Tuesday, June 24, 2025

সত্যিকার বিপ্লবী চাই

 

সত্যিকার বিপ্লবী চাই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৪-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

যা চেয়েছি, তা কি পেয়েছি বিপ্লবের পর?

বিপ্লবীর কথা ছিল নব উষা জাগবে বঙ্গ তর!

 

বিপ্লব জিতেছে আদর্শ্ হেরেছে বিপ্লবীর প্রাণ,

বিশ্ব দেখেছে কতটা পথহারা মায়ের সন্তান!

দিকে দিকে সুবিধা ভোগীদের এক অঙ্কুরিত বীজ

মবতন্ত্রে মুক্তির বুক চেপে ধরেছে দুষ্ট মহারাজ!!

 

যা চেয়েছি, তা কি পেয়েছি স্বাধীন বাংলার সমাজে?

বিবেক সুশীলের কাছে প্রশ্ন নিরপেক্ষতার আওয়াজে!

সন্ত্রাসী চাঁদাবাজের রাঙা চোখ ঘিরে আছে মা’কে,

কণ্ঠনালী চেপে ধরেছে বিপ্লবের বিপ্লবী দিবালোকে।

 

তারুণ্যের শক্তি হারিয়েছে শিষ্টাচার- নম্রতা- ভদ্রতা,

মুক্তি কোথায়? কোথাও কি থেমেছে ক্ষমতার উগ্রতা?

যা চেয়েছি, তা কি পেয়েছি বিপ্লবের রক্ত মাখা চাঁদরে!

এখনো সেই ফ্যাসিষ্টের চিহ্নগুলো দেখি মায়ের শরীরে।

 

সামাজিক বন্ধনগুলো খসে যাচ্চে এঁকে এঁকে—

বৈষম্যহীনতার আড়ালে বৈষম্যের ডাক শুনি ঘূর্ণিপাকে!

গণতন্ত্র এখনো অবরুদ্ধ সেই পুরানো ধাচে উর্ব্র মাটি,

আজ শুধু অঙ্কুরিত মীর জাফরের বীজ বড় পরিপাটি!!

 

যা চেয়েছি, তা কি পেয়েছি তারুণ্যের বিশাল চেতনা ?

বিপ্লবী হারিয়েছে পথ দেশদ্রোহী মন্ত্রের আনাগোনা।

সত্যিকার বিপ্লবী চাই যে কিনা স্বীকৃতি দিবে স্বাধীন মাতা,

স্বৈরতন্ত্র- মবতন্ত্র- ফ্যাসিবাদমন্ত্রে গড়িবে না কোন ঐক্যতা।

----------------------------------------------

 

 

মাঝখানে শুধু তুমি বেতাল

 

মাঝখানে শুধু তুমি ভুল

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৪-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

হৃদয়ভূমির মাঝখানে জাগিয়া রয়েছে ক্রোধ,

তাই তুমি রাঙা চোখে চাইছো নিতে প্রতিশোধ।

 

সাম্য -ঐক্যকে করেছো ধূলিসাৎদিবস রজনী,

ঠিক যেন ফ্যাসিবাদ স্বৈরতন্ত্রের মতো  অগ্রণী !

তোমার নেতৃত্ত্বে মানবতার দুর্ভিক্ষ নিত্য ঘিরি ঘিরি,

তুমি জন্তু জানোয়ার হায়েনার মতো উদ্র পদধারী।

 

তোমার অন্তরে ধারন করো কালো গভীরতম,

যা সমাজের ধ্বংস নাশে সকল উচ্চে মম।

তুমি লোভী, তুমি অহংকারী এক ঘৃণ্য যুবক সতত,

অন্তর গহিনে রক্ত ঝরাও অসাধুতার গর্জনে নিয়ত।

 

মনে রেখো এ দম্ভ হুঙ্কার থেমে যাবে মাতা নত,

সেদিন ভীড়বে না তরী খেয়া ঘাটে আজকের মত।

নেতা যদি হতে চাও জাগিয়ে তুলো শ্যামল তরুলতাগুলি,

সাম্য ঐক্য মানবতার ফুল ফুটাও সরস কোমল ধূলুবালি।

 

হে যুবক, এখনো অনেক পথ বাকী শিখর গগণনীল,

চারিদিকে কত গীত কত কথা মাঝখানে শুধু তুমি ভুল!!

