Thursday, April 27, 2023

অন্তর রহস্য

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০৪-২৩ ইং

********************************

হে  প্রত্যাশা, কি কথা বলতে চাও !

কিছু বলে লাভ নাই—শুধু দেখে যাও।

যদি বদলাতে না পারো সর্বাঙ্গ মন –প্রাণ,

হরণ করে নিবে সব অধিকার দৃঢ় পণ।

ওরা নগ্ন বক্ষে বক্ষে করবে আলিঙ্গন,

আর তুমি হবে শয্যায়ী পুলকি শিহরণ!

ওদের অন্তর রহস্য কেউ বুঝে না প্রিয়া,

ভয়ঙ্কর দেশদ্রোহী  তোমারে পরশিয়া।

দেশপ্রেমের কম্পন দেখি না

সেই বঙ্গ বন্ধুর অঙ্গুলির মতো ।

সর্বদা হদয়তন্ত্র করে যায় আহত।

যদি না সেই তরঙ্গধ্বনি উঠাও ‍গুঞ্জরি,

স্বাধীনতা উঠবে কেঁপে থরথর করি।

-----------------------------------------


ক্ষমতার চারিদিকে

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০৪-২৩ ইং

********************************

ক্ষমতার চারিদিকে রহস্যমধুরা !

সাবধান! সাবধান! ওরা সব পথহারা ।

লুটে পুটে নেয় তারা

ওরা কারা ? ওরা কারা ?

মীরজাফর-মুসতাক বুঝে নাও, চিনে নাও,

ঘাড় ধর মুড়ে দাও ,জেলে ওদের ডুকে দাও।

দেশ দ্রোহী কুলাঙ্কার , চাটুকার তাবেদার

আল বদর ,আল সমাস ,স্বীকৃত রাজাকার।

প্রকৃত দেশপ্রেমিক ক্ষমতায় নাই আজ

কাউড়ার কা কা ,উড়ে চিল হরেক বাজ !

বাক পুটু তাল বেতাল

নেতা হয় আজকাল !

জনতা বুঝে না রং ঢং অভিনয়,

কত শত নেতা আজ নানান ঢংগে কথা কয়।

জয় নাই, জয় নাই, জনতার জয় নাই

বল না কোন খানে সৎ যোগ্য নেতা পাই ?

------------------------------------------

 

 


বুঝে নিও তুমি কিছু

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০৪-২৩ ইং

********************************

যে  জনতা অদম্য ছুটে তোমারই পথ ধরি,

বুঝে নিও তুমি কিছু শঙ্কা না করি ।

যে বঞ্চিত , লাঞ্চিত, অবহেলিত বঙ্গ তরী

সে চায় তোমার বীরত্ত্বের তরবারি !

সে চায় দুর্নীতিমুক্ত আশ্বাসভরা সিংহাসন,

যেখানে রবে না ছলচাতুরী প্রসহন !

ছিন্ন হয়ে গেল বুঝি নেতাদের দেশ প্রেম

লুট তরাজের মহাযজ্ঞ ক্ষমতার ধরাধাম।

তুমি এসেছো তাই স্বপ্ন বুঁনি বিশাল

এবার বুঝি পথ হারাবে না বিশ্বাস বিপুল।

এই মহামানবের তরে,

কোটি জনতার স্বপ্ন ডোরে

তুমি এক আলোক পাঞ্জেরী গভীর রাত্রির !

-------------------------------------------

   


 

জনতার কর্ণধার

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০৪-২৩ ইং

********************************

মাতৃকা খুঁজে পেয়েছে জনতার কর্ণধার,

মাটি ও মানুষের প্রাণ এত যে উদার।

কে জানতো তুমি সেই কল্লোল ধ্বনি !

তুমুল ঝড় তুফানে পথ হারাবে না এতখানি ।

মসনদে যখন দস্যু ডাকাতের কাফেলা

দৃঢ় চিত্তে মুক্তির ডাক দিয়েছো পহেলা।

দেশ প্রেমের কথা বলেছো বঙ্গ বন্ধুর সুরে,

জয় বাংলা শ্লোগান তুলেছো সৌন্দর্য পাথারে

লাল সবুজের পতাকা এঁকেছো নির্লোভ বুকে

এক স্বপ্নের বিভোরে জনতার সুখে-দুঃখে !

