Wednesday, May 14, 2025

আমি উত্তরসূরী এসেছি

 

আমি উত্তরসূরী এসেছি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

----------------------------------

আমি ভাসিয়াছি ভাল রূপময়ী স্বাধীন মাতৃকারে,

তাই চাহি না কুহেলির হিমশয্যা অপসারি ধীরে।

 

যেই সুর বেজেছিল রূপসী বাংলায় একাত্তুরের বাঁশি!

সেই সুরে চাই আমি বিজয় উসব আনন্দ- হাসি,

কেহ পারিবেনা মাতাল করিতে ফেনাময় সুরাপাত্র ধরি,

চৈতন্য আমার জাগিয়াছে- এসো হে তুমি শপথ করি।

 

যখন শুনি সোনার বাংলা ,ভুলে যাই বিষের আস্বাদ,

মনে হয় উদ্দ্যামে জাগিছে মোহময় যৌবনের সাধ!

তপ্ত করিয়া তোলে স্থবিরের তুহিন- অধর,

শিরে-উপশিরে নাচিয়া উঠে এক অমৃতের সুর।

 

ধূম-অবগুন্ঠনের অন্ধকারে কে তোরা করিস বয়ান,

কোন অসূর তন্ত্র- মন্ত্রে পারবি না ভাঙ্গিতে সোপান।

আবার উঠিব জাগি রক্তবহ্নি বজ্র ধ্বনি,

লক্ষ শহীদের রক্তে পাওয়া স্বাধীন এ মা-ধরনী।

 

চৈতন্য আমার জাগিয়াছে বিদ্রোহী নাশে উগ্রশিখা চিতা,

আমি নবীণ যোদ্ধা কভূ হারিবে না ‍তুমি -হে স্বাধীন মাতা।

আমি উত্তরসূরী এসেছি শহীদ রক্তকে দিতে পাহারা,

হে পূর্ব্সূরী! ভয় নেই, ওরে ভয়ে নেই আমি -উদ্দ্যাম ভয়হারা!

----------------------------------------------------

Tuesday, May 13, 2025

তোমার জমি ভরে গেছে

 

তোমার জমি ভরে গেছে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৩-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

 হে কৃষক! তোমার জমি ভরে গেছে আগাছার ঝটলায়,

 সবুজ ফসলের বুকে হানিয়াছে আঘাত বিষাক্ত থাবায়।

 

সোনালী আলো নাহি পায় উর্বর জমি ফসলের বুক,

ওরে- কেন চুপসে আছো ঘরের কোণে অশ্রু ঝরা- দুঃখ!

দিকে দিকে চেয়ে দেখো আঁখি দু’টি মেলে-

সুবজ পাতা ঘিরে আছে কীট পতঙ্গেরা ডানা খুলে!

 

কৃষ্ণ চূড়ায় ধূসর বর্ণ্ গ্রাসিয়াছে লাল-সবুজের ফুলে

হে কৃষক! তুমি তো জাতির মেরুদন্ড সে কি গেছো ভুলে?

তুমি তো নাঙ্গা পায়ে শিমুল পলাশে শহীদ মিনারে-

শহীদের রক্ত স্মানে চৈতন্যের ডাও দাও উঁচু শিরে।

 

তুমি তো লক্ষ শহীদের স্মৃতি সৌধের অতন্ত্র প্রহরী,

তুমি তো সোনার বাংলা গানের অমৃত সুর-বাঁশরী!

দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হারা চোখের অশ্রুজল,

অসূর বিনাশের সম্মুখ যোদ্ধা,স্বাধীন মায়ের বাহুবল।

 

হে কৃষক! তোমার জমি ভরে গেছে আগাছা কীট পতঙ্গে,

হাতে নাও- দাও -কাচি -কীট নাশক- এ যুদ্ধের সঙ্গে!