আসন্ন দিনে তুমি হেরে যাবে যে শিখর যায় দেখা,

নিখিলে বুকে আঁকা হবে তোমার যতসব কলঙ্ক রেখা।

-------------------------------------------------

 

 

Monday, June 23, 2025

নির্বোধ চর্চা

 

নির্বোধ চর্চা

------------------------------

যদি বলো আমারে পাগল ভালবেসে,

তোমারে সাদরে জানাবো অভিবাদন হরষে!

 

স্বপ্ন জয়ের অভিলাসে নবযৌবনের মুকুলে,

প্রচেষ্টাকে আলিঙ্গন করেছি প্রেমের ছলে ছলে।

এ যদি হয় ঘৃন্য তবু আমি করে যাবো পাগলামি,

আমি হবো স্বপ্ন জয়ের দিপালী এ জগৎভূমি !!

 

এতে তোমার ক্ষতি কি হে মহাবীর!

আমি মানবতার পাগল,আমি প্রেমিক এ মাতৃকার!

আমি নই কোন চাঁদাবাজ সন্ত্রাস দেশদ্রোহীদের দোসর,

আমি লাল-সবুজের চেতনা,আমি উত্তরসূরী লক্ষশহীদের!

 

আমি পাগল এতে তোমার ক্ষতি কি হে প্রিয় জন?

আমি প্রতিবাদী, আমি কবি, আমি অসুরের হুঙ্কার,

আমি সমাজের দর্প্ণ!আমি মানবতার পাগল এ সংসার!

এতে তোমার ক্ষতি কি!

 

যদি বলো আমারে পাগল ভালবেসে,

আমি আরো তীব্রবেগে ছুটে যাবো হিমালয়ের শুভ্রকাশে!

তোমার এই নির্বোধ চর্চা আমি পরোয়া করি না,

আমি মানবতার পাগল হতে চাই,আর কিছু বুঝিনা।

 

হে বন্ধু, হে প্রিয়জন- তুমি পাগল বলো বলেই আজ আমি,

তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি স্বপ্নের দিপালী মানি।

তোমার এই নির্বোধ চর্চা বীরের মতো শক্তি সঞ্চারে,

কুসুমের গন্ধ হয়ে ভাসে মায়ের বক্ষে অনিষ্ট সব ছেড়ে।

 

------------------------------------------------

 

 

নাই কোন তফাৎ

 

নাই কোন তফা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৩-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

মানবতা কোথায় জানিস কি তা ভাই,

কে দিবে তার ঠিকানা -ওরে ভাই !

 

যে যায় ,যে আসে নাই তফাৎ মিল বেশ,

একই তন্ত্র একই মন্ত্র লুট পাট সন্ত্রাস!

ওরে নাই, নাই তার দেশ প্রেমের দিশা,

ফ্যাসিবাদ- স্বৈরতন্ত্র- রাজ্যপতির নিশা।

 

মাতৃকা নাই আজ প্রেমে আর স্নেহে,

মীরজাফরের রক্ত কণা দেহে আর দেহে!!

এ লজ্জা, এ লজ্জা স্বাধীন মায়ের বুকে !

এ সজ্জা, এ সজ্জা কেমনে রাখবে সুখে?

 

যে যায় ,যে আসে নাই তফা মসনদে

ক্ষমতার তরঙ্গে নিত্য নতুন রঙে আহলাদে।

রাগ ক্রোধ হিংসার গানে গর্জে উঠে আজি

ভয়ানক সামাজিক দ্বন্দ্বের নিষ্ঠুর ডঙ্কা বাজি!!

