Sunday, November 20, 2022

হঠাৎ বাংলাদেশ

 হঠা বাংলাদেশ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ২০-১১-২০২২ ইং

*******************

টেকনাফ থেকে তেতুলিয়া, হঠা বাংলাদেশ,

রূপসা থেকে পাথুরিয়া জনতার উচ্ছাস !

অতিরিক্ত কোলাহলের কি আছে উদ্দেশ ?

খেলুক না ব্রাজিল আর্জেন্টিনা আরো কত দেশ ।

 

তাতে আমার কি ? কেন পথে ঘাটে কম্পণ-গর্জন !!

কি শো-ডাউন !

কি অপচয় !!

ভয়! ভয় ! বিভেদের ভয় !

 

রক্ত ঝরা বাঙালির চেতনা যেন গেছে মুছে-

এ কেমন উম্মাদনা লেগে আছে পিছে !!!

আর্জেন্টিনা হয় প্রাণ নয় ধন এ মিছিলে

বাঙালি দিশাহারা-

ব্রাজিলের শো ডাউনে ভুলে গেছে আজ

এ দেশ রক্ত ঝরা !!


হঠা বাংলাদেশ , দেশের কোটি প্রাণ

কোন পাগলামিতে বিনিন্দ্র রয় !

চারিদিকে অপচয় আর অপচয়- নির্ভ্য়

কভূ মাথা নোয়াবার নয়--

 

দাউ দাউ জ্বলছে চেতনার প্রাণ ।।

প্রেম নয়কো, রক্তে রঙিন এসব কলতান।

অতিরিক্ত কোলাহলের কি আছে উদ্দেশ ?

খেলুক না ব্রাজিল আর্জেন্টিনা আরো কত দেশ ।

-----------------------------------

Saturday, November 19, 2022

যদি না হয়

 

যদি না হয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-১১-২২ ইং

*********************************

দু’হাত তুলে একবার ফেল অশ্রুজল

করুণার আরশ উঠবে কেঁপে অবিরল।

তিনি ক্ষমাশীল –দয়াময়

হে প্রাণ, কর ভয় ! কর ভয় !

 

তুমি গোলাম লও তুমি তাঁরে চিনে

আর ঘুচাও তাগুদের ছল দিনে দিনে-

তিনি অধিশ্বর! তিনি মহান দ্বার খুলে

ডাকছে তোমায় নাহি যায় ভুলে—

 

দু’হাত তুলে একবার ফেল অশ্রুজল

করুণার আরশ উঠবে কেঁপে অবিরল।

অনন্ত জগত তোমার বৃথা

যদি না হয় আরশে আযীম মিতা।

------------------------------

ভুলে গেল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-১১-২২ ইং

*********************************

মুসলিম তাগুদে দিতে গিয়ে আড্ডা,

ভুলে গেল হকের আলোকিত পথটা ।

এখন দৌাড়াদড়ি এখানে – ওখানে

এসে গেল পরাজয়  ইসলামের অঙ্গনে।

নিজের পথে নিজে দিল কাটা

এখন হচ্ছে বলির পাঠা—

সুদ খাও খুষ খাও অলি গলি রাস্তায়

ছুটে যাও আড্ডায়, চা -টেবিল নাস্তায়

এখন গেছো ফেঁসে- মর তুমি কেঁদে

সুন্নাহ কই, কোরআন কই! পড়ছো তুমি ফাঁদে

তুমি এখন কবে কি? আল্লাহ গেছেন রেগে

মাপ চাও তওবা কর সবার আগে-

বিজয় বিজয় বিজয় চাও নাহি দিবে ধরা

তাড়াও তাড়ও বাতিল আড্ডা জীবন ধারা।

মুসলিম তাগুদে দিতে গিয়ে আড্ডা

ভুলে গেল হকের আলোকিত পথটা ।

-----------------------------------------

 

 

 

আসলে কে আমি ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-১১-২২ ইং

*********************************

কে গো তুমি অন্তরে অন্তরে ?

অদৃশ্য হয়ে বাসা বেঁধেছো শরীরে শরীরে !

কতো তরঙ্গে জেগে উঠো গভীরে

দিবা যামী প্রহরে প্রহরে—

আজো বুঝলাম না, চিনলাম না তোমারে

এই তুমি একদিন ফাঁকি দিবে আমারে---

মৃত্যুর অভিসারে

অনন্তের প্রান্তরে---

কখনো ভাবেনি এই তুমি নহে গো আমার !

আমারে করলে নিথর লাশ! মূল্যহীন শরীর ।

পরশিয়া মোরে ওই দূর আরশে উড়লে তুমি !

আমি পঁচে গলে মূল্যহীন হলাম- এ ভূমি।

আসলে কে আমি  ?

