Saturday, April 6, 2019

কর্তার অভিসারে



-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আপন গৃহে নিপুন ছন্দে
তুমি কি বাজও গণতন্ত্রের বাজনা!
প্রতিটি গৃহে স্বৈরতন্ত্রের নৃত্য,
চিনেছে শুধু আপনা ।
হবে নাকো বন্ধ এ দ্বন্দ ?
কর্তার অভিসারে সব মন্দ!
অথচ চিৎকারে চিৎকারে শুনি
সেই গণতন্ত্রের বাসনা ।
গণতন্ত্র শুধু প্রহসনে প্রহসনে
সুর তুলে বাদকের বাঁশি
জাগেনা কভূ আপনার ভুবনে
কঠিন হস্তে ধরছে গণতন্ত্র
আপনার গৃহেই স্বৈরতন্ত্র !
রাজ্য শুনবে কি সেই মন্ত্র ?
শুরু হোক যাত্রা আপনার গৃহ কোণে-
তবেই যুদ্ধ হবে সফল স্বৈরতন্ত্র নিধনে !
আমি তুমি কি স্বৈরাচার নই ?
কারো মূল্য কি দেই ?
হবে নাকো বন্ধ এ দ্বন্দ ?
কর্তার অভিসারে সব মন্দ!
-----------------------------06-04-2019,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।


তারাও কি এমন হয় ?



                                     ---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যতবারই ভয়কে তাড়াতে চাই
ফিরে আসে বারে বারে ।
নৈতিক অঙ্গনে অনৈতিক শোষন
               বাইরে কিংবা ভিতরে ।
যে নৈতিকতা ছিল শ্রদ্ধেয় বিবেকের মূল
আজ অনেকের মাঝে নেই আর সেই ফুল,
তাশের ঘরের মতো ভেঙ্গে যাচ্ছে বিশ্বাসখানা ওই
                 এক অনৈতিক বেদনার উপহারে ।
আজ শুধু ভয়! শুধু ভয়!
               যদি কিছু হয়!
যারা পিতৃতুল্য কিংবা তুলনাহীন পূজণীয়-
তারাও কি এমন হয় ?
পিতা-মাতা শংকিত!
               যে সম্ভ্রমহানী বহুবার প্রমানীত।
ওহে আলোর দিশারী, ওহে বিবেকের কান্ডারী
               তুমি যে সন্তানের প্রহরী ।
তোমার হাতেই তুলে দিলাম জাতির ভবিষ্যৎ-
               পারবে কি দিতে নৈতিক জগৎ?
যারা পিতৃতুল্য কিংবা তুলনাহীন পূজণীয়-
তারাও কি এমন হয় ?
----------------------------------------------06-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


তুমি হও বৈষম্যহীন কবিতা- হে পহেলা বৈশাখ !



                                      ------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে বৈশাখ! হে পহেলা বৈশাখ!
তুমি এক উৎসবে জেগে আছো এ হৃদয়ের স্পন্দিত প্রবাহে
তুমি শক্তি যোগাও দুঃখদৈন্য-ভরা মানব প্রাণ দেহে-
তুমি রচনা করে যাও চির প্রেমের মহাকাব্য তীব্র তাপদহে ।

তুমি প্রেরণা দাও,তুমি হেরে দাও পৃথিবীর যত ক্রন্দন !
তুমি শপথের আলিঙ্গনে দিয়ে যাও এক মুক্তির সন্ধান
তুমি ঘূর্ণি ঝড়ে জেগে উঠাও দীপ্ত সূর্যের মহাপ্লাবন –

তুমি এক নব শক্তি! তুমি এক নব অধ্যায়ের সূচনা
ওহে বৈশাখ ,
তুমি হও শুভ প্রতীক! তুমি হও অসাম্প্রদায়িক চেতনা
তুমি কেড়ে নাও যুদ্ধ-দ্বন্দ্ব যত কিছু নিদারুণ কাজে
তুমি সেতু  হও সেই চির স্নেহ-প্রেম সাম্যের মাঝে।

তুমি হও বৈষম্যহীন কবিতা- হে পহেলা বৈশাখ !
তোমার আগমনে খুলেছি নব শপথের দ্বারখানি
বদ্ধ করেছি প্রবীণের কপাট ,নবীণের গান শুনি ।

শুভ, শুভ হে পহেলা বৈশাখ!
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, নব জাগরণে ফিরে এসো
এক সাম্যের মঞ্চে দিবা নিশি প্রতিদিন ।
তুমি উপহার দাও বজ্রসম চমকিত স্বপ্নের ভূবন !
----------------------------------------------06-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।