 

গন্ড মূর্খ্ মাতৃকার বুক দখল নিতে চায়,

মব তন্ত্রের আনন্দে স্বৈরতন্ত্রের অভিপ্রায়।

ওরে নাই কোন তফাৎক্ষমতার আদি-অন্ত,

মুক্তির স্বপ্ন এখানে পরাজিত বিপুল অশান্ত।

 

---------------------------------

 

Sunday, June 22, 2025

চেয়ারের লোভে

 চেয়ারের লোভে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২২-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

শুধু মানবতার ডাকে এই হৃদয়-প্রাণ,

দূর হতে বসে সকলই করিয়াছি দান।

 

এখানেও বাধা হয়ে দাঁড়ালে চেয়ারের লোভে,

তুমি তো জননেতা- তবে কেন এত ক্ষোভে?

মানবিক চেতনায় ছুটে গিয়েছি নিশিদিন,

সযতনে আপনারে গড়েছি দৃঢ় চিত্ত মন।

 

হে যুবক! লোভী নও, সেবক হও স্বচ্ছ বাস,

একদিন জনতাই ডাকিবে তোমায় চির উল্লাস!

এ হুমকি, দমকি - নগ্ন পরিহাস,

তোমারেই করিবে আসন্ন দিনে সর্বনাশ!সর্বনাশ!

 

এ চেয়ার নয় কোন পৈত্তিক সম্পত্তির অংশীদার,

এ জনতার প্রেম ভালবাসা,তারই ভোটাধিকার।

তোমার পাগলামি দেখিয়া লাজে যাই মরিয়া,

ফিরে এসো যদি সেবক হও মানবতায় জাগিয়া।

 

চেয়ারের লোভে এ কি করিতেছো তুমি- হে যুবক!

এই সূর্যের বীর্ষ্ ডুবে যাবে আসন্ন ভূ-লোক।

সেদিন তুমি অশ্রু ঝরাবে বদ্ধ গৃহে করি বাস,

লোভ লালসা ভুলে ফিরে এসো শান্তির নিবাস।

 

চেয়ারের মোহে আপনারে ভুলিয়া পুড়িয়ো না দহনে।

তুমি খুলে দাও উদার প্রাণ সুখসন্ধ্যা সমীরণে,

হে ত্যাজদীপ্ত যুবক! এই নবযৌবনের মুকুলে-

আপানার সুবাস ছড়িয়ে দাও মানবতার কূলে কূলে।

----------------------------------------

 

       


বড়ই আতঙ্ক

 

বড়ই আতঙ্ক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২২-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

বড়ই আতঙ্ক দেখি আমি নব পুস্পের কাননে,

চারিদিকে সাপ বিচ্ছুরা বসত গড়িছে বন্ধনে।

 

শিয়াল কুকুর হায়েনা হিংস্র জন্তু জানোয়ার,

অশান্ত করিয়া তুলিছে লাল-সবুজের প্রান্তর।

সেই শকুনেরা জ্বলিয়া উঠিছে মিথ্যা সোহাগে,

মনের ভান্ডারে এখনো সেই ভাবধন রাগ-অনুরাগে।

 

এখনো ফ্যাসিষ্ট তান্ডবে স্বৈরবীর মবতন্ত্রে জাগে,

এখনো ভয় আতঙ্ক ঘেরি আছে, কত ব্যাথা লাগে।

কিশোর গ্যাং গোন্ডারূপে দিতেছে হুঙ্কার প্রকাশে,

শব্দ নেই কোথাও বাংলার আকাশে-বাতাসে!!

 

প্রতিবাদ করলেই ধেয়ে আসে জেল জুলুম হুলিয়া,

সুশীলের কন্ঠ অবরুদ্ধ হয়ে গেছে মবতন্ত্র দেখিয়া!

মত পথ তন্ত্রে মন্ত্রে আগুনের লেলিহান শিখা জ্বলে,

তুষারের হিমও থেমে গেছে মিথ্যা তন্ত্রের দাবানলে।

 

ন্যায্য অধিকার এখানে কারারুদ্ধ শাসকের জুলুমে,

বড়ই আতঙ্ক দেখি আমি, পরিবেশটা স্তব্দ থমথমে!!