আমি তো গেছি নশ্বর দুয়ারে থামি ।

পৃথিবীর এ আয়োজন বড় আনমনে

আমিতো আমার নই এই নশ্বর ভুবনে।

-------------------------------------

সৌভাগ্যবান আমি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-১১-২২ ইং

*********************************

প্রাণের গভীরে কোরআনের আলো রবে

আঁধার ঘুচিবে যবে।

সৌভাগ্যবান আমি নশ্বর ভুবনে

কোরআন পেয়েছি তাই দর্শনে ।

আমি হয়েছি মুসলিম প্রভূর গৌরবে

জগৎ শানীত তাই নবীর সৌরভে

আলোর পথে গোলামেরা প্রান্তরে

প্রভূকে যায় ডেকে এই নশ্বরে

আমি মুসলিম, আমি সৌভাগ্যবান

আমি পেয়েছি আল-কোরআন

কোরআন নিয়েছি তাই অন্তর কূলে,

নবীজির সৌরভে আমি ফুটি ফুলে ।

------------------------------------

উপহাস

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-১১-২২ ইং

*********************************

উপহাস ! চারিদিকে উপহাস শুধু উপহাস !

শুধু নিশ্চিত জন অধিকার উপবাস ।

প্রাণে প্রাণে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস

অবিশ্বাস ! মঞ্চে মঞ্চে অবিশ্বাস—

 

মুক্তি এক দুঃখের কবি !

বর্ণে বর্ণে , শব্দে শব্দে বৈষম্যের প্রতিচ্ছবি !

স্বাধীনতার বসন্ত কাটে মুক্তির প্রতীক্ষায়

দুর্ভিক্ষের সতর্ক্ সাইরেন ডেকে যায়—

 

এ এক নিষ্ঠুর রোমাঞ্চ! এ এক রক্তপাত !

তবু উপহাস ! তবু পরিহাস শৃঙ্খল এ রাত

ঘোর অন্ধকার- অবিশ্বাস-

মুক্তির শাণীত বানী সে এক উপহাস-পরিহাস !!

 

জনতার মুক্তি বিপ্লবী সংগ্রাম তরে-

প্রতিজ্ঞাবদ্ধে প্রস্তুত হও ঘরে ঘরে-
উপহাস ! চারিদিকে উপহাস শুধু উপহাস !

শুধু নিশ্চিত জন অধিকার উপবাস ।

-------------------------------------------



শুদ্ধতার কবি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-১১-২২ ইং

*********************************

এখন পদ পদবী ডিগ্রির উজ্জ্বল উপস্থিতি ,

জ্ঞান গরিমা নিভৃত !অনুজ্জ্বল যথারীতি।

সভা সেমিনারে বক্তা শ্রোতা উদ্বেল হয়ে উঠি

যখন দেখি পদ পদবীর ভিড়ে বক্তা পরিপাটি।

 

আসলে একি যোগ্যতার মাপকাঠি ?

এখনো প্রাণের স্তরে স্তরে-

আবেগের তরঙ্গে হুজুগের পতাকা তুলে ধরে।

এখনো জাতি ভাবাবেগে-

ধোঁকাবাজি লুফে নেয় বিনিন্দ্র জেগে।

 

এতো পদ পদবীর আলো !

এতো ডিগ্রীর সমাহার তবু কেন ?

এ সমাজ, এ পৃথিবী এতো অন্ধকার !!

বক্তার নাম কি ?

বুঝা বড় দায়,- শুভঙ্করের ফাঁকি ।

 

এতো উপাদির চেয়ে তুমি কত পরিশুদ্ধ !

সেটাই তোমার পরিচয়! সেটাই চির সিদ্ধ ।

তুমি হও শুদ্ধতার কবি

এতো পদ পদবী ডিগ্রী নহে কো তোমার ছবি।

 

এখন পদ পদবী ডিগ্রির উজ্জ্বল উপস্থিতি ,

জ্ঞান গরিমা নিভৃত !অনুজ্জ্বল যথারীতি।

-------------------------------------------



বন্ধু আজ প্রতিপক্ষ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-১১-২২ ইং

*********************************

বন্ধুত্ত্বে যায় শোনা-

এখন আর বন্ধুত্ত্বে নেই নিঃস্বার্থ্ সম্বর্ধনা।

পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে

হিংসে বিদ্বেষ সমৃদ্ধ হয়  উর্বর জঠরে।

উদ্দাম বেগে শত্রু বেশে আকাশে বাতাসে

বন্ধু আজ প্রতিপক্ষ হরষে- প্রকাশে

বন্ধুত্ত্বে নিত্য শত্রুর উদ্ধত পদাঘাত

ঘন কালো মেঘলা আকাশ- বিমর্ষ্ রাত !

দুষ্টের শৃঙ্খলে পিষ্ট ,বন্ধুত্ত্ব ক্রমাগত ক্ষীণ

বন্ধু এখানে নিশ্চুপ বন্ধুর রক্ত ক্ষরণ !

