Sunday, May 5, 2019

এ রোজা মুক্তির ঢাল হবে কেমনে?



                              ----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দোকানে দোকানে লুট হচ্ছে প্রকাশ্যে গোপনে
রমজানের মহিমা স্বর্গে পৌঁছবে কেমনে !
পাইকারী খুচরা দূস্যু তারা
নিচ্ছে তুলে ইসলামের ধারা,
রোজায় যেখায় কমায়ে দেয় দাম ভুবনে
সেথায় বাংলায় দাম বেশী হয় কেমনে ?
ইসলাম যেথায় ন্যায্য দানের আসনে,
জুলুম অত্যাচার সেথায় থাকে কেমনে ।
লোভ লালসার জাল মেলে-
রোজার মহিমাকে দিচ্ছে ঠেলে,
প্রভূর ভয় কি জাগে না গো প্রাণে !
এ রোজা মুক্তির ঢাল হবে কেমনে?
------------------------------------------------5-5-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
 
       

Thursday, May 2, 2019

ঘুষ ছাড়া এখানে সব শূন্য ছালা



                       ----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
অফিসে অফিসে সিসি ক্যামেরা দেখতে পাই
দুর্নীতিবাজ ঘুষখোর সব বাথরুম কিংবা অন্য কোথাও ভাই
ক্যামেরা সবধান করেনি অফিসের কেরানী,যে আছে পুরুষ-নারী
ঘুষ আর ঘুষের খেলায় নিশ্চুপ কেরানীদের কান্ডারী!
কেরানীদের অদৃশ্য ক্ষমতার দাপটে ন্যায্য সব টলমল,
ক্ষমতার নোংরা পথ দিয়ে কেরানীরা করে হট্টোগোল!
কথা বললে টাকা, কাজ করলে টাকা, না দিলে চুপ সবে
বাধ্য হয়ে ভোক্তভোগী পাপের ছুরিতে পুন্য করে জবে!
কি হবে সিসি ক্যামেরা করে স্থাপন ?
চরিত্র যদি না বদলে প্রাণ হতে প্রাণ !
ওহে পাঞ্জেরী শোনো,
ভোক্তভোগী আটকানোর আগে কেরানীদের লাগাম টানো!
ওদের পঙ্কে দুর্নীতির পদ্ম,পাঁপড়িতে পাঁপড়িতে পাপের ছাপ!
ওরা এখন জাতির অতঙ্ক !
শত কোটি মানুষের অভিশাপ-
ওদের এড়াতে না পেরে ঘুষ ছাড়া হয় না পার কেহ
দিতে হবেই ঘুষ! নয়তো ঘুরে ঘুরে কঙ্কাল হবে দেহ!
ওহে রাজ্যপতি বলিনি একটু মিছে,
সিসি ক্যামেরার আড়ালে ঘটে কত কিছু উঁচু- নীচে
কেরনীদের দূর্গ্ যেন ঘুষের রঙ্গশালা
ঘুষ ছাড়া এখানে সব শূন্য ছালা-
------------------------------------------------2-05-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


   

নিলর্জ্জ প্রর্দশনী



                                 -------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
নিলর্জ্জ প্রদর্শনী ছড়িয়ে পড়েছে প্রান্ত থেকে প্রান্তে,
কি হবে আর প্রাচ্যের জাহেলী উম্মদনায় ?
কতদিন তুমি দেখাবে এইসব আর !
একদিনতো পতিত হবে উচ্ছিষ্ট হাড়ে
সেইদিন এইসবতো তোমার বিপক্ষে দাঁড়াবে !
নিলর্জ্জ প্রর্দশনী কুঁটে কুঁটে খাবে নিঃশব্দে
এইসব উম্মুক্ত জাহেলী চলবে কতদিন?
জেগে উঠা তোমার অবয়ব,
দুষ্টের শ্বাস প্রশ্বাসে যৌবক তারণা ক্ষেপে উঠে হিংস্র পশুদের মতো
হয়তো বলবে এইসব তোমার অধিকার-
কিন্তু যে অধিকার তোমাকে ক্ষত বিক্ষত করে ইহ লোক পর লোক
সারা অঙ্গে নখের থাবা আর অশুরের শর্স্পকে অনুপ্রাণিত করে
কতক্ষণ আটকে রাখবে অনিষ্টের মহরা?
আর কত নিলর্জ্জ প্রর্দ্শর্নী দেখাবে পথ-ঘাটে !
সভ্য মানুষেরা লজ্জা পায় তোমার এইসব দেখে দেখে-
তার চেয়ে বরং সভ্যতাকে অস্বীকার করো,
অস্বীকার করো লজ্জাশীলতাকে-
তখন সভ্যরা ভাববে তুমি নিষিদ্ধ পল্লীর কেউ-
কিন্তু আমি চাই তুমি ফিরে এসো এইসব নিলর্জ্জ প্রদর্নীর বদলে
সন্ধান করি সভ্য সমাজের,
উদয় হোক আদর্শ্ প্রাণের উজ্জ্বল উপমা এই নিখেলের বুকে
নিলর্জ্জ প্রর্দশনী নিভে গিয়ে জেগে উঠুক
এক সভ্যতার রবি প্রত্যেকের অন্তরে অন্তরে ।
-----------------------------------------------------02-05-2019,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।