মোহের টানে সত্যটা ঘুমিয়ে আছে স্বার্থের শিয়রে,

জনে জনে বৈরী আর বৈরী যুদ্ধের দামামা অন্তরে।

 

বড়ই আতঙ্ক দেখি আমি স্বাধীন মায়ের চোখে মুখে,

ভয়ঙ্কর সফেদ সফেন সমুদ্রের বুকে ডানা মেলে !!

বিপদের সাইরেন বেজে গেছে যাত্রীরা হুশিয়ার !

সম্মুখে পারাজয় ডাকিছে তোমায়- যুদ্ধের সমর।

------------------------------------------

 

বিখ্যাত লোভ

 

বিখ্যাত লোভ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২২-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

লোভ, বিখ্যাত লোভ,ক্ষমতার আসন,

চেয়ার, চেয়ার চায় সমাজের ধূর্ত্ মাস্তান।

 

ক্ষমতা, অযূত ক্ষমতা তার, কে করে বারণ?

যা চায়, দিতে হবে দিয়ে দে নইলে দিবে টান।

সে পদধারী, সে নেতা, সে বজ্র হুঙ্কার,

যা চায়, দিয়ে দে নইলে সব চূড়মার, চূড়মার।

 

ক্ষমতার বসন্ত এখন সে ভোগ করে নিরন্তর,

সে সভাপতি, সে সেক্রেটারী সে উর্ধ্ব শির!

সে বলে যা ,তাই হবে তোরা আবার কে ?

সে সন্ত্রাসী, সে চাঁদাবাজ সে চলে বাঁকে বাঁকে।

 

চেয়ার, চেয়ার চায় নইলে হবে না কোন কিছু,

সে-ই যোগ্য, সে-ই সাহসী ,তোরা সব মাথা নীচু!

নেতার কি লোভ! বিখ্যাত লোভ! তবু সে সাধু,

বিষাক্ত শূল ফুটায় ফুলে ফুলে, চুরি করে মধু!

 

কিসের ভয়ে তোরা আজ করিলি অসাধু গ্রহণ?

বড়ই অশান্ত সমাজ!বুকে বুকে হাহাকার-ক্রন্দন।

লোভ, বিখ্যাত লোভ, চেয়ারই শুধু তার হীরেমণি,

তোরা শুধু চেয়ে দেখ কি দুর্ভাগা স্বাধীন জননী!!

 

ভয়ঙ্কর চাঁদাবাজ,সন্ত্রাসী সমাজে আজ বড় অগ্রণী,

লোভ, বিখ্যাত লোভ গ্রাসিয়াছে তাদের এ ধরণী।

-------------------------------------------

 

 

 

বন্ধুর মাঝেই

 বন্ধুর মাঝেই  

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২২-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

বন্ধুর মাঝেই আজ মীরজাফরের রক্ত গোপন,

অথচ এ কবিই তাহারে করিয়াছে অমূল্য রতন!

 

আজ সে বড় বেশী শত্রু  দুশমন বন্ধন ছিন্ন করি,

নগ্ন রাগ ক্রোধে তুলিয়াছে প্রতিশোধের তরবারি।

কবির কলমকে ধরিয়াছে চেপে ফ্যাসিষ্টের মতন,

কণ্ঠরোধে ছড়িয়াছে - স্বৈরতন্ত্র -মবতন্ত্রের শাসন।

 

হিংসার তরীতে জাহেলী বন্দরে ছুটিয়াছে বন্ধু,

আসুর দোসররে আনিয়াছে ডাকি রক্তের বিন্দু।

বন্ধুর মাঝেই আজ মীরজাফরের রক্ত আনন্দ সদনে,

দিকে দিকে  শুত্রুতার চাষাবাদ! তবে কি কারণে?

