Friday, January 29, 2021

ভালবাসার চাঁদর দিয়ে ঢেকে রাখো

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হে প্রিয়,ভালবাসার চাঁদর দিয়ে ঢেকে রাখো আমাকে

তোমার হৃদয়ের দরজাটা খুলে দাও,আমি এসেগেছি

প্রেমের কাঙাল। শব্দ কি শুনতে পাও?

 

তোমার কানখানি রাখো আমার গুমোট বুকে

চেয়ে দেখো হৃদ কম্পন উঠেছে রক্ত কণিকায়

কে যেন ডাকছে তোমাকে

সেখানে এক অনুভূতির বসবাস! যে খুঁজছে তোমাকে

শুধু তোমাকে

 

প্রেমের শুন্যতায় নিরন্তর বিরহে

সে ছুটে চলেছে তোমার আঙ্গিনায়

দরজাটা খুলবে কি?আমি এসেগেছি....

কিছুতেই স্থির হতে পারছি না আমি

দিনে কিংবা রাতে।

 

সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি হ্যাঁ বলো তারাতাড়ি

হৃদয়ের মুখ খুলি,

যাতে অবশেষে পরম আনন্দে তোমার ঘরে ঢুকতে পারি।

 

হে প্রিয়,ভালবাসার চাঁদর দিয়ে ঢেকে রাখো আমাকে ।

 

--২৯-০১-২০২১ ইং,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

Thursday, January 28, 2021

আজ শুধু আজন্ম শূন্যতা

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************************

কোন চাহিদারই দিগন্ত রেখা নেই

কোন প্রাপ্তির পরিসমাপ্তি নেই

তবু প্রাণ ছুটে বেড়ায় মুক্ত গগণে

দিক থেকে দিগন্তে-

 

জীবনের যবনিকা আছে,স্বপ্নের নোঙ্গর নেই

দৃষ্টির প্রাচীর আছে, নেই শুধু মোহের সীমানা

সব প্রাণই অদৃশ্যের খেলা খেলে

কেউ পথ চিনে, কেউ পথ ভুলে-

 

কিছু কিছু প্রাণেরা প্রত্যাশা প্রাপ্তির হিসেব কষে

ক্ষণিক পৃথিবীর খাতা খুলে,

বুকে শুধু মোহের তৃষ্ণা, অনৈতিক যুদ্ধের  মহরা

রক্তাক্ত প্রেমের প্রান্তর-

 

হতভাগা পোড়া কপালের ক্যানভাসে

আজ শুধু আজন্ম শূন্যতা-শুধু শুন্যতা-

তবু প্রাণ বুঝে না

গহিণ প্রেমের শিহরণ! মুক্তির ঠিকানা-

----২৮-০১-২০২১ ইং,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

এ তাবু ছলনা জানে না

--কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আশ্রয়ের পাঁচটি তাবু তুমি নির্দ্বিধায়

 

হৃদয়ে গেঁথে নাও, এ তাবু ছলনা জানে না।

ঈমান ,নামাজ, রোজা,  হ্বজ্জ যাকাত

ক্ষণিক  প্রাণে লুফে নাও ইসলামের পতাকা

তুমি বুঝবে প্রাণ, এ তাবু ছলনা জানে না-

 

ওইদিন মুক্তির বেহালা তোমাকে শুনাবে বলে

কোরআনের আলো এসেছে পৃথিবীর বুকে

তার অন্ধকারের চেয়ে অতুল্য নূরের বিস্তৃতি

মুমিন কখনো তাকে চলে যেতে বলেনি,তবুও

পৃথিবীর মোহ বেসুর বেহালা বাজায়

অন্তর কানে কানে—

 

পথ ভুলে যায় কিছু প্রাণ!

তাগুদের তাঁবুতে ঢুকে নিজেকেই অভিশপ্ত করে

শয়তানের তরঙ্গে নিভে যায় অন্তর প্রদীপ

অবশেষে সেও আফসোস করে ময়দান-

 

ওরা যাক, ওরা তো যাবেই—

তুমি ফিরে এসো চির আশ্রয়ের পাঁচ তাঁবু, এ  তাঁবু

ছলনা জানে না-

----২৮-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, January 27, 2021

সন্তানকে আলো দাও

--কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

একবার ভেবে দেখো নৈতিকতা আজ কতোটা কাঙাল,

কতোটা শুন্যতায় ভরপুর আজম্ম ভেতরে তোমার।

 

তুমি ইচ্ছে করলে

আজই পারো নিমিষেই সব আলো জাগাতে

বিজলীর অধিক দ্রুত গতিতে রন্ধে রন্ধে পৌঁছবে

নৈতিক শিক্ষার আলো-

 

