Monday, July 15, 2019

আলোর ভিতরে শুধু আলোই থাকে না



                                               -------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
নৈতিক চরিত্রের পতাকাটা উড়াও ।
অনৈতিকতা আর কতদিন মুখোশের আড়ালে রাখবে !
নৈতিকতার দুঃসময়ে কিছু একটা কর
একটা কিছু কর ।

এ প্রাণের ভিতরে আদর্শের দারুন আকাল
আলোর চৌদিকে দেখি শুধু অন্ধকার আর অন্ধকার!
এক জ্যেতিহীন কূপে আমাদের আগামী প্রজন্ম
মুখোশের আড়ালে তুমি এক অদ্ভুত চরিত্র ।

 মর্যাদার সিংহাসনে বসে তুমি খেলে চলেছো মর্মান্তিক নষ্ট খেলা
জগত জানে তুমি অগণিত স্বপ্নের তপস্যা!
অথচ তুমিই কিনা পৈচাশিক আঘাতে আঘাতে করছো রক্তাক্ত !
কার কাছে তুলে দিবো আগামী প্রজন্ম ?
এ প্রশ্ন আজ প্রতিটি পিতার, প্রতিটি মাতার

আলোর ভিতরে শুধু আলোই থাকে না
আছে কিছু মুখোশধারী নরপুশু, নরঘাতক !
নৈতিকতা আছে যার সম্মানতো পাবেই
অধঃপতন সন্নিকটে, হে বিবেক আলো ছড়িয়ে দাও
দোহাই লাগে আসনের মর্যাদা রক্ষা কর ।
-----------------------------------14-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



Thursday, July 11, 2019

চিৎকার দিয়েই আমি চিৎকার থামাবো



                           -----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
চিৎকার দিয়েই আমি চিৎকার থামাবো বলে
কলম হাতে প্রতিদিন লিখেছি কবিতার দ্বার খুলে
শুধু চেয়েছি অসভ্যের প্রতিকূলে তোমাকে-

চিৎকার দিয়েই আমি চিৎকার থামাবো বলে
মুক্তি চেয়েছি সভ্যতার ভিতরেই
তোমাকেই বাজি ধরে
সভ্যতার গভীরে এক ছক এঁকেছি।

প্রাণের স্পন্দিত প্রেম দিয়ে গড়ে যাবে অনাবিল সাম্যের পৃথিবী
এই অঙ্গিকার দিয়েছিলে সভ্যতাকে
শপথ করেছিল মুক্তির মশাল জ্বালাবে অন্ধকার পথে পথে
এখন আর দেখি না সেই নিখুঁত প্রাণের প্রেম !

তুমি অনেক পাল্টে গেছো হে মানুষরূপী প্রাণ
চৌদিকে বুঁনেছো আর বুঁনেছো অসভ্যতার বৃক্ষ-
তুমি ধর্ষ্ক, তুমি নরঘাতক, রক্ত পিপাসু, অনিষ্টের অধিরাজ!
তুমি কবিতার ঘৃন্য শব্দগুচ্ছ
অশুরের দূষিত রক্ত কণিকা-

চৌদিকে ধর্ষকেরাই  কেবল মিছিলে মিছিলে অবিরত রঞ্জিত করছে
শ্রেষ্ঠ মানব সভ্যতার কোমল প্রাণ !
অশুরেরা এক নিবিড় বন্ধনে জোট বেঁধেছে সমাজের রন্ধে রন্ধে
সভ্যতা আজ ফেরারি আসামী-

তবে কি মানুষ আজ মনুষ্যত্ত্ব ভুলেগেছে ?
ন্যাংটা জন্তুর অবয়বে ছুটেছে কতক মানুষরূপী প্রাণ,
তবে কি মানুষ ভুলেগেছে আপনের রক্ত কণিকা !
মানুষ আজ গড়েছে এক অসভ্য জনপথ!
ধিক ধিক ওইসব নরপশু, নরঘাতক, লুটেরা স্বৈরাচার ।

চিৎকার দিয়েই আমি চিৎকার থামাবো ।
----------------------------------------------10-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





Tuesday, July 2, 2019

আমি হয়ে যাবো, তোমারই হয়ে যাবো



                                                      --------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
একবার হৃদয় দিয়ে দেখো আমি কতোটা কাছের,
কতো হুলুস্থূল উঠে পিঞ্জর গভীরে তোমার !
তুমি হৃদয় খুলে দেখ
যত কষ্ট সব নিমিষেই মুছে গিয়ে-
তীব্র প্রেম ধারা ফিরে আসবে শিরে –উপশিরে
স্পর্শের শাখাগুলো ওঁত পেতে রবে প্রণয়ের উৎসবে
অনুভূতিগুলো নেঁচে উঠবে গোপন ঠিকানা-

তুমি হৃদয় খুলে দেখলে
সীমাহীন কামনা নিয়ে আমার দিকে আসবে, এগিয়ে আসবে
যুগল উম্মাদে মেতে উঠবে এক স্বপ্নিল আশ্রমে-
শুধু হৃদয়ের মর্মটা বুঝলে
তুমি আসবে তীব্র বেগে আসবে আমার সন্ধানে
আমি তোমারই হবো এই বিশ্বাসে
শুধু একবার খুলে দাও হৃদয়ের কপাট!
আমি হয়ে যাবো, তোমারই হয়ে যাবো শর্তহীন বন্ধনে ।

একবার হৃদয় দিয়ে দেখো আমি কতোটা কাছের,
কতো হুলুস্থূল উঠে পিঞ্জর গভীরে তোমার !

----------------------------------------------------------------02-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।