তুমি যতই শুনাইতে চাও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
শিল্পীর এই আনন্দগানে আমি দিব নাকো সুর,
যদি না থাকে সেথায় সোনার
বাংলা প্রীতি-সুমধুর।
যে সুর তুলিয়াছো ছন্দগাঁথা
তোমাদের কণ্ঠ সনে,
সে নহে গো বাংলার গান
সুখ-দুঃখেরও ক্রন্দনে।
আমি হয়েছি লক্ষ শহীদের
উত্তরসূরী প্রমোদসিন্ধুর,
লাল-সবুজকে গাঁথিয়াছি আমি
তরঙ্গ দোলে অন্তর।
আমি গাই সেই গান বিচিত্র
বন্ধনে নব ছন্দ তানে,
যে সুরে আছে লাল সবুজের স্নিগ্ধশ্যাম
মাতৃমুখ-পানে!
আমি স্যালুট করি ওই লক্ষ
শহীদের রাঙা ধূলিমাটি মার,
আমি ভালবাসিয়াছি তারে
দিবস রজনী হিম গিরি দুর্বার।
কে এমন শিল্পী- কুলাঙ্গার-
দেশদ্রোহী –দোসর ?
মাতৃকার কোলে বসে ঘৃণা
করি তারে অযূত অপার!
সন্তান থাকিতে তুমি কেঁদো
না মা- মুক্তি খুঁজিবারে,
বিজয় নিশানই দেখাইবে পথ
আসন্ন যুদ্ধের সমরে।
শিল্পীর এই আনন্দগানে আমি দিব নাকো
সুর,
যে সুরে নাই একাত্তর! সম্ভ্রমহারা
মায়ের আর্তচিৎকার।
হে ছদ্মবেশী শিল্পী ! তুমি যতই শুনাইতে চাও বারেবার,
তোমার এই আনন্দগানে আমি
দিব নাকো সুর কোনবার।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।