তরে?

 

আজ জনতার জিজ্ঞাসা ?

যে ছেলেটির নুন আন্তে পান্তা ফুরাতো এর আগে,

আজ সে সমাজের নেতা, রতি -মহারথি -উগ্রবেগে।

কাউকে সে পরোয়া করে না শিরা উপ -শিরার গর্জ্ন,

সে এখন অনেক- ক্ষমতা অর্থ্- বৈভবের ঘূর্ণি- তুফান।

 

শুনেছি রাজনীতি করলেই কিংবা নেতা হলেই—

উদার চিত্তে মানবতার ডাক দেয় এ নিখিলে ভাই।

এখন এ কোন রাজনীতি? কেন এতো ভয় -ভীতি?

কেন চাঁদাবাজি, রাহাজানি- হানাহনি জাহীলের সম্প্রীতি?

 

এইতো কিছুদিন আগেও ভাবতে পারিনি আমি,

মুর্খ্ লাজুক ছেলেটি হয়ে গেছে দুর্ণীতি -চাঁদাবাজ- এতো ধনী!

তবে কি রাজনীতির আড়ালে দুষ্ট তন্ত্র বেঁধেছে বাসা?

একটু ভেবে দেখুন তো!

এভাবে চলতে থাকলে ডুবে যাবে স্বাধীনতার ঊষা।

----------------------------------------------------

 

 

 

এই ছেলেটা যদি নেতা হয়

 

এই ছেলেটা যদি নেতা হয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৫-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

সেই প্রতিবাদী আদর্শবান ছেলেটা নষ্ট হয়ে গেছে,

সে এখন মস্তবড় মাস্তান চাঁদাবাজ সমাজের কাছে!

 

সে জড়িয়ে গেছে রাজনীতির নোংরা কালির ছাঁচে!

তার ন্যায়নীতিবোধ মরণ ঘুমের ঘোরে শুয়ে আছে।

দু’হাতে অস্র -কিশোর গ্যাং -তর্জ্ন গর্জ্ন খুব,

নাটের গুরুর ডান হাত,চৌদিক ভয়ে কম্পিত  চুপ!

 

সে জ্ঞানী গুণি সম্মানীদের বলে তোরা ঘুমা- ঘুমা,

দখলের মত্তে চোখে মুখে রক্ত নেশা গাঁজার ধূমা।

কি এক ভয়নাক মূর্তি তাহার! কেড়ে নেয় সব অধিকার,

কিছু বললেই তেড়ে আসে নির্যাতন জুলুম অত্যাচার।

 

সে এখন দাপটি পদধারী নেতা অদূর উদয়গিরির পানে,

টান টান বুকে হাঁটে, বজ্র কণ্ঠে সুর তুলে জনতার উদ্যানে।

সেই প্রতিবাদী আদর্শবান ছেলেটা জ্যান্ত অসূরের জ্যোতি,

অশিক্ষিত- মূর্খ্ -ধান্দাবাজ -যুগসমাধির জাহেলীর মূরতি।

 

এই ছেলেটা যদি নেতা হয়- সেতো হবে কালো সাপ,

লুটেপুটে ধবংস করে জাতিকে দিবে উপহার- অভিশাপ!!

সেতো উর্ধ্বমুখে রৌদ্র পোহায়- ঘুমপাড়ানির ঘুম,

সেতো আঘাত হেনেছে বারবার, আকাশ বাতাস করেছে গুম।

--------------------------------------------------

 

 

Sunday, May 4, 2025

বিবেক বড় অদ্ভুদ!

 বিবেক বড় অদ্ভুদ!

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৫-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

নিরপেক্ষ বিবেক ঘুমিয়ে আছে গহবরের মতো,

আলোটাও তাই গহিন অন্ধকারে হয়েছে আহত!

পথভ্রষ্ট সৈনিকের মতো আমাদের দূর্গ্ যখন

তখনও মুক্তিরে খোঁজি  উত্তাল সমুদ্রের প্লাবণ!

 

স্বার্থের বিন্দুতে আমরা জাগ্রত !ছুটে চলি নির্দ্য় প্রাণ,

যদিও বিচালয়ে বিবেক আসামী তবু গাই আপন গান।

এখানে নিরপেক্ষতা ঘুমিয়ে আছে, গভীর ঘুমে আছে-

তবুও দিন-রাত্রি -গ্রহ-তারা- মুক্তির কবিতা রচে!

 

আমরা মুক্ত হতে চাই! সব কিছুইতেই মুক্তি চাই-

যদিও হারিয়েছি নিরেপেক্ষ বিবেক আপন স্বার্থে ভাই!

মানুষের বিবেক বড় অদ্ভুদ! অযূত রহস্যে ঘেরা স্পন্দন,

ক্ষণে ক্ষণে রঙ বদলায় পৃথিবীর মোহে বজ্র তুফান !

 

মিছিলে মিছিলে সভা-সেমিনারে অনেকেই উড়ছে-

অথচ তার ঘরেই বিষাক্ত সাপেরা ফোণা তুলে আছে!

এই সত্যটা সে বলে না ! বিবেক নিরপেক্ষ নয়

এখানে সবাই চায় সাম্রাজ্য-রাজ্য-সিংহাসন- জয়!

 

এখন বিবেকেরা নিরপেক্ষ নয়-কিছুটা সত্য থাকতে হয়,

যা বলি যা করি সবই যেন আপন স্বার্থে মানুষেরা কয়!!