তুমি গেয়ে চলেছো জয় বাংলার গান,

তুমি তুলেছো নৌকার পাল মুক্ত কানন।

জনতা পেয়েগেছে জনতার কর্ণধার !

চারিদিকে উঠেছে ধ্বনি তুমি জনতার।

------------------------------------------

তোমার ভাষা নাহি যাবে মুছে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৪-২৩ ইং

********************************

জনতার কবিতাই যেন পরিপূর্ণ্ দেহ,

পুস্পের মতো বিস্তৃত প্রীতি - স্নেহ।

কত শত মানবিক গল্প স্নিগ্ধ দৃষ্টি সুগভীর,

স্বচ্ছ নীলাম্বর-সম; হাসিখানি বিস্তর !

প্রাণ জুড়ে যায় সুগভীর সংগীততানে

জয় বাংলা ধ্বনি উঠে প্রাণে

লক্ষ শহীদের রক্ত ঝরা কলতানে

মুক্তির পতাকা উড়ে সোনার বাংলা গানে।

যেখানে তুমি এক মানবিক শিল্পী

যেখানে তুমি এক মাতৃকার শৈলী

যেখানে বেদনার কাব্য্ বহি !

সেখানে কোন কল্পলোকে ?

এতো স্বপ্ন দেখাও অসীম আলোকে-পুলকে !

বিদ্রোহীদের বিদ্রোহ তব এই যে বাসনা,

তোমার ভাষা নাহি যাবে মুছে শত বেদনা।

----------------------------------------------

যেদিন প্রথম তুমি

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৪-২৩ ইং

********************************

এক মানবিকতার পরশে আনন্দে আদরে,

জয় করেছ তুমি লক্ষ জনতার প্রাণ নশ্বরে।

সে যে কি উৎসব নব সূর্যের প্রভাতে,

যেদিন প্রথম তুমি আলিঙ্গ করেছ সাক্ষাতে

জনতা পেয়েছে ভরসা

জনতা বুঁনেছে মুক্তির আশা।

এবার বুঝি নিপাত হবে দুর্নীতি চিরতরে,

এবার বুঝি দস্যু ডাকাতেরা লুকাবে গহবরে।

জনতা মুক্তি পাবে তোমার আলয়ে

সেই পথে চেয়ে প্রবল ঘূর্ণি প্রলয়ে।

যেখানে তোমার অনুপম পরশ !

সেখানে মুক্তি, সেখানে জয় বরষ বরষ !!

সে যে কি উৎসব নব সূর্যের প্রভাতে,

যেদিন প্রথম তুমি আলিঙ্গ করেছ সাক্ষাতে ।

------------------------------------------

সৎ যোগ্য মহান তুমি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৪-২৩ ইং

********************************

ক্ষমতা অর্থ্ এক নদী ঘাটে,

তুমি নেতা নোমান সে মান না মোট !

তুমি থাক মগ্ন জনতায় পড়ি

দেশ সেবা ভ্রত তোমার শয়নোপরি।

জাগাও তুমি পূর্ণিমা গগনতলে,

সুখে-দুঃখে হাল ধর মানবিক ছলে।

নির্ভিক নাবিক তুমি মাঝ নদীর তীরে,

জনতা সদা তাই তোমার নৌকায় ফিরে

ভয় নেই ! ভয় নেই এই বঙ্গ কোলে

সৎ যোগ্য মহান তুমি

কেমনে তোমায় ভুলে ?

জনতার পিপসা তোমার প্রেম টানে,

তোমায় পেয়ে তাই তারা জয়বাংলা গানে।

--------------------------------------

জন নেতা তুমি সে

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৭-০৪-২৩ ইং

********************************

জনতার মুক্তিটা তোমারই হাতে,

সৎ যোগ্য সবদিকে তুমি আছো তাতে।

জন নেতা তুমি সে জনতারই দ্বারে,

মুক্তিযুদ্ধের চেতন তুমি বাজে সুরে সুরে।

জয় বাংলা শ্লোগান মুখে উঁচুশির মাথা

অন্তরে সদা তোমার জনতারই কথা।

জয় বাংলা- বঙ্গবন্ধু !