আদর্শ্ প্রণয়ের উৎসব হবে পৃথিবীর মানুষে মানুষে

ন্যায়ের প্রদীপ জ্বলতে এতোটুক দেরী হবেনা

তুমি ইচ্ছে করলে-

 

সীমাহীন মরুদ্যানে মানবিক বৃক্ষ গজাবে

তুমি ইচ্ছে করলে

হৃদয়ে হৃদয়ে গড়ে উঠবে সাম্যের আশ্রম

পিতার গর্ব্ হবে সন্তান,

পৃথিবী পাবে আগামীর সূর্য্ ।

 

অন্ধকারে থেকো না আর হে পৃথিবীর পিতা

সন্তানকে আলো দাও, মৌনতা ভাঙ্গবে বিজয়ের।

---২৭-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

এ বড়ো অনুভূতির নাম

 ------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এই নাও পিঞ্জর হতে তোমাকে দিলাম!

হৃদয় নিংরানো সিংহাসন, একটু যত্ন করে রেখো হে রাণী,

তুমুল ঝড় তুফানেও ফুলের সূরভীতে ভরে দিও

আমার শূন্য বাগান।

 

বুকে রেখো ভালবাসার বন্ধনে অমৃত সুধায়-

যে শুভায় আমি ব্যাকুল  হয়ে উঠি

এই নাও পিঞ্জর হতে তোমাকে দিলাম!

এ বড়ো অনুভূতির নাম-

 

চেয়ে দেখো, চেয়ে দখো, কি এক কম্পন উঠেছে সারা গায়!

কে থামাবে বলো হে রাণী ?

শিহরণের ডানাগুলো উড়ে যায়  তৃষ্ণার্ত্ মৌয়ের মতো

সূরভীর সন্ধানে-

 

 

আমাকে আর আহত করো না, কষ্ট দিও না

তোমার রাজ্যে আমি প্রেমের ভিখারী

কিছুই পারিনি দিতে, এই নাও  পিঞ্জর হতে তোমাকে দিলাম!

হৃদয় নিংরানো সিংহাসন,

 

এ বড়ো অনুভূতির নাম----

-২৭-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

Tuesday, January 26, 2021

প্রাণ তুমি তোমাকে দেখাও

  ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হে ক্ষণিকের প্রাণ তুমি দৃঢ় বিশ্বাসে সেই কথা কও,

এক আল্লাহ’র কথা, মনোনীত দ্বীনের কথা,

আল-কোরঅনের কথাটা বলো- জানুক মানুষ।

 

হে ক্ষণিকের প্রাণ তুমি দৃঢ় বিশ্বাসে সেই কথা কও,

কলবের ভিতর থেকে প্রিয় নবীজির আদর্শে বসে

ক্ষণিক নিখিলে ঘুরে ঘুরে উড়ে দাও শান্তির পতাকা

আর শিরককে দাও কোটি কোটি ঠোকর,

 

আজ পৃথিবী  বাতিলে বাতিলে কালো হয়ে গেছে

অন্তরে এখনো কিভাবে শয়তানের আস্তানা থাকে?

প্রাণ তুমি তোমাকে দেখাও, দেখুক স্রষ্টা

তুমি তার তর নতশির-

 

হে ক্ষণিকের প্রাণ তুমি দৃঢ় বিশ্বাসে সেই কথা কও,

সময় পাবে না ! কখন যে এসে যায় ডাক

হে ক্ষণিকের প্রাণ তুমি অন্তরে সেই কথা কও

আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই

আমার ভিতরে থেকে সেই আলোর পথকে দেখাও

যোগ্য করে তুল প্রিয় নবীজির উম্মতের মতো-

 

প্রাণ তুমি তোমাকে দেখাও, তুমি আল্লাহ’র গোলাম।

সেদিন তুমি উড়াল দিও,সেদিন আমি মুক্তি পাবো।

--২৬-০১-২০২১ তাং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পথ চিনে বিদায় নেও হে প্রাণ

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আলোর পথ ছেড়ে তুমি সন্ধ্যার আঁধারে

সে এক জাহেলী এসে ডাকলো তোমারে

বলল তোমাকে-ই -চাই

তুমিও ছুটলে দুনিয়ার মোহে তাগুদের সাথে যাই!