------------------------------------------------

এই সত্যটা বলো

 

এই সত্যটা বলো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৩-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

ন্যায় বিচার সে আসুক ফিরে নব সূর্যের আলো,

কোন বৈষম্য করবে না তুমি- এই সত্যটা বলো।

 

হে ন্যায় বিচারক! কোনদিন দেখি নাই শুভ্র চাঁদ,

হে কান্ডারী!তোমায় ঘিরে বুকে বেঁধেছি মুক্তির সাধ।

কে বাম, কে ডান, কে মধ্য পন্থী নহে গো বিবেচ্য বিষয়,

তুমি দেখবে শুধু অপরাধ -গুম- হত্যা-গণহত্যা অতিশয়।

 

গণহত্যা নহে গো ঠুনকো কিছু–মত- পথ ভিন্নতায়,

সবাই অপরাধী বিচারিক এজলাসে স্বাধীন বাংলায়।

আমি চাই দেখি সব গণহত্যার বিচার নিরপেক্ষতায়,

কেউ যেন নাহি পায় ছাড় কালো যাদুর নীল নকশায়।

 

হে বিচারক, সেই সত্যটা বলো কে গণহত্যাকারী প্রতারক!

কে স্বৈরাচার, দেশদ্রোহী, দুর্ণীতিবাজ- বিশ্বাস ঘাতক।

কোন বৈষম্য করো না যেন- হে ন্যায় বিচারক,

ন্যায় বিচার সে আসুক ফিরে নাহি যেন রয় পতালক।

 

গণহত্যাকারী জাতির অভিশাপ! স্বাধীনতা বিরোধী প্রাণ,

রাগ-অনুরাগে কোন দেশদ্রোহী না যেন পায় পরিত্রাণ।

ন্যায় বিচার সে আসুক ফিরে লাল-সবুজের ঐক্যতান,

সে প্রত্যাশায় চেয়ে আছে জাতি বিচারকের সিংহাসন।

-------------------------------------------------

 

গর্তের ইঁদুর

 

গর্তের ইঁদুর

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১২-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

গর্তের ইঁদুর বেড়িয়েছে আজ বর্ষার থৈ থৈ জলে,

কিন্তু সে জানে না মরণ যে ডাকিছে বৈশাখ কালে।

 

সম্মুখে ভয়ঙ্কর ফাঁদ- বিষাক্ত সাপেরা তুলিছে ফোণা,

পাকড়াও সে হবেই রক্তে লাল এই বাংলার ধূলি কণা।

ইঁদুর যতই দেখুক আকাশের শেষ আলো পশ্চিম মেঘে,

শিকারী বিড়াল ঝল ঝল চোখে আসবেই চিতার বেগে!

 

রাত্রির প্রহর শেষে আবার উঠিবে জাগি সূর্য্ লাল,

ইঁদুর তুমি পালাবে কোথায় সোনালী আলোর ঝল ঝল?

গর্তের ইঁদুর তুমি গর্তে যাও পোকা মাকড় সঙ্গে লয়ে,

কেউ আঘাত হানিবে না পাহাড় পর্ব্ত খুঁড়ে জীবন ক্ষয়ে।

 

ওরে-এখানে লক্ষ শহীদ রক্ত এখনো তরতাজা বেগবান,

তুই ভেসে যাবি আঘাতে আঘাতে প্রত্যয়ী রক্তের প্লাবণ।

তোর নোংরা শরীর যেন না আসে স্বাধীন বাংলার তরে,

ওরে-কণ্ঠে কণ্ঠে-আমার সোনার বাংলা বাজিছে সুরে সুরে।

 

এই স্বাধীন মাতৃকা পবিত্র! স্বাধীনতার সূর্য্ এখানে চির উজ্জ্বল,

হে গর্তের ইঁদুর- তুই জ্বলে পুড়ে ছাঁই হবি- আছিস না দলবল।

----------------------------------------------------

 

 

কালো যাদু

 

কালো যাদু

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১২-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

চারিদিকে বেজে উঠিছে কালো যাদুর ভয়ঙ্কর স্বর!

যাদু টোনা বানের মন্ত্র টানিতেছে জাতির শেকড়।

 

জ্ঞানী হারিয়েছে বিবেক!নিবোর্ধ্ গাহিছে মুক্তির গান,

নক্ষত্রের আড়ালে লুকিয়ে আছে অভিশপ্ত শয়তান।

ওরে মুক্তি সেনা, ওরে যাত্রি, ওরে মায়ের সন্তান,

কণ্ঠ রোধে কেউ আসিয়াছে দ্বারে দ্বারে-সাবধান!সাবধান!

 

অঙ্কুরের মতো আজ গর্জিছে দেশদ্রোহী মুনাফেক আগে,

ওই তোরা কই! আয় তোরা চক্ষু মেলে রাত্রি নিশিথ জেগে।

এখনো কালো যাদুরা ভয়ঙ্কর চক্ষু মেলে আছে চারিধার,

তার সাথে দোষরও আছে জেগে রাত্রি নিশিথে অণিবার!