 

ক্ষমতার দম্ভে, অর্থলোভে –হিংসা- প্রতিহিংসায়,

বন্ধু আজ হারিয়াছে সত্যের পথ এই নির্মল বসূধায়।

আজ সে চাঁদাবাজ, সন্ত্রাসী এক যুবক- ঘৃণ্য প্রাণ,

সমাজের শত্রু-  দুশমন –স্বাধীন মাতৃকার অপমান!!

 

বন্ধুর মাঝেই আজ মীরজাফরের রক্ত-কীট -পতঙ্গ,

ধিক ধিক এ ঘৃণ্য প্রাণ! ধিক ধিক হে অসুরের সঙ্গ।

---------------------------------------------

Thursday, June 19, 2025

বাহ নেতা ভাই

 

বাহ নেতা ভাই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৯-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

বাহ নেতা ভাই! ছুটেছো কোন সন্ত্রাসে ?

নব্য ফ্যাসিবাদে কাতুকুতু কে দিল এসে!

 

কারে হুমকি দমকি দাও রাঙা চোখে চেয়ে?

বাহ নেতা ভাই ! তুমি জনতাকে রাখো ভয়ে!

আজ তুমি বাঁকা চোখে হাস দন্ত মেলে-

এ ক্ষমতা নহে গো ক্ষমতা আসন্ন দিন কালে।

 

বাহ নেতা ভাই! কারে তুমি দোসর বলো হাহা

আজ তুমি  চাঁদাবাজ সন্ত্রাসী দুঃখ লাগে আহা!

বাহ নেতা ভাই! কি নির্লজ্জ খিল খিল হাসি তোমার,

মনে হয় যেন অসুর –দানব- দৈত্য- পশু জানোয়ার।

 

বাহ নেতা ভাই! তুমি আজ লোভী অহংকারী প্রাণ,

কি যে পেয়েছো ক্ষমতা জনতা নাহি গাহে তোমার গান।

----------------------------------------------------

Tuesday, June 17, 2025

তুমি শুভ মুক্তি

 

তুমি শুভ মুক্তি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৭-৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------

মানবতার ডাক দিয়ে যাও ধরিত্রীর নির্মল ললাট,

কালো ধবল উঁচু নিচু ভিতর রাঙা সম উচ্ছল প্রকোট!

আদি –অন্ত- সাম্য- ঐক্য -মুক্তির বাণী- চিরন্তন কথা,

তবু কেন সুগভীর মৌনতা, কালো রাত্রির ব্যাকুলতা?

দুঃখীর অশ্রুজল মুছে দাও শুভ্র হাসিতে- হে মানব সকল,

এখনো দূর বহুদূর অগাধ শান্তি- সাম্য –ঐক্য- ধরণী তল।

হয়ো না কভূ সমুদ্রের উত্তাল জল রাশি ক্ষণিকের উম্মাদে,

ভাঁটার টানে এ প্রবল জোয়ার থেমে যাবে বিষন্ন অবসাদে!

একদিন তুমি হবে জল শুন্য খরা নদী ধুঁ ধূঁ বালুচর,

বুকে বুকে জ্বলবে আগুনের লেলিহান শিখা -নিরন্তর।

সেদিন কেউ আসবে না বালুচরে তোমারে-খুঁজিবারে,

হে বিচক্ষণ শক্তির মহারথি, এসো ফিরে,এসো ফিরে,

উচ্ছাসে ফিরে এসো স্তব্ধ দুঃখী প্রাণের বিষণ্ণ ব্যথায়,

তোমার দিকে চেয়ে আছে পৃথিবী -একটু মুক্তির আশায়।

ওরে -সত্য বীর কভূ হয়ো না নত শির কালো অসূর শক্তি-

তুমি কি দৈত্য দানব ঘৃণ্য শয়তান? না না তুমি শুভ মুক্তি!

ফিরে এসো, মানবতার ডাক দাও শুভ দৃষ্টি চাহে-

তোমার আড়ালে যেন পৃথিবী শুধু তোমার গান গাহে।

--------------------------------------------------