তোমার জমি ভরে গেছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৩-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
হে কৃষক! তোমার জমি ভরে গেছে আগাছার ঝটলায়,
সবুজ ফসলের বুকে হানিয়াছে আঘাত বিষাক্ত থাবায়।
সোনালী আলো নাহি পায় উর্বর জমি
ফসলের বুক,
ওরে- কেন চুপসে আছো ঘরের কোণে
অশ্রু ঝরা- দুঃখ!
দিকে দিকে চেয়ে দেখো আঁখি দু’টি
মেলে-
সুবজ পাতা ঘিরে আছে কীট পতঙ্গেরা
ডানা খুলে!
কৃষ্ণ চূড়ায় ধূসর বর্ণ্
গ্রাসিয়াছে লাল-সবুজের ফুলে
হে কৃষক! তুমি তো জাতির মেরুদন্ড
সে কি গেছো ভুলে?
তুমি তো নাঙ্গা পায়ে শিমুল পলাশে
শহীদ মিনারে-
শহীদের রক্ত স্মানে চৈতন্যের ডাও
দাও উঁচু শিরে।
তুমি তো লক্ষ শহীদের স্মৃতি
সৌধের অতন্ত্র প্রহরী,
তুমি তো সোনার বাংলা গানের অমৃত
সুর-বাঁশরী!
দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হারা
চোখের অশ্রুজল,
অসূর বিনাশের সম্মুখ যোদ্ধা,স্বাধীন
মায়ের বাহুবল।
হে কৃষক! তোমার জমি ভরে গেছে
আগাছা কীট পতঙ্গে,
হাতে নাও- দাও -কাচি -কীট নাশক-
এ যুদ্ধের সঙ্গে!
------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।