 

ভয় নেই !ভয় নেই! সত্যের রবি জ্বলবেই অসীম গগণ,

কালো যাদু টোনা পাকড়াও হবেই লক্ষ শহীদের রক্ত বান।

বীর সেনাদের রক্ত এখনো পদ্মা মেঘনা যমুনা-বঙ্গোপসাগর

উত্তাল ঢেউয়ে চলিছে বয়ে স্বাধীন লাল-সবুজের প্রান্তর।

 

বিপ্লব! বিপ্লবের শব্দ এখনো কানে বাজিছে দুরন্ত কোলাহল,

কোন কালো যাদু -টোনা পারেনি হারাতে জাতির শক্তি বল।

যুদ্ধে পাওয়া বিজয় জাতির অহংকার পৃথিবীর নদী -মাঠ-বন,

ওরে ভাববো না কভূ কালো যাদু টোনার রাত্রি এসেছে কখন!

---------------------------------------------------

 

 

 

সাফ কথা

 

সাফ কথা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১২-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

লক্ষ শহীদের রক্তে লেখা সোনার বাংলা গান কবিতা,

এই একাত্তর কভূ মরিবেনা,কভূ ঝরিবেনা সাফ কথা।

 

এই সুর –তাল- লয়- লাল সবুজের অবিনাশী বাণী,

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি এ ধরনী!

কোন অসূর তন্ত্র মন্ত্র ভিন পন্থী আসিবে না কোন কাজ,

বার বার উঠিবে জাগি তরুণ তরুণী চেতনার কারুকাজ!

 

এ মা আমার, এ মা ধর্ম্- বর্ণ্ নির্বিশেষে আমাদের,

আমরা বাঙালি, আমরা বাংলাদেশী এ মোদের অহংকার।

ওরে ভেবেছিলাম তোরা বুঝি গাইবি, তোরা বুঝি বলবি,

তোরা বুঝি সেই পুরোনো সুর শ্লোগান বদলাবি।

 

না না তোরা এখনো সেই রক্তে মাংসে গড়া অসূর -দানব,

স্বাধীন জাতি কভূ মানিবে না তোদের এই নোংরা উৎসব।

এই একাত্তর কভূ মরিবেনা,কভূ ঝরিবেনা সাফ কথা।

দল মত পথ ভিন্ন তবু সম সোনার বাংলা গান কবিতা।

 

একাত্তর প্রশ্নে জাতি ঐক্যবদ্ধ, আমরা আপোষহীন বীর সেনা,

ওরে-যুদ্ধে পাওয়া বিজয় কেতন এই অন্তরে করেছি আলপনা।

ওরে থেমে যা, ছুঁড়ে ফেল তোদের এই কল্পনা,

ওরে শোন সাফ কথা, মুক্তি যুদ্ধই স্বাধীন বাংলার মূল চেতনা।

------------------------------------------------

 

 

 

 

Monday, May 12, 2025

শহীদের রক্ত লিখেছে

 

শহীদের রক্ত লিখেছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১২-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

এই বিপ্লব ! এই বিপ্লবীকে ভালবাসতাম আমি,

যতক্ষণ বিপ্লবী ছিল সত্যের আলোয় স্বাধীন ভূমি।

 

এখন সেই চিত্ত অবসরের দিকে,মৃত্যুর দিকে,

সত্যের বিন্দু খসে গেছে সিন্ধু তীরের বাঁকে বাঁকে!

এখনো সেই পুরানো ধারা! এখনো গোপন অনেক কিছু!

অবসর নেই ! ছুটেছে তো ছুটেছে নিষিদ্ধ মন্ত্রের পিছু।

 

আজো স্বপ্নের বসন্ত আসেনি!

পুরোনো সেই চিঠির ভাষা এখনো বলতে শুনি-

কি হতভাগা প্রেমিক ! প্রেমিকার ভাষা বুঝে না,

শুধু নাচে ,শুধু বলে কি সুহাষিনী -কি সুষমা, কি কামনা!

 

আজ শহীদের রক্ত লিখেছে - এ শুধু ছলনা, শুধু ছলনা,

অন্তর-বাহ্যিক বিস্তর ব্যবধান! কেন বুঝ না, কেন বুঝ না!