 

মুক্তির সন্ধানে তুমি- বাতিলের আস্তানায়-

নোঙ্গর করেছো নিজেকে হারায়ে ক্ষণিক বসূধায়

ভাবনি কভূ দেহ হতে জোনাকি উড়ে যাবে ওইখানে

ধূসর পেচার মতো ডানা মেলে কবরের অন্ধকারে

পৃথিবীর সব বন্ধন ছেড়ে-

 

তুমি ব্যস্ত অনন্তের ঠিকানা ভুলে ক্ষণিকের ধ্যানে

আপনার মুক্তি খুঁজনি  নির্জ্ন সেজদায় মনে-প্রাণে

ক্ষমতার  দম্ভ অহংকারে চলেছো উড়ন্ত পাখির মতো-

মাটিকে স্পর্শ্ করোনি

 

সেই দেহ আজ বিমর্ষ্ পাখির রঙে ভরা,

মৃত্যেুর দুয়ারে থর থর কাঁপছে- যমদুত এসে খাড়া-

বিদায়ের চাঁদ এঁকে যায় কলবের উপর

আগামীর পথ বড় বাঁকা, বড় বেশী অচেনা-

বড় বেশী পরীক্ষা-

 

পথ চিনে বিদায় নেও হে প্রাণ আগামীর সন্ধানে-

যেদিন পৃথিবীর  সব বন্ধন রবে আত্মগোপনে-

------২৬-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

Monday, January 25, 2021

বড় অসহায় প্রাইমারী শিক্ষক

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

শিক্ষা অফিসে দায়িত্ববোধ নাহি পাই

কেরাণীর কাজ কি ভাবি আমি তাই।

 

যে  সিন্দুক দেখেছি আমি কেরনীর মাঝে

সে যেন এক বিষাক্ত ফোঁড়া রাষ্ট্রিয় কাজে

ঘুষের চাঁদর বিছায়ে আছে  চেয়ারে বসে

শিক্ষক টাকা না দিলে কাজ নাহি হাসে।

 

বড় অসহায় প্রাইমারী শিক্ষক ওদের ধারে

প্রত্যেক কাজে উপরি টাকা দিতে হয় তারে।

 

দিনের পর দিন পার হয়-

শিক্ষকের কাজ প্যান্ডিং রয়!

শিক্ষা অফিসে -ওরা বধির- ওরা অন্ধ!

ঘুষের টাকা না দিলে করে গাল মন্দ।

 

ওহে কর্তা, তোমার শিক্ষা অফিস নিশীথ ঘন অন্ধকারে!

দেখেছো কি কভূ কেরানীরা ছুটেছে কোন অভিসারে?

শিক্ষা অফিস গিয়েছে কালো মেঘে ভরি

বজ্র বিজলীতে শিক্ষকের প্রাণ মরি মরি!!

 

ঘুষের চাঁদর বিছায়ে আছে  চেয়ারে বসে

শিক্ষক টাকা না দিলে কাজ নাহি হাসে।

 

---২৫-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

Saturday, January 23, 2021

যে সাহিত্যে পেয়েছি আমি

--কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তুমি কোন কবিতা  পড়ো হে গুণী,

অন্তর কানে শুনি, কেবলই শুনি।

বার বার পড়ো হে মুমিন ওই ঐশী বাণী

যে সাহিত্যে পেয়েছি আমি আল্লাহ’র ধ্বনি।

 

 

মধুর সুরের হাওয়া চলেছে অন্তর বেয়ে

আমি ব্যাকুল হয়ে উঠি তাঁর সন্ধানে অন্তর ধেয়ে

বয়ে যায় সুরের সুরধ্বনি

কি অপূর্ব্ গাঁথুনি—

 

ওহে পৃথিবীর প্রাণ, চলো সেই সুরে গাই

যে কবিতায় প্রিয় নবীজির প্রেম পাই ।

আমি গাইতে চাই,গাইতে যে সুর বাধে

তবু গাইতে চাই, পরান যে মোর কাঁদে।

 

অন্তরে মোর আল-কোরআনের শব্দ বুনি।

তুমি কোন কবিতা  পড়ো হে গুণী,

বার বার পড়ো হে মুমিন ওই ঐশী বাণী

যে সাহিত্যে পেয়েছি আমি আল্লাহ’র ধ্বনি ।

--২২-০১=২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

শুন্যতায় তুমি হেরে যাবে

 

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ওহে মানুষ, ইতি হবে পৃথিবীর সব অভিসার,

নিখিল হতে মুছে যাবে তুমি  গোঢ় অন্ধকার!

কেউ মনে রাখবে না বিদায়ের পর-

তুমি একা, বড়োই একা ওইদিন অতঃপর।

 

 

এ বুকে যার প্রেমে তুমি কাঁদো আকাশ সম,

সে বুক বন্ধ হলে পর হবে পৃথিবীর প্রিয়তম

পরানসখা বন্ধু হে তোমার-

কভূ পড়বে না  বই কবিতার।

 

ওহে মানুষ, সুদূর কোন জংলার ধারে-

তুমি একা শুয়ে থাকবে অন্ধকার কবরে

আপন পুঁজিতে পথ দিতে হবে তোমায় পার

শুন্যতায় তুমি হেরে যাবে একাকী সংসার।

 