বন্ধুর বিজয়ে বন্ধু মলিন !

বন্ধুর উৎসবে বন্ধু উদাস !

এতো হিংসের উদ্দাম পরিহাস

বন্ধু আজ প্রতিপক্ষ পরিশেষ।

দিকে দিকে স্বার্থের বিপুল পদধ্বনি,

বন্ধুতে বন্ধুত্ত্ব নেই আজিকার ধরণী।

----------------------------------

 

মোহের হৃৎযন্ত্র

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ -১১-২২ ইং

*********************************

মানুষ গড়ে চলেছে অন্যায়ের বাঁধ,

বিশ্ব বুকে নেই এই বাতিলের প্রতিবাদ।

কি বাম কি ডান গ্রামে ও নগরে

ওরা একই  মন্ত্রে যুদ্ধ করে,

ফেইস বুক ইউটুব ডিজিটাল প্রচারে

যা ইচ্ছে তাই বলে ভাইরাল অভিসারে।

মুক্তির সীমান্ত আজ সংকীর্ণ্ প্রান্তরে

আই ওয়াশ, আই ওয়াশ ক্রমশ বৃদ্ধি

এখানে নেই কোন আপনার আত্মা শুদ্ধি

আছে শুধু জাহেরী, আছে শুধু শো ডাউন

বিপর্যস্ত ন্যায়তন্ত্র, সত্যতন্ত্র,

আসে শুধু পরাজয়ের সংবাদ।

সযত্নে মুখোশধারীদের গর্জ্ন তর্জ্ন-আস্ফলন,

শরীরে মোহের হৃৎযন্ত্র

ভাইরালের প্রতিযোগীতা আনছে মরণ।

বিপ্লব হউক শুরু, শুদ্ধি প্রাণের উত্থানে

এখন চারিদিকে মিথ্যেরা অগ্ন্যুৎপাত হানে।

মানুষ গড়ে চলেছে অন্যায়ের বাঁধ,

বিশ্ব বুকে নেই এই বাতিলের প্রতিবাদ।

--------------------------------------------

 

Friday, November 18, 2022

চারিদিকে ভয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ -১১-২২ ইং

*********************************

সমাজে আজ উঁচু শির কথা কয়,

সেইসব গন্ড মূর্খ্ বেয়াদব অতিশয় ।

আজ নিশ্চুপ সুবিপুল হিমালয় !

চারিদিকে ভয় ! ইজ্জত হারা ভয় !

অভদ্রতার সিন্ডিকেট কয় ডেকে

চুপ থাক, চুপ থাক- তুই কোথা থেকে ?

এখন নেতৃত্ব অর্থ্ বাহু বলে

শিক্ষিত জ্ঞানী গুলি আসিবা এ দলে।

নেতা আমাদের

কানা বাবু ,ন্যাংড়া সামাদ ,চোর মিলন !

সত্যের হিমালয় পেয়েছে অপমান

আজ উঁচু শির গন্ড মূর্খ্ বেয়াদব

অর্থ্ বাহু বলে ভারে

নীতিবান ভদ্র দীর্ঘ্ নিঃশ্বাস ছাড়ে।

নেশা খোর হতে আগুনের ঝড় বয় !

শিক্ষিত জ্ঞানী গুনি ভয়ে রয় ! ভয়ে রয় !!

আজ নিশ্চুপ সুবিপুল হিমালয় !

চারিদিকে ভয় ! ইজ্জত হারা ভয় !

-----------------------------------------

কলিকাল

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ -১১-২২ ইং

*********************************

কলিকাল, কি ঘোষণা দিলে দেশ-দেশান্তরে,

ভাঁজে ভাঁজে অসভ্যতার প্রতিধ্বনি !

চারিদিকে জাহেলী যুগের তুমুল ঘূর্ণি ঝড়ে

চির অটুট শয়তানের খনি।

কলিকাল,আজ যুবক যুবতী নেই সভ্যতার পাশে

তুমি যে কবিতা রচনা করো

সেখানেই অন্ধকার !সেখানেই পরাজয় জড়ো।

নীতি নৈতিকার নীড় ভূঁতুরে

অসত্যের ভিতরে সত্যের পথ নাহি যায় চেনা

সম্মুখে দৃঢ় দীপ্ত শাসক- শোসন -অত্যাচারে।

আজ যত বাতিল চেনা -জানা

আর ছদ্মবেশীরা সন্ধি করে গৃহ কোণে-সংগোপনে

কলিকালের কি ধ্বংস গতি

কোন সত্য নেই মুক্তির দ্বার উদ্ঘাটনে।

ন্যায় নীতির প্রস্তাবে অসম্মতি ।

সভ্যতার ক্ষেতে অসভ্যতার বীজ রোপন করে

কলিকালের এ পৃথিবীতে-

--------------------------------------------