অবৈধ ফুলের বৈধ মধু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাতারিখঃ ২২-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------
অবৈধ ফুলের বৈধ মধু! কি মিষ্টি মধুর লাগে!
যেমনি খুশি তেমনি আসুক তবু থাকিস জেগে।
ওরে-শুনেছি আমি উল্কার বেগে হঠাৎ প্রত্যুষে!
অবৈধ ফুলে মধুর নহর আসিছে ভেসে ভেসে।
যদিও তাহার পাঁপড়ি কালো ঘৃণ্য কারুকাজ,
তবুও তাহার শক্তি মধুর কানন মহারাজ!
কি বিষ্ময়কর মধু!অবৈধ ফুলে হাসিছে জয়টিকা!
আজ ফুলেরাও ব্যঙ্গ করিছে,ভ্রমরও ছুটিছে ঝটিকা।
অবৈধ ফুলের প্রতি এতো ঘৃণা! একি শুধু মুখের বুলি?
তাহার মধু এতো মিষ্টি! কেন ছুটিছে ডানা মেলি?
প্রশ্নের উত্তর কে দিবে? সবাই মধুতে নিত্য নিমজ্জিত,
ফুল যাই হউক, তবু সে অমৃত পানে দৃষ্টি হাতে কত!!
আপন পাত্রে মধু আসিলে অবৈধ ফুলকেও পবিত্র কয়,
কি এক আজব কানন !জবা ফুলও নাকি গোলাপ হয়!
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।