---২২-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

আমার ভিতরে হও প্রবাহিত

 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

অন্তরে স্পর্শ্ করো, নিবিড় স্পর্শ্ করো ঈমান

অসম্ভব কিছু নয়,

নিতান্তই ইচ্ছের যাদুকর তুমি -হে প্রাণ

ঈমানের স্পর্শেই শুধু পরিশুদ্ধ তুমি।

 

আমাকে রক্ষা করো অনিষ্টের স্পর্শ্ থেকে

দুনিয়ার মোহ থেকে,অনন্তের পতন থেকে।

ঈমান তুমি আমার ভিতরে হও প্রবাহিত দুর্বিনীত নদীর মতো

রক্তে মিশে একাকার হয়ে যাও-আমাকে বাঁচাও

ওইদিনের দুঃসময়ে বড়ো বেশি অসহায় তুমি ছাড়া

সময় গড়িয়ে যায়,অন্তর বুঝে না

মুক্তিটা কোথায়?

 

ক্ষণিকের দু’একটা কহু কহু ডাক

প্রাণকে উপহাস করে

যে ক্ষমতা দম্ভের সুসময় ছিলো, আজ তারা

আসামীর মতো দুঃসময়ে আছে বিচারিক এজলাসে

বেঈমানের নীলাকাশ বিষাক্ত হয়েগেছে পৃথিবীর অশ্লীল বাতাসে

 

এখন তুমিই বলো হে প্রাণ

ঈমানের স্পর্শ্ ছাড়া আমি আর কোথায় দাঁড়াবো

তোমার প্রবাহে ভেসে নাও আমাকে

পরিশুদ্ধের পরিপূর্ণতায়,

ঈমান তুমি বিজয়ের  অপর নাম

বেঈমানের আরেক নাম পরাজয় ।

 

ঈমান তুমি আমার ভিতরে হও প্রবাহিত দুর্বিনীত নদীর মতো।

---২৩-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পৃথিবীর কিছু দুষ্ট প্রাণ

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ক্ষমতা, ক্ষমতা বলে

চিৎকার করে উঠলো পৃথিবীর কিছু দুষ্ট প্রাণ!

 

অর্থ্ বৈভবের সন্ধানে

দুষ্ট প্রাণেরা ছুটেছে, নিরন্তর ছুটেছে

অনৈতিক সংগ্রামে-

পৃথিবীর মোহেরা নড়ে চড়ে বসেছে অধিকার হরণে

দুর্বলেরা দিন দিন গুটিয়ে যাচ্ছে

ন্যায় বন্টন অবরুদ্ধ হচ্ছে গুটি কয়েক দস্যুর হাতে

 

ক্ষমতা, ক্ষমতা বলে

চিৎকার করে উঠলো পৃথিবীর কিছু দুষ্ট প্রাণ!

 

বিচারক বাকরুদ্ধ!

কালো মেঘের আড়ালে

আমি এক আলোহীন তারকা।

যে রকম ভেবেছিলাম,আজ

পৃথিবীর প্রাণেরা সে রকম নেই-

 

ক্ষমতা অর্থের কাছে নীতি বাক্য পরাজিত।

দুর্নিণীতির পতাকায়  পৃথিবী আজ স্বাধীন।

আমি র্দুবল ছিলাম, আমি পুনারায় র্দুবল হলাম।

---২২-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


 

কোথায় ছুটেছিস?

-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ওরে প্রাণ যেতে হবে তোরে তারই কাছে শেষে

কোথায় ছুটেছিস পৃথিবী ঘুরে ক্ষণিক তর এসে?

 

নাই কোন পথ সম্মুখে তোর ওরে পৃথিবীর প্রাণ-

ডাক শুনে ওই  যেতে হবে তোরে হাশর ময়দান।

 

পূঁজি কি আছে নিয়ে যাবি ওই পারওয়ারদীগার!

ডাকছে তোরে যম দূতে এসে সময় তো নেই আর!

 

ওরে প্রাণ যেতে হবে তোরে নীরব অন্তরালে

অনন্ত ওই ডাকছে তোরে আপন পৃথিবী ভুলে।

 

কি নির্দয় পৃথিবী! কি অদ্ভুদ খেলা!

তবু প্রাণ করে যায় অফুরান লীলা-

 

ওরে প্রাণ, পৃথিবীর ভাষা ভুলে যপে যাও মুখে

অনন্তের গান গেয়ে যাও ক্ষণিকের বুকে।

 

পৃথিবীর পথ শেষ হয়ে গেল যেথা

তোর অনন্তের পথ শুরু হলো সেথা-

 

ওরে প্রাণ যেতে হবে তোরে তারই কাছে শেষে

কোথায় ছুটেছিস পৃথিবী ঘুরে ক্ষণিক তর এসে?

 

২২-০১-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।