তোমার রক্ত বিন্ধু ।

চোর – ডাকাত- দস্যু যত পালায় শত শত

তুমি সেথা সত্য নিশান নাহি মাথ নত।

তোমার বুকে স্পন্দিত জনতারই প্রাণ,

জন নেতা তুমি সে জয় বাংলার গান।

Wednesday, April 26, 2023

এই প্রথম

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-০৪-২৩ ইং

********************************

 এই প্রথম জনতা ফেলেছে নিশ্বাস !

এই বিজয় সুনিশ্চিত দৃঢ় বিশ্বাস।

এখানে মুকুলিয়া উঠেছে শত নব আশ,

যেখানে তুমি, কেবল তুমি কর বসবাস।

নৌকায় গেয়ে যাও জনতার সংগীত

দিয়ে যাও মুক্তির ইংগিত

হয়ে যাও জনতার লক্ষী অন্তরে অন্তরে,

জনতা হয়ে যায় তোমার প্রান্তরে প্রান্তরে।

যে বিজয় জনতার

সে সংগ্রাম তোমার ।

এখানে ভালবাসা অতুল্যের মত, কে তোমারে ?

পথ রুদ্ধ করে জনতার বহরে---

চারিদিকে জয় বাংলা ধ্বনি, উজান ভাটি অঞ্চল,

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মু্ক্তি যুদ্ধের দল।

--------------------------------------

এবার তুমিই

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-০৪-২৩ ইং

********************************

   সৎ প্রার্থীর খুঁজে দৃঢ় চেতা একেবারে,

জন নেত্রী শেখ হাসিনা এবারে—

যারা ফেলে দিয়ে আদর্শ্ , করে যায় চুরি,

ওই গ্রাস হতে দিবে এবার মুক্ত করি।

চুর -দুস্য –ডাকাত যাবে গো গৃহকোণে

নৌকার প্রার্থী তারা হবে , যারা জনমনে।

জনশুন্য গৃহছাদ ওদের আকাশ তলে

কি করেছে খেলা, বিচিত্র কলা বলে

সবই জানা আছে নেত্রী শেখ হাসিনার

ছলচাতুরী তোষামোদী পাবে নাকো ছাড়।

সূর্য্ রশ্মিসম

তুমি প্রিয়তম!

তোমার আগমনে যৌবন বসন্ত যবে,

এবার তুমিই ! নৌকার প্রার্থীতা পাবে।

--------------------------------------

 

শেখ হাসিনার অতুল্য উপহার

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-০৪-২৩ ইং

********************************

এমন কান্ডারী আর পাব কোথা !

বঙ্গ বন্ধুরে প্রিয় করি এত ব্যাকুলতা।

যার প্রাণে দেশপ্রেমের এত সমাহার

জন নেত্রী শেখ হাসিনার অতুল্য উপহার

নৌকার মাঝি, জনতার কান্ডারী,

যার প্রেমে মত্ত বাংলার নরনারী

আপন প্রাণে লুপে নেয় প্রিয়গৃহতরে

যে কিনা বিনিন্দ্র প্রহরী যুগ-যুগান্তরে

তার পিছু ছুটেছে জনতার আত্মহারা

স্বজ্ঞানে মানবিক নেতার মিত্র তারা।

তুমি সেই নেতা,

জন নেত্রী শেখ হাসিনার অতুল্য উপহার

জনতার ছন্দ , বাংলার গান- সুমধুর সুর।

---------------------------------------

জনতার অভিপ্রায়

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-০৪-২৩ ইং

********************************

জনতা বেঁধেছে তোমারে দু’টি বাহুডোরে,

গহিন হৃদয়ের অগাধ সাগরে

বঙ্গ কন্যার হাত ধরি এত প্রেমকথা—

স্থপতির নৌকায় চড়ে মুক্তির ব্যাকুলতা

ওরা লুট করে নিয়েছে জনতার অধিকার

আর তুমি তাজ হতে এসেছো  অন্ধাকর !

তাইতো জনতার বুকে শত প্রেম সঞ্চিত

তারা জেনেগেছে তুমি এক নির্ভর ঠিকানা

আছে যত বঞ্চিত—

অবহেলিত কুটির- কাননে

তুমি ফুটাও পুস্প প্রেম ভালবাসায় যতনে।

কেহ নহে তোমার সম মানবিক ডানায়

তাইতো উঠেছে শ্লোগান জনতার অভিপ্রায়।

------------------------------------------