Tuesday, April 9, 2019

নিখিলের বর্বর শব্দ তুমি



                    -----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে চরিত্রহীনতা,আজো তুমি মানুষরূপী অন্তরে আছো !
নিখিলের বর্বর শব্দ তুমি এক ন্যাংটা কুকুরের মতন;
হৃদয়ের দ্বার খুলে ওই কান্না কি শুনেছো?
আজ পৃথিবীর বুকে হীন চরিত্রের রূঢ় আয়োজন ।

দেখেছো কি আগুনের লেহীহান শিখা মেয়েটির গায়ে ?
কি করেছো ? কি পেয়েছো? দিয়েছো তো পুড়ায়ে!
তামাম পৃথিবী চিনেছে তোমাদের,
যে মনুষ্যত্বে জেগেছে এক অশুভের কালো;
তবুও পরিচয় মানুষ!শরীরের অবয়বে উজ্জ্বল আলপনা;
অথচ তুমিই!
আলোর মুকুট পড়ে নিভে দিয়েছো মেয়েটির আলো ।


চরিত্রের গুনেই শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে মানুষ ভূ-লোকে-
তবে কেন চরিত্রের এতো অবক্ষয় নিশি কিংবা দিবালোকে?
এই পৃথিবী মনুষ্যত্ব চায়- চায় সেইসব চরিত্রের কোলাহল
যেখানে অশুরের পরিবর্তে জ্বলে উঠবে সব মানুষের দল ।

এখানে ইচ্ছেটা যদি হয়,
থাকবে না কভূ কোন ভয় !
নৈতিক চরিত্রই আলো, এক মানুষের তরেই আরেক মানুষের অভয় ।
ওহে মানুষ, মানবতাকে করনা নির্দ্য়
এখনই কর আপনার প্রাণকে উদয় ।

হে চরিত্রহীনতা,আজো তুমি মানুষরূপী অন্তরে আছো !
নিখিলের বর্বর শব্দ তুমি এক ন্যাংটা কুকুরের মতন;
--------------------------------------------------09-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, April 8, 2019

ফায়ারম্যান সোহেল রানা



-----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দেখেছি আমি এফ আর টাওয়ারে দাউ দাউ আগুন
প্রাণ পুড়ছে তো পুড়ছে ভরদুপুরে  তাপদহে দ্বিগুন!
দায়িত্ববোধকে স্বরণ করে এ পৃথিবীর অবহেলাকে
তুচ্ছ করে বুঁনেছিলে প্রাণে এক মানবতার মাতাকে
এই সব ত্যাগগুলো; যেন কোন প্রেমের নিপুন বাতাস
নব প্রাণ দানের মতো হৃদয়ে জাগায়ে তুলে নিঃশ্বাস
পৃথিবী চেয়ে দেখল সেই অমূল্য ত্যাগের বিন্যাস
সেই দিন শত প্রাণে জুগিয়েছিল নব প্রাণের আশ্বাস
কিন্তু হৃদয় কেঁপে উঠে;-আধো নীল আকাশের বুকে
যখন শুনি সে আর নেই! সে আর নেই এ ভূলোকে
সে আর কেউ নয়! সে এক ত্যাগের চির উপমা
জাতির সাহসী সন্তান-”ফায়ারম্যান সোহেল রানা ”---
এক টকবকে যুবক!
মানবতার জন্যে দিয়ে গেছে ভোট জীবন দানের ব্যালটে;
তোমাকে স্যালুট হে সোহেল রানা-
তুমি অমর থাকবে এই হৃদয়ের গভীর কপাটে।
-------------------------------------------08-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






মাহে রমজান দিয়েছে ডাক



                        ---------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এই নিখিলের মাঝে,
বিধাতা দিয়েছে তোমারে-মুক্তির ঢাল সিয়ামের সাজে।

ওহে মুমিন বুকের পাঁজর করেছো কি ফাঁক ?
মাহে রমজান দিয়েছে ডাক, ওহে তোরা রোজা থাক ।

গোনাহর খোলসে থাকো যদি প্রাণ, মুক্তি পাওয়ার এইতো কাল!
ওহে মুমিন, ওহে মুসলমান, প্রতিদিন রোজা রাখ দল বল ।

এ যে ফরজ ফরমান মানবের তরে বিধাতার অভিপ্রায়;
ওহে মুমিন এর প্রতিদান পাবেই তুমি আপন করুনায় ।

এ পিঞ্জরের স্পন্দিত পথ দিয়ে রোজার আলোক মালা
ঢুকিয়েছো কি? ওহে মুমিন হারিয়ে যথ অশুরের খেলা !

এখনি এ প্রাণ উঠাও জেগে রাসূলের পথ ধরি,
ওহে মুসলমান রোজা রাখ ভাই জলদি করি ।

সেইদিন সুপারিশ করবে মাহে রমজান -আপনারই মহিমা টানি;
ওহে বিধাতা,
এই অবুঝ প্রাণের ম্পন্দনে এঁকে দাও রহমতের ছবিখানি ।

রোজার ফজিলত সেইদিন এসে দাঁড়াক মানবের তলে,
ওহে মাহে রমজান,
ফিরে এসো, তুমি ফিরে এসো প্রতিটি প্রাণে মুক্তির আদলে ।

ওহে মুমিন বুকের পাঁজর করেছো কি ফাঁক ?
মাহে রমজান দিয়েছে ডাক, ওহে তোরা রোজা থাক ।

---------------------------------------------08-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।