Sunday, July 28, 2019

তোমার কাছে প্রশ্ন



                                                -------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে মানুষের বিবেক! তোমার কাছে প্রশ্ন করি আজ শেষে।
কোন দীক্ষায় শ্রেষ্ঠ মুকুট হারায়ে তুমি নর ঘাতকের পাশে ।
তোমার শ্রেষ্ঠত্বের মুকুট মানবতার তরবারী
আজ তুমি বির্বণ হয়ে অদম্য ছুটেছো আঁধার পূরী
এই অনৈতিক বদনাম তোমাকে আমাকে দিয়েছে হারি !

এক  প্রেমের পরশে তুমি সৃজন হয়েছিলে আরশে-
এই নশ্বরে তোমার সমতুল্য কে আছে প্রকাশে ?
তুমিই তো উপাদি পেয়েছিলে শ্রেষ্ঠ
তবে কেন আজ তুমি পথ ভ্রষ্ট?

ওগো মানবতার অতন্ত্র প্রহরী,
এই নিষ্ঠুর বর্বরতা দেখে কখন তুমি জেগে উঠবে নিখিল ?
চৌদিকে জাহেলী যুগের অনৈতিক ব্যাভিচার টাল মাতাল !
গণ পিটুনি- গণ ধর্ষ্ণ- গণ হুজুগ- গণ শোষন বিশ্ব জুড়ে
প্রতিবাদ নেই ! আছে শুধু দীর্ষশ্বাস বুকে চিড়ে চিড়ে-

আজ  জনতার প্রতিবাদ হুজুগের শাখে শাখে-
হত্যা –গুম- ব্যাভিচার- অবিচার মাতৃকার বাঁকে বাঁকে!
মানবতা তুমি আজ অনেক দূরে ! অনেক দূরে--
যত বিবেক আজ হুজুগের উত্তালে পুড়ে,
কত প্রাণ নিয়েছো কেড়ে অনৈতিক ত্রাসে
অথচ মানুষই শ্রেষ্ঠ আপনার কর্ম্ শেষে ।

তবে কেন আজ তুমি পথ ভ্রষ্ট?
হে মানুষের বিবেক! তোমার কাছে প্রশ্ন করি আজ শেষে।
কোন দীক্ষায় শ্রেষ্ঠ মুকুট হারায়ে তুমি নর ঘাতকের পাশে ।

----------------------------------------------28-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



Saturday, July 27, 2019

ডেঙ্গু জ্বর



                                           -----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
মশা তার তৃষ্ণা মিটাতে লুটিছে মানুষের রক্ত-সুধা!
গড়িছে মানুষ আপন নীড়ে এডিস মশার নিজ বসুধা।
সে কি তার ডাক শুনিবে ডেঙ্গু মুক্তির আশ্বাসে?
চিকুনগুনিয়া বাঁধিছে বাসা লক্ষ কোটির নিশ্বাসে ।
তোমার ঘরে মন হরষে এডিস মশার জন্মিছে প্রাণ
এডিস মশা শুল বিঁধিয়ে গাঁইছে সদা মরন গান ।

হে মানুষ !তুমি  জাগো ,বাঁচাও প্রাণ কাঁধেতে মিলায়ে কাঁধ,
বাংলা জুড়ে জাগিছে আজ ডেঙ্গু  জ্বরের উৎপাত !
স্বচ্ছ পানি ,ফুলের টপ, এসি- ফ্রীজ আছে কার ?
থাকে যদি বদ্ধ পানি ফেলে দাও তুমি তার
তুমি বাঁচ, দেশ বাঁচাও এই আমার আবদার ।

চেয়ে দেখ তোমার ভুলে মরিছে কত বাংলা জুড়ে-
ধবংস কর নিবাস তাহার যত সে আপন নীড়ে-
কত সে দামাল ছেলে আজও আছে হাসপাতালে-
সে বুঝিছে ডেঙ্গু জ্বালা মরিছে যে মায়ের কোলে !

শোন হে শোন করি ফরিয়াদ নাহি কর দূর্নীতি-
ডেঙ্গুর প্রাচীর ভাঙ্গিতে ওই গড়ে যাও সম্প্রীতি ।
উৎসব তোলে ঘরে ঘরে চৌদিক রাখ পরিস্কার-
নিপাত কর ডেঙ্গুর নিবাস সুস্থ সবল থাকিবার ।

কত সে দামাল ছেলে আজও আছে হাসপাতালে-
সে বুঝিছে ডেঙ্গু জ্বালা মরিছে যে মায়ের কোলে !
মশা তার তৃষ্ণা মিটাতে লুটিছে মানুষের রক্ত-সুধা!
গড়িছে মানুষ আপন নীড়ে এডিস মশার নিজ বসুধা।
----------------------------------------------------27-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।








Thursday, July 25, 2019

হট লাইন কমান্ড



                                                        -----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আঠারো কোটি জনতার জানি তুমিও যে একজন;
হঠাৎ ঘোষনা দিয়েছো হট লাইন কমান্ড অভিযান।
জাতি তখনি বুঝে গেছে তুমি এক যুদ্ধের বাঙ্গার;
এখনি উৎসব লেগে গেছে প্রাণে প্রাণে বঞ্চিত জনতার।
জানি, তুমি লড়তে জান, তুমি রাখতে জানো অঙ্গীকার ,

এ অনৈতিক প্রাচীর ভেঙ্গে চাই  হতে অজেয় রাজ্য পার ;
চৌদিকে দুর্নীতি, হত্যা-গুম, ধর্ষ্ণ, মাদকের মুক্ত বাজার ।
তখনি তুমি এসেগেছো পিতার পথ ধরে ধরে নিরন্তর;
দিয়েছো ঘোষনা জাগিয়ে দিবে অজ্ঞ মানুষের অন্তর ।
জনতা বুঝে গেছে এবার রচিত হবে নব ইতিহাস;
কার সাধ্য আছে ”হট লাইন কমান্ডকে করে পরিহাস ?

গ্রাম- গঞ্জ শহরের অলি গলি চলুক নির্ভিক অভিযান!
বহু যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে দৃঢ় রেখ জয়ের ধ্যান ।
বাংলার জনতা আজো ছুটে যায় তোমার কাছাকাছি;
মনে হয় শুধু তুমিই পারবে- আমরা যে চেয়ে আছি--

তুমি আবার ফিরে এসেছো অনেক ঘাত -প্রতিঘাত শেষে,
হট লাইন কমান্ড শিরোনামে বঞ্চিত জনতার পাশে।
এক দেশ প্রেমের প্রাণ হতে তুমি যে পাঠালে ডাক,
সেই কাফেলায় শরীক হতে প্রস্তুত যোদ্ধা লাখে লাখ ।
--------------------------------------------------------25-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

,