Sunday, April 7, 2019

ক্ষণিক আশ্রয়



--------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে নীড় হতে এসেছিস তুই, তুইতো সেথাকার,
ক্ষণিকের মুফাসির তুই এই অপরূপ পৃথিবীর ।
ধন- দৌলত, ক্ষমতা যা পেয়েছিস সুখদুঃখভার
ধরণীর মায়াজালে যা করেছিস মন স্থির-

এই সব কিছুই দিয়েছে তোকে ক্ষণিক আশ্রয়
এতো প্রেমের পরেও এই পৃথিবী দিলো না প্রশ্রয় !
অসীম শক্তি ধর তুই নাইতো আর সেই বাহু বলে-
ভূবনের সব কিছু যেন এড়িয়ে যাচ্ছে  দলে দলে ।

যে মোহের গর্জনে  এতো কিছু করেছিস ধরাতে-
আজ তুই একা নিথর দেহে অন্ধকার গুহাতে।
তোরা পারিসনি , কেউ পারিসনি-
আপনাকে আটকাতে অপরূপ ধরণী।

কেউ হয়তো কাঁদে, কেউ হয়তো ভুলেই যাবে মুখ!
তবু তুই গড়েছিস প্রেমের সংসার, ক্ষণিকের সুখ—
ওহে প্রাণ তুই কি জানিস!
এই রুহের স্পন্দন অজান্তেই থেমে যায়?
ওহে তুই কি আছিস ওই বিধাতার অভিপ্রায়?

যে নীড় হতে এসেছিস তুই, তুইতো সেথাকার,
ক্ষণিকের মুফাসির তুই এই অপরূপ পৃথিবীর ।

এই ধরণীর ক্ষণিক আশ্রয় পর হবে তোর একদিন ।
-----------------------------------------------07-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


বৈশাখের নব সূর্য্দয়



                                                     --------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।  
 ব্যর্থতার গ্লাণীকে খুঁজো না বৃথা নব সূর্য্দয়ের গগণে
নব জাগরণে, নব উৎসবে দ্বার খুলে দাও বৈশাখ আগমনে
তুমি প্রকৃতির নয়নলোভন ওই বিধাতার উপহার
তুমি স্বপ্নীল কাব্যের নব অধ্যায়,নব শিরোনাম কবিতার ।

তুমি মুক্তিকে খুঁজনা অতীতের কাফেলাতে,অন্ধকার রাতে;
তুমি এখন বিবিএস গ্রুপ তীরে, এক নব শপথের উৎপাতে-
ওই দেখ পঞ্চ সূর্যের দীপ্ত কিরণে কিরণে-
উজ্জ্বল তারকাগুলো জ্বলছে বিবিএস ভূবনে
আজ বিবিএস গ্রুপ আকাশে বৈশাখের নব সূর্য্দয়-
ওহে পাঞ্জেরী, তোমার তরী নোঙ্গর হবেই
নেই, নেই- নেই কোন ভয় !

ওহে পঞ্চ পাঞ্জেরী,
বিবিএস গ্রুপ গগনে দেখেছি আমি বৈশাখের নব সূর্য্
ওহে- কে দমাবে তোমার দূর্গের এইসব  বীর্য্ ?
বিজয় যে সমাগত বলে দাও পৃথিবীকে ডেকে-
তোমার সৈনিকেরা নিয়েছে শপথ কে আর রুখে ?

শুভ বাংলা নববর্ষ্ ! শুভ বাংলা নববর্ষ্ !ওহে মাঝি- মাল্লা- পাঞ্জেরী
বি্বিএস গ্রুপ দূর্গে , আমরা চাই যে হতে শত বিজয়ের দূরন্ত প্রহরী ।
-------------------------------------------07-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।