এ বিপ্লব, শেষ বিপ্লব নয়,ওরে শেষ বিপ্লব নয়

হে বিপ্লবী- তৈরী থেকো দুরন্ত দুর্বার-নির্ভ্য়!

 

আসন্ন বিপ্লব হবে জনতার মুক্তি! ঐক্যের ভিত্তি !

এক মা, এক দেশ- যুদ্ধে পাওয়া লাল-সবুজের চুক্তি।

আজ শহীদের রক্ত লিখেছে- গান গাইলেই হয় না গান,

যদি না থাকে  আমার সোনার বাংলা এ চিত্তের কলতান।

----------------------------------------------

 

 

 

 

মানবকে বলেছিল ডেকে

 

মানবকে বলেছিল ডেকে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১২-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

এই অন্ধকার পৃথিবী মানবকে বলেছিল ডেকে,

তুমি যদি সত্যের আলো ঢুকাও অন্তর ভূ-লোকে।

 

তুমি নিশ্চিত মুক্তি পাবে অবরুদ্ধ জীবন হতে-

রক্ত কণিকা দূষিত হবেনা শিরা- উপশিরা -ধমিনীতে।

স্নিগ্ধ শুভ্র জীবনের পটভূমি রচিত হবে

জীবন নদীর মোহনায় বিপুল উৎসবে।

 

ওরে -মানুষই মানুষেরে করেছে উত্তম- অধম,

আপন কর্মেই এনেছে মানুষ বিপুল সুনাম-বদনাম।

প্রশ্ন কর নিজেকে স্পন্দিত চিত্তের সিঁড়ি বেয়ে

সত্যের আলোক রেখা কত দূরে,কত পথ যেয়ে?

 

যদি পাও আপন চিত্তের মাঝে সাদা আর কালো,

তবে তুমি নও পরিশুদ্ধ! এই পৃথিবীর ধূলি-বালু।

ঢের আগে পবিত্র প্রাণ! সত্যের পরশে দাও - আলো,

অন্ধকার পৃথিবী মানবকে বলেছিল ডেকে-সত্যে চলো।

 

মানব কভূ উষর ধূসর মরুর মাঝারে খোঁজে নাকো মুক্তি,

সরল- সত্য পথের সাথে মানুষই করেছে সভ্যতার ‍চুক্তি।

-----------------------------------------------

 

 

মুনাফিক এসেগেছে

 

মুনাফিক এসেগেছে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১২-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

কে যেন কষাইয়ের মতো তরবারি দিয়ে বুক চিরে,

মায়ের প্রাণকে হত্যা করিছে গভীর রজনী ভরদুপুরে!

 

তবু কান্ডারী জাগে না, তবু খুলে না দু’টি আঁখি,

মুনাফিক এসেগেছে স্বাধীনতটে হায়!মুক্তি এখনো বাকি!

উধাও সেই চেতনার অশ্ব! মীরজাফরের রক্ত মাংস শিরে,

পথে পথে ঘাটে ঘাটে শত্রুর দামামা তবু সে আসে না ফিরে।

 

সে যেন দূরে দূরে- আরো দূরে- আরো দূরে-বহুদূরে-

মুনাফিক এসেগেছে মাতৃকার বুকে আকাশ সীমানা জুড়ে।

এখন লাল-সবুজের বুকে মরুতৃষা!

দেশ চেতনার সেই কান্ডারী হারিয়েছে শুভ দিশা, শুভ দিশা।

 

কেন যেন তুলিয়াছে শত্রুর পতকা ব্যঙ্গ বাঁশির সুরে,

যেন তোরা কোন পরাজিত কোণে- লাঞ্চিত নতশিরে।

হে স্বাধীন জাতি, এর চেয়ে লজ্জা কি আছে অণিবার?

ওরে- দিকে দিকে মুনাফিক গর্জিছে দুরন্ত-দুর্বার!

 

এখনি সময় উষর ধূসর মরুর মাঝারে তুলে দে পতাকা !

তুই স্বাধীন, তু্ই মুক্ত! তুই বুঝে নে লক্ষ শহীদের এলাকা।

ওরে তুই খুলে দে মুক্ত স্বাধীন ঝর্ণা লাল গালিচা পাতি,

সাবধান! সবধান! মুনাফিক এসেগেছে এই স্বাধীন জাতি।

-------------------------------------------------