Thursday, January 31, 2019

প্রেম এক অবিনশ্বর শক্তির নাম




                                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক অবিনশ্বর শক্তির নাম প্রেম-
যে প্রেমের তরঙ্গে তরঙ্গে আমি এসেছি, তুমি এসেছো
যে  নিখিলের খোঁজ পেয়েছি
সে প্রেমের কতটুকু অনুভব করেছি- হে প্রেমিক, হে প্রেমিকা ?

এক নশ্বর প্রেমের পিছুন পিছুন ছুটেছি অবিরত ছুটেছি
ভুলেগেছি সেই অবিনশ্বর প্রেমের ঠিকানা
যে প্রেম
হিংসা - প্রতিহিংসা ছড়ায়, রক্ত ঝরায়, হৃদয়কে হত্যা করে..
বিচ্ছেদ ঘটায় - এ কি প্রেম ?

প্রেম এক স্বর্গিয় সত্ত্বার নাম-
প্রেম এক হৃদয়ের শিরোনাম
প্রেম এক অবিনশ্বর শক্তির নাম
এ প্রেমের কতটুকু অনুভব করেছি- হে প্রেমিক, হে প্রেমিকা ?
----------------------------------8-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




যে মনটা থাকলে পরে




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

যে মনটা থাকলে পরে হৃদয়ের ভাষা বুঝতে..
তা নিভে গেছে, তা নিভে গেছে- আজো নেই..

ভাব না কভূ প্রেম এক স্বর্গিয় আলো ।
এ হৃদয়ে দেখ শুধু কালো আর কালো

যে মনটা থাকলে পরে পাশে এসে দাঁড়াতে..
সেখানে প্রেম নেই, মানবতা নেই- আজো নেই..

এ কেমন প্রাণকে  লালন করেছো- হে তুমি !
যে হৃদয়ের শাসনে প্রেম আজ মরু ভূমি ।

যে মনটা থাকলে পরে প্রাণের স্পন্দনকে জাগাতে
তা থেমে গেছে, তা থেমে গেছে
এক হৃদয়ের কোমাতে..

যে মনটা থাকলে পরে প্রেমের তরঙ্গ উঠাতে..
তা নিভে গেছে, তা নিভে গেছে বাহ্যিক মোহতে ।
-------------------------------------------8-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ফিরে আসতেই হবে




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

সমীরনে ঘুড়িটা উড়ে গেছে নীল আকাশ ছোঁয়ে
আপন মনে গাইছে গান মুক্ত পাখি হয়ে..

কে ফিরে আনবে তাকে এ পৃথিবীর বুকে ?
এরূপ দম্ভ অহংকারে দুলিছে সে দুলিছে
মুক্ত মনে উড়িছে তো উড়িছে..
সে ভুলে গেছে, সে ভুলে গেছে..
এ বাঁধন যে আটকে আছে শিকড়ে..

যে প্রেমের বন্ধনে ছেড়েছি তোমাকে- হে ঘুড়ি.
ফিরে আসতেই হবে এই মিথ্যে অহংকার ছাড়ি ।
রবিটা যে  নিভে গেছে..
তুমুল ঝড় যে উঠে গেছে..
গগণের বুক কালো চাঁদরে ঢেকে গেছে

এখন আর পথ নেই – হে ঘুড়ি !
ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে
যে প্রেমের শিকড়ে
তোমাকে রেখেছি ধরি ।
ফিরে আসতেই হবে এই মিথ্যে অহংকার ছাড়ি ।
---------------------------------08-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।