----------------------------------------------------

Wednesday, April 30, 2025

দালালের যৌবন-গর্জন

 

দালালের যৌবন-গর্জন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩০-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

আঠারো কোটি জনতার চাওয়া, অগাধের সাধ,

আর যেন পেতে না হয় অধিকারে লজ্জা অবসাদ!

 

দালালের দৌরত্ম্য হেনেছে আঘাত তোরণের তীরে

মেডিকেলের দ্বারে- সিন্ডিকেটের প্রামোদ-মন্দিরে।

সেবক-বিক্রয় প্রতিনিধির ‍নৃত্য গীত হাসি দুষ্টের ফাঁদে

শুনো হে কান্ডারী, অসহায় রোগী শুধু কাঁদে শুধু কাঁদে।

 

সেবক-প্রতিনিধি-ব্যবসায়ী গড়িয়াছে নিষ্ঠুর বেষ্টন,

মেডিকেলে মেডিকেলে অসাধু দালালের যৌবন-গর্জন।

ওরে কারে ঠকিয়ে তুমি হতে চাও বীর-শের!

টাইফুন-ডঙ্কার হর্যে তুমি থেমে যাবে নিকট-আখের।

 

হে প্রজ্ঞাময়ী- অসহায় রোগীর সেবক-সেবিকা- ডাক্তার,

তুমি নও কেন উদায়াস্ত আকাশের মানবিক রত্নচূড়?

ওগো, কোন সে দূরে দারুচিনি লবঙ্গের সুবাসিত দ্বীপ!

কোন দালাল চক্রের ভীড়ে তুমি হারিয়ছো শুভ্র প্রদীপ?

 

হে কান্ডারী! মানবতার ডাকে জেগে উঠাও হে- তোমারে

মেডিকেলে মেডিকেলে চাই না দালাল- তোরণের দ্বারে।

--------------------------------------------------

 

 

 

ওরা যেন আসিয়াছে

 

ওরা যেন আসিয়াছে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩০-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

ওরা যেন আসিয়াছে দখল করিতে খাল- বিল -নদী,

রবিও কেড়ে নিতে চায় সাগর- সমুদ্রের সুনীল জলধি !

 

কি এক বিলাসিতায় নেচে উঠিল দুরন্ত যৌবন!

ওরা নিত্য বুক চেপে ধরে জনতার স্পন্দিত প্রাণ।

ফকির হতে বাদশাহী শৃঙ্খলিত মনোভাব,

কি এমন আছে এখানে গর্জন- উত্তাপ-প্রতাপ?

 

যাদের নিষ্ঠুর স্বৈরতন্ত্রে আহত হয় স্বাধীন আকাশ,

ওরা কিভাবে হয় মুক্ত বলাকার সেবক- দাস?

ওরা যেন আসিয়াছে লুণ্ঠন করিতে স্বাধীন মৃত্তিকার রাজকোষ,

দিকে দিকে দোসরের অঙ্গুলিতর্জন নিত্য তুলিছে দুঃসাহস!

 

ওরা যেন সব গ্রাসিয়াছে রাজনীতির আদর্শ্ ন্যায়-নীতি,

পঞ্জর তলে টগবগ করে যায় খুন-দুরন্ত লুটেরাজপ্রীতি।

ওরা পদাঘাতে ভাঙ্গিতে চায় বিজয়ী মাতৃকার দ্বার,

ওরা যেন ভাবিয়াছে তরঙ্গের তুঙ্গ গিরি এই বসূধার।

 

আজ জনতা বলিয়াছে রাঙা- চোখ- মুখ তুলি !

ওরা যেন আসিয়াছে দিতে ধরণীর শুন্য ভিক্ষাঝুলি!

-------------------------------------------------

ঐশ্বর্যবেশে জাগাও

 

ঐশ্বর্যবেশে জাগাও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩০-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----------------------------------

হে মা, অপার ঐশ্বর্যবেশে জাগাও বিজয় কেতন নশ্বর,

বজ্র হুঙ্কারে হও ঘূর্ণি ঝড় মীর জাফরের বুকে বারে বার।

 

তোমার আকাশে সদা যেন দেখি রৌদ্র ঝিলমিল,

কভূ যেন না হও তুমি নতশির দোসরের শৃঙ্খল।

এখনো তোমার আঁচলে উদ্বেলিছে গাঢ় ধূম্রের কুন্ডলী,

বিদ্রোহীর চুল্লিবহ্নি দিকে দিকে উঠিতেছে জ্বলি।

 

এখনো শহীদের রক্ত শুকায়নি মরুভূর তপ্তশ্বাস মাখা,

এখনো স্বাধীনতা বিশ্বাস ঘাতকতার মরিচিকায় ঢাকা!

হে মা, তুমি এসেছিলে অগণন সম্ভ্রম হারা ব্যথিত প্রাণ,

ভালবাসি অনিবার তবু কেন শুন্যতা, তবু কেন সন্ধান!

 

এই আঁচলে লুকাইয়াছে বিশ্বাস ঘাতকের কঠিন দলবল,

ওরা দেখতে চায় তোমার পরাজয় স্বাধীন পতাকা তল।

ওগো মা, তোমার মায়াবী কোলে মাথা রেখে ভাবি,

তুমি এতো ক্ষমাশীল কেন! কেন এতো উদার-মায়াবী?

 

তুমি কেন বুঝনা ওই তারা দোসরের ইন্দ্রজাল মাখি,

বুক চিরে তোমার তটে আসি ষড়জালের নকশা আঁকি!!

ওগো মা, জ্বলে উঠ অন্তহারা আকাশের গৌরী দীপশিখা,

রুখে দাও অসূর নিশান বাংলার রুধির- রঞ্জিত- লিপিকা।

------